Skip to content
aaj

নিউজ আজ বাংলা

Bengali News: (বাংলা সংবাদ) Latest News in Bangla, বাংলা নিউজ, বাংলায় সর্বশেষ খবর,

Primary Menu
Video
  • Home
  • জেলার খবর
  • রোগীর মৃত্যু ঘিরে উত্তপ্ত বালুরঘাট জেলা হাসপাতাল
  • জেলার খবর
  • দক্ষিণ দিনাজপুর নিউজ

রোগীর মৃত্যু ঘিরে উত্তপ্ত বালুরঘাট জেলা হাসপাতাল

Posted on 56 years ago 1 minute read
Balurghat District Hospital

Balurghat District Hospital

Balurghat News রোগীর মৃত্যু ঘিরে শনিবার গভীর রাতে উত্তপ্ত Balurghat বালুরঘাট জেলা হাসপাতাল। পরিবারের দাবি, চিকিৎসার গাফিলতিতে মৃত্যু হয়েছে ওই যুবকের। মৃত যুবকের নাম আদিত্য মহন্ত। শ্বাসকষ্টের সমস্যা নিয়ে বালুরঘাট জেলা হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। শনিবার রাত ১০টা নাগাদ তাঁর মৃত্যু হয়। তার পরেই হাসপাতালের পুরুষ ওয়ার্ডে বিক্ষোভ দেখাতে থাকেন তাঁর পরিজনেরা। বালুরঘাট থানার পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।

বালুরঘাট হাসপাতালের সুপার জানিয়েছেন, রোগীর পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে অবশ্যই পদক্ষেপ করা হবে। আদিত্যের বাড়ি Balurghat বালুরঘাট শহর লাগোয়া ত্রিনাথ মন্দির পাড়া এলাকায়। তিনি দিল্লিতে একটা বেসরকারি সংস্থায় কাজ করতেন। পুজার ছুটিতে বাড়ি এসেছিলেন। তাঁর পরিবার সূত্রে জানা গিয়েছে, গত বৃহস্পতিবার শ্বাসকষ্টের জন্য তাঁকে Balurghat বালুরঘাট হাসপাতালে ভর্তি করানো হয়েছিল।

পরিবারের অভিযোগ, ভর্তি করানোর পর শুক্র ও শনিবার হাসপাতালে সে ভাবে তাঁর কোনও চিকিৎসা হয়নি। বার বার সুপার স্পেশ্যালিটি হাসপাতালে রোগীকে স্থানান্তরিত করার দাবি জানিয়েছিল পরিবার। অভিযোগ, তাদের কথায় কান দেননি কর্তৃপক্ষ। পরিবারের আরও অভিযোগ, যে চিকিৎসকের অধীনে ভর্তি ছিলেন যুবক, তিনি নিজের চেম্বার নিয়ে ব্যস্ত ছিলেন। মৃতের কাকা পিংকু মহন্ত বলেন, ‘‘নার্স এবং চিকিৎসকদের গাফিলতিতেই আমার ভাইপোর মৃত্যু হয়েছে।

প্রকৃত তদন্ত এবং দোষী চিকিৎসকের শাস্তি দাবি করে লিখিত অভিযোগ জানাব। Balurghat বালুরঘাট জেলা হাসপাতালের চিকিৎসকেরা অধিকাংশই তাঁদের চেম্বার নিয়ে ব্যস্ত থাকেন। হাসপাতালে সময় দেন না। রোগীদের সঙ্গে তাঁদের ব্যবহারও ভাল নয়। যে কারণে বারবার এই একই ঘটনা ঘটছে।’’ মৃতের আর এক কাকা বিক্রম মহন্তের দাবি, সন্ধ্যায় চিকিৎসককে খবর দেওয়া হয়েছিল। তিনি এসেছিলেন রাতে রোগীর মৃত্যুর পর। বালুরঘাট হাসপাতালের সুপার কৃষ্ণেন্দু বিকাশ বাগ বলেন, ‘‘রোগীর মৃত্যুর কারণে শনিবার গভীর রাতে তাঁর পরিজনেরা বিক্ষোভ দেখিয়েছেন বলে জানতে পেরেছি। তাঁদের লিখিত অভিযোগ হাতে পেলে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে।’’

আরও পড়ুন     জেলার খবর     কলকাতা     দক্ষিণ ২৪ পরগনা    উত্তর ২৪ পরগনা    হাওড়া   নদিয়া    মুর্শিদাবাদ  পূর্ব বর্ধমান   পশ্চিম বর্ধমান  ঝাড়গ্রাম  পূর্ব মেদিনীপুর   পশ্চিম মেদিনীপুর    পুরুলিয়া   বাঁকুড়া  হুগলি    বীরভূম   মালদহ    উত্তর দিনাজপুর    দক্ষিণ   দিনাজপুর    জলপাইগুড়ি    শিলিগুড়ি    আলিপুরদুয়ার   কোচবিহার   

About the Author

Administrator

Visit Website View All Posts
Tags: Balurghat Bengali News Breaking news aaj bangla Dakshin Dinajpur news newsaajbangla

Post navigation

Previous: ভারতকে ছাড়া চ্যাম্পিয়ন্স ট্রফি নয়, জানাল ইংল্যান্ড
Next: মহারাষ্ট্রের বদলাপুরের ঘটনায় অভিযুক্তের এনকাউন্টার

Related Stories

Cooch Behar
  • কোচবিহার নিউজ

Cooch Behar যাত্রীবোঝাই অটো-গাড়ির মুখোমুখি সংঘর্ষে মৃত ২, আহত ৪

Posted on 56 years ago
Nadia
  • জেলার খবর

Nadia ধর্ষণে অন্তঃসত্ত্বা কিশোরী, গ্রেফতার বৃদ্ধ প্রতিবেশী

Posted on 56 years ago
Howrah
  • জেলার খবর

Howrah মহামেডানের ফুটবলারের অস্বাভাবিক মৃত্যু

Posted on 56 years ago

সর্বশেষ সংবাদ

Cooch Behar
  • কোচবিহার নিউজ

Cooch Behar যাত্রীবোঝাই অটো-গাড়ির মুখোমুখি সংঘর্ষে মৃত ২, আহত ৪

Posted on 56 years ago
Udayanarayanpur
  • প্রথম পাতা

উদয়নারায়ণপুরে বৃদ্ধের বার্ধক্যজনিত অসুস্থতাতেই মৃত্যু!

Posted on 56 years ago
Hooghly
  • হুগলি খবর

হুগলির সিঙ্গুরে পথ দুর্ঘটনায় মৃত্যু হলো একই পরিবারের চার সদস্যের

Posted on 56 years ago
North Tripura
  • ত্রিপুরা

কদমতলা বাজারে ‘জয় জুয়েলারি’-তে দুঃসাহসিক চুরি

Posted on 56 years ago
  • প্রথম পাতা
  • কলকাতা
  • দক্ষিণবঙ্গ
  • উত্তরবঙ্গ
  • দেশ
  • বিশ্ব সংবাদ
  • খেলা
  • আবহাওয়া
  • রাশিফল
  • স্বাস্থ্য টিপস
Copyright © All rights reserved. newsaajbangla.com | MoreNews by AF themes.