Skip to content
aaj

নিউজ আজ বাংলা

Bengali News: (বাংলা সংবাদ) Latest News in Bangla, বাংলা নিউজ, বাংলায় সর্বশেষ খবর,

Primary Menu
Video
  • Home
  • বিনোদন
  • ডিভোর্সের গুঞ্জনের মাঝে বিরাট খবর বচ্চন পরিবারের
  • বিনোদন

ডিভোর্সের গুঞ্জনের মাঝে বিরাট খবর বচ্চন পরিবারের

Posted on 56 years ago 1 minute read
Amitabh Bachchan

Amitabh Bachchan

বলিউডের অন্যতম নামী পরিবার বচ্চনদের। Amitabh Bachchan অমিতাভ বচ্চন, বলিউড শেহনশাহ, তাঁর খ্যাতি বিশ্বজোরা। তবে শুধু তিনি নন, তাঁর বাবা হরিবংশ রাই বচ্চন ছিলেন বিখ্যাত কবি। কয়েক মাস ধরে সেই বাড়ির অন্দরের কাহিনি এখন শিরোনামে। সৌজন্যে অভিষেক-ঐশ্বর্যের ডিভোর্সের গুঞ্জন। প্রায় বছর খানেক ধরে শোনা যাচ্ছে যে জুনিয়র বিয়ের সঙ্গে বনিবনা হচ্ছে না ঐশ্বর্যের। বিশেষ করে শাশুড়ি ও ননদের জন্য নাকি ঘর করতে পারছেন না নায়িকা। ফলে তিনি তাঁর মেয়ে আরাধ্যাকে নিয়ে আলাদা হয়েছেন।

এই খবরে এখন সরগরম বলিউড। তবে কেউ এই নিয়ে কোনও কথা বলছেন না। অভিষেকে আঙুলে বিয়ের আংটি না থাকার ফলে শুরু হয় এই চর্চা। সেই থেকে দেখা গিয়েছে কখনও একা বা কখনও মেয়েকে নিয়ে বিভিন্ন অনুষ্ঠানে হাজির হয়েছেন ঐশ্বর্য, কিন্তু অভিষেক ছিলেন অনুপস্থিত। ফলে জল্পনা আরও বাড়তে থাকে। বিশেষ করে আম্বানিদের বাড়ির ছোট ছেলে অনন্ত ও রাধিকার বিয়েতে মেয়েকে নিয়ে একাই আসেন ঐশ্বর্য।

এবং অভিষেক আসেন তাঁর পরিবারের সঙ্গে। এতে যেন আরও পরিষ্কার হয় বিষয়টি। এরপর কখনও কোনও অ্যাওয়ার্ড অনুষ্ঠান হোক বা ফ্যাশন শো, ঐশ্বর্য ছিলেন একাই। তাঁর সঙ্গী একমাত্র মেয়ে আরাধ্যা। যদিও অভিষেক জানিয়েছেন যে তাঁরা একসঙ্গেই রয়েছেন। কিন্তু যা রটে তার কিছুটা তো বটেই। ঢাই অক্ষর প্রেম কে (২০০০), কুছ না কহো (২০০৩), উমরাও জান (২০০৬), গুরু (২০০৭), সরকার রাজ (২০০৮) এবং রাবণ (২০১০) এর মতো ছবিতে কাজ করেছেন তাঁরা। ধুম ২ (২০০৬)-তে জুটি হিসাবে না হলেও একসঙ্গে কাজ করেছিলেন দুজনে।

২০০৭ সালে গাঁটছড়া বাঁধেন অভিষেক-ঐশ্বর্য। একসঙ্গে বেশ কয়েকটি ছবি করেন তাঁরা। ফিল্মের সেটে বন্ধুত্ব। সেখান থেকে প্রেম এবং তারপর বিয়ে। একেবারে স্বপ্নের মতো ছিল তাঁদের বিয়ে। ২০১১ তাঁদের সন্তান হয় আরাধ্যা। স্বামী অভিষেকের থেকে বয়সে বড় ঐশ্বর্য। অভিষেকের জন্ম ১৯৭৬ সালের ফেব্রুয়ারিতে। অন্যদিকে আর কয়েকদিনে ৫১ বছর হবে ঐশ্বর্যের। ১ নভেম্বর ১৯৭৩ তাঁর জন্ম। ফলে জুনিয়ার বি-র থেকে তিনি প্রায় ৩ বছরের বড়। কোথাও এই বয়সের ফারাক এতদিনে সমস্যা তৈরি করছে না তো? ভক্তদের মনে সেই জল্পনাও তৈরি হয়েছে। Amitabh Bachchan

আরও পড়ুন     জেলার খবর     কলকাতা     দক্ষিণ ২৪ পরগনা    উত্তর ২৪ পরগনা    হাওড়া   নদিয়া    মুর্শিদাবাদ  পূর্ব বর্ধমান   পশ্চিম বর্ধমান  ঝাড়গ্রাম  পূর্ব মেদিনীপুর   পশ্চিম মেদিনীপুর    পুরুলিয়া   বাঁকুড়া  হুগলি    বীরভূম   মালদহ    উত্তর দিনাজপুর    দক্ষিণ   দিনাজপুর    জলপাইগুড়ি    শিলিগুড়ি    আলিপুরদুয়ার   কোচবিহার  

About the Author

Administrator

Visit Website View All Posts
Tags: Abhishek Bachchan Aishwarya Rai Amitabh Bachchan Bengali News Breaking news aaj bangla newsaajbangla

Post navigation

Previous: বিদেশি পর্যটকদের পছন্দের তালিকায় নাম নেই কলকাতার
Next: হাড়োয়ায় নামকরা দোকানে পচা মাংসের বিরিয়ানি

Related Stories

Ekta Kapoor
  • বিনোদন

ছবির সাফল্য উদ্‌যাপন করতে কোথায় গেলেন একতা কপূর?

Posted on 56 years ago
Neena Gupta
  • বিনোদন

ডিম্পলকে নিয়ে ক্ষোভ নীনার

Posted on 56 years ago
Shraddha Kapoor
  • বিনোদন

শ্রদ্ধার ভাবভঙ্গি দেখে হতবাক অনুরাগীরা

Posted on 56 years ago

সর্বশেষ সংবাদ

Cooch Behar
  • কোচবিহার নিউজ

Cooch Behar যাত্রীবোঝাই অটো-গাড়ির মুখোমুখি সংঘর্ষে মৃত ২, আহত ৪

Posted on 56 years ago
Udayanarayanpur
  • প্রথম পাতা

উদয়নারায়ণপুরে বৃদ্ধের বার্ধক্যজনিত অসুস্থতাতেই মৃত্যু!

Posted on 56 years ago
Hooghly
  • হুগলি খবর

হুগলির সিঙ্গুরে পথ দুর্ঘটনায় মৃত্যু হলো একই পরিবারের চার সদস্যের

Posted on 56 years ago
North Tripura
  • ত্রিপুরা

কদমতলা বাজারে ‘জয় জুয়েলারি’-তে দুঃসাহসিক চুরি

Posted on 56 years ago
  • প্রথম পাতা
  • কলকাতা
  • দক্ষিণবঙ্গ
  • উত্তরবঙ্গ
  • দেশ
  • বিশ্ব সংবাদ
  • খেলা
  • আবহাওয়া
  • রাশিফল
  • স্বাস্থ্য টিপস
Copyright © All rights reserved. newsaajbangla.com | MoreNews by AF themes.