Skip to content
aaj

নিউজ আজ বাংলা

Bengali News: (বাংলা সংবাদ) Latest News in Bangla, বাংলা নিউজ, বাংলায় সর্বশেষ খবর,

Primary Menu
Video
  • Home
  • জেলার খবর
  • চেকপোস্টের তিনটি গেট ভেঙে সীমান্ত পেরিয়ে বাংলাদেশে পালাল গাড়ি!
  • জেলার খবর

চেকপোস্টের তিনটি গেট ভেঙে সীমান্ত পেরিয়ে বাংলাদেশে পালাল গাড়ি!

Posted on 56 years ago
Bangladesh

Bangladesh

রাতের অন্ধকারে উত্তর ২৪ পরগনার বসিরহাটের ঘোজাডাঙা স্থলবন্দরের এবং বাংলাদেশের গেট ভেঙে একটি পণ্যবাহী গাড়ি চলে গিয়েছে বাংলাদেশ। বিএসএফ সূত্রে খবর, শুক্রবার রাত ১২টা ১৫ মিনিট নাগাদ এই ঘটনা ঘটে। গাড়িটিকে ধরার চেষ্টা করেও পারেনি সীমান্তরক্ষী বাহিনী। শেষ পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী, বাংলাদেশের সাতক্ষীরায় আটক হয়েছে গাড়িটি। বাংলাদেশের পুলিশের হাতে গ্রেফতার হয়েছেন গাড়ির চালক এবং খালাসি।

বিএসএফ সূত্রে খবর, শুক্রবার রাতে পণ্যবাহী একটি গাড়ি দ্রুত গতিতে ঘোজাডাঙা বন্দরের চেকপোস্ট পার করে। কিছু বুঝে ওঠার আগে দ্বিতীয় বা ‘মেন গেট’ ভেঙে বাংলাদেশে চলে যায় গাড়িটি। তার পর বাংলাদেশের বন্দরেও যে গেট ছিল, সেটিও ভেঙে ওই দেশে ঢুকে যায় গাড়িটি। সংশ্লিষ্ট গাড়ির মালিককে চিহ্নিত করার কাজ শুরু হয়।

অন্য দিকে, ওই ঘটনার পর বিএসএফের জওয়ানেরা গাড়িটির নেমপ্লেট পড়ে থাকতে দেখেন রাস্তার একটি জায়গায়। কারা ওই গাড়িটিতে ছিল, তা জানা যায়নি। সীমান্তে লাগিয়ে রাখা সিসিটিভি ফুটেজ দেখে শনাক্ত করার চেষ্টা করছে পুলিশ এবং বিএসএফ। এর মধ্যে বাংলাদেশের একটি সরকারি সূত্রে জানা গিয়েছে, ওই গাড়িটিকে আটক করা হয়েছে। গ্রেফতার করা হয়েছে দু’জনকে। তাঁদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তবে এখনও পরিচয় জানা যায়নি।

About the Author

Administrator

Visit Website View All Posts
Tags: Bangladesh Basirhat Ghojadanga Boder India Bangladeh Border Kolkata newsaajbangla

Post navigation

Previous: শিলিগুড়িতে কোটি টাকা প্রতারণার অভিযোগ, গ্রেফতার ৬
Next: দূষণ কমাতে পাকিস্তানে কৃত্রিম বৃষ্টি

Related Stories

Cooch Behar
  • কোচবিহার নিউজ

Cooch Behar যাত্রীবোঝাই অটো-গাড়ির মুখোমুখি সংঘর্ষে মৃত ২, আহত ৪

Posted on 56 years ago
Nadia
  • জেলার খবর

Nadia ধর্ষণে অন্তঃসত্ত্বা কিশোরী, গ্রেফতার বৃদ্ধ প্রতিবেশী

Posted on 56 years ago
Howrah
  • জেলার খবর

Howrah মহামেডানের ফুটবলারের অস্বাভাবিক মৃত্যু

Posted on 56 years ago

সর্বশেষ সংবাদ

Cooch Behar
  • কোচবিহার নিউজ

Cooch Behar যাত্রীবোঝাই অটো-গাড়ির মুখোমুখি সংঘর্ষে মৃত ২, আহত ৪

Posted on 56 years ago
Udayanarayanpur
  • প্রথম পাতা

উদয়নারায়ণপুরে বৃদ্ধের বার্ধক্যজনিত অসুস্থতাতেই মৃত্যু!

Posted on 56 years ago
Hooghly
  • হুগলি খবর

হুগলির সিঙ্গুরে পথ দুর্ঘটনায় মৃত্যু হলো একই পরিবারের চার সদস্যের

Posted on 56 years ago
North Tripura
  • ত্রিপুরা

কদমতলা বাজারে ‘জয় জুয়েলারি’-তে দুঃসাহসিক চুরি

Posted on 56 years ago
  • প্রথম পাতা
  • কলকাতা
  • দক্ষিণবঙ্গ
  • উত্তরবঙ্গ
  • দেশ
  • বিশ্ব সংবাদ
  • খেলা
  • আবহাওয়া
  • রাশিফল
  • স্বাস্থ্য টিপস
Copyright © All rights reserved. newsaajbangla.com | MoreNews by AF themes.