Skip to content
aaj

নিউজ আজ বাংলা

Bengali News: (বাংলা সংবাদ) Latest News in Bangla, বাংলা নিউজ, বাংলায় সর্বশেষ খবর,

Primary Menu
  • প্রথম পাতা
  • কলকাতা
  • দক্ষিণবঙ্গ
    • হাওড়া খবর
    • দক্ষিণ ২৪ পরগনা খবর
    • উত্তর ২৪ পরগনা খবর
    • হুগলি খবর
    • নদিয়া খবর
    • পূর্ব মেদিনীপুর খবর
    • পশ্চিম মেদিনীপুর খবর
    • ঝাড়গ্রাম খবর
    • পুরুলিয়া খবর
    • বাঁকুড়া খবর
    • পশ্চিম বর্ধমান খবর
    • পূর্ব বর্ধমান খবর
    • বীরভূম খবর
    • মুর্শিদাবাদ খবর
  • উত্তরবঙ্গ
    • কোচবিহার নিউজ
    • আলিপুরদুয়ার খবর
    • জলপাইগুড়ি খবর
    • শিলিগুড়ি খবর
    • উত্তর দিনাজপুর খবর
    • দক্ষিণ দিনাজপুর নিউজ
    • মালদহ খবর
  • দেশ
    • আসাম নিউজ
    • ত্রিপুরা
  • বিশ্ব সংবাদ
  • খেলা
    • ক্রিকেট
    • ফুটবল
  • আবহাওয়া
  • রাশিফল
    • বার্ষিকী রাশিফল
    • মাসিক রাশিফল
    • সাপ্তাহিক রাশিফল
    • আজকের রাশিফল
  • স্বাস্থ্য টিপস
Video
  • Home
  • জেলার খবর
  • বিদ্যুৎ দপ্তরের হানা পঞ্চায়েত প্রধানের বাড়িতে!হুকিং চলছিল তিনটি এসি,
  • জেলার খবর
  • পশ্চিম বর্ধমান খবর

বিদ্যুৎ দপ্তরের হানা পঞ্চায়েত প্রধানের বাড়িতে!হুকিং চলছিল তিনটি এসি,

Posted on 56 years ago 1 minute read
Panchayat Pradhan

Panchayat Pradhan

দীর্ঘদিন ধরে চলছিল হুকিং করে বিদ্যুৎ চুরি। গোপন সূত্রে খবর পেয়ে অভিযানে নামল বিদ্যুৎ দপ্তরের রূপনারায়ণপুর বিভাগ। মঙ্গলবারের এই অভিযানে শুধুমাত্র একটি বাড়ির গ্রাহকের বিরুদ্ধেই তিন লক্ষ ৮৩ হাজার টাকা জরিমানা ধার্য করা হয়েছে। বাড়িটিতে একান্নবর্তী পরিবারে থাকেন পশ্চিম বর্ধমান জেলার আসানসোল মহকুমারের সালানপুর পঞ্চায়েতের প্রধান। এ দিন অভিযানে গিয়ে বিদ্যুৎ দপ্তরের আধিকারিকরা দেখেন, ওই বাড়িটিতে তিনটি এসি মেশিন ব্যবহার করা হচ্ছিল। কিন্তু তার জন্য কোনও বৈধ বিদ্যুৎ সংযোগ ছিল না। মূল লাইন থেকে সরাসরি হুকিং করে বিদ্যুৎ নেওয়া হচ্ছিল।

বিদ্যুৎ দপ্তর সূত্রে জানা গিয়েছে, ওই বাড়িতে বিদ্যুৎ সংযোগ রয়েছে সালানপুর পঞ্চায়েতের প্রধান দীপিকা বাউড়ির আত্মীয় সোমনাথ বাউড়ির স্ত্রী ঝর্না বাউড়ির নামে। জরিমানার পাশাপাশি ঝর্নার বিরুদ্ধে থানায় এফআইআরও দায়ের করা হয়েছে। পঞ্চায়েত প্রধানের স্বামী ফুচু বাউড়ি অবশ্য দাবি করেছেন, বাড়িতে এসি লাগানোর পরে বিদ্যুতের অতিরিক্ত লোড নেওয়ার জন্য যে অনুমতি নিতে হয়, তা তাঁরা ভুলবশত নেননি। তিনি আরও জানিয়েছেন, মঙ্গলবার বিদ্যুৎ দপ্তর যখন এই অভিযান চালায়, তখন তাঁরা কেউ বাড়িতে ছিলেন না। তিনি হাসপাতালে ছিলেন। তাঁর স্ত্রী ব্লক কার্যালয়ে একটি প্রশাসনিক বৈঠকে যোগ দিতে গিয়েছিলেন।

ওই অভিযানে রূপনারায়ণপুরের আমডাঙা, সালানপুর ও কালীতলায় একযোগে চিরুনি তল্লাশি চালানো হয়। সালানপুর পঞ্চায়েতের প্রধানের বাড়ি ছাড়াও হুকিংয়ের অভিযোগে আমডাঙার মনীশ মিশ্র নামে এক ব্যক্তির বিরুদ্ধে ৭২ হাজার টাকা এবং কালীতলার শিবনাথ মণ্ডল নামে এক ব্যক্তির বিরুদ্ধে প্রায় এক লক্ষ টাকা জরিমানা ধার্য করেছে বিদ্যুৎ দপ্তর। এফআইআর-ও দায়ের করা হয়েছে তাঁদের বিরুদ্ধে। অভিযানের পাশাপাশি বিদ্যুৎ দপ্তরের রূপনারায়ণপুর বিভাগের পক্ষ থেকে সাধারণ মানুষকে হুকিং নিয়ে কড়া হুঁশিয়ারিও দেওয়া হয়েছে। দপ্তরের আধিকারিকরা জানিয়েছেন, হুকিং করে বিদ্যুৎ ব্যবহার করলে জরিমানার সঙ্গে এফআইআর-ও দায়ের করা হবে। সম্মানহানি, বিপুল জরিমানা এবং আইনি ঝামেলা এড়াতে প্রত্যেকে যেন নিয়ম মেনে ও অনুমতি নিয়ে বিদ্যুৎ সংযোগ ব্যবহার করেন।

About the Author

Administrator

Visit Website View All Posts

Post navigation

Previous: অভিষেককে আজ সিআইডির কাছে হাজিরা দিতে হবে, নির্দেশ হাইকোর্টের
Next: ইরান-আমেরিকা সংঘাতে চরম উত্তেজনা! ক্ষেপণাস্ত্র হামলা, হরমুজ় প্রণালী ঘিরে বাড়ছে যুদ্ধের আশঙ্কা

Related Stories

Kolkata Eye
  • জেলার খবর

হাওড়া রামকৃষ্ণপুর ঘাটে হবে ‘কলকাতা আই ! তৈরি হবে ৬০ ফুটের দুর্গা কাঠামোও, পরিদর্শনে মন্ত্রী

Posted on 56 years ago
Shantipur
  • জেলার খবর

শান্তিপুরে অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয়ে গেলো বাস চলাচল ।

Posted on 56 years ago
jahangir-khan
  • জেলার খবর

হাফ প্যান্ট-গেঞ্জিতে জাহাঙ্গির খান!

Posted on 56 years ago

সর্বশেষ সংবাদ

local train
  • পশ্চিমবঙ্গ

শিয়ালদহ ডিভিশনের নিত্যযাত্রীদের জন্য বড় সুখবর! ১৫ জুন থেকে বাড়ছে লোকাল ট্রেন, কমবে অফিস টাইমের ভিড়

Posted on 56 years ago
Sharadwat Mukherjee
  • পশ্চিমবঙ্গ

সরকারি হাসপাতালে বেড না পেলেও মিলবে চিকিৎসা! বড় ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর, স্বস্তির বার্তা রোগীদের

Posted on 56 years ago
Tarunjyoti Tewari
  • কলকাতা

বিজেপি বিধায়কের উপস্থিতিতেই রাজারহাট-গোপালপুরে অদিতি মুন্সির পার্টি অফিসে তল্লাশি

Posted on 56 years ago
Congress with Trinamool
  • দেশ

তৃণমূলের সঙ্গে সংযুক্তিকরণের জল্পনা ওড়াল কংগ্রেস

Posted on 56 years ago
  • প্রথম পাতা
  • কলকাতা
  • দক্ষিণবঙ্গ
  • উত্তরবঙ্গ
  • দেশ
  • বিশ্ব সংবাদ
  • খেলা
  • আবহাওয়া
  • রাশিফল
  • স্বাস্থ্য টিপস
  • প্রথম পাতা
  • কলকাতা
  • দক্ষিণবঙ্গ
    • হাওড়া খবর
    • দক্ষিণ ২৪ পরগনা খবর
    • উত্তর ২৪ পরগনা খবর
    • হুগলি খবর
    • নদিয়া খবর
    • পূর্ব মেদিনীপুর খবর
    • পশ্চিম মেদিনীপুর খবর
    • ঝাড়গ্রাম খবর
    • পুরুলিয়া খবর
    • বাঁকুড়া খবর
    • পশ্চিম বর্ধমান খবর
    • পূর্ব বর্ধমান খবর
    • বীরভূম খবর
    • মুর্শিদাবাদ খবর
  • উত্তরবঙ্গ
    • কোচবিহার নিউজ
    • আলিপুরদুয়ার খবর
    • জলপাইগুড়ি খবর
    • শিলিগুড়ি খবর
    • উত্তর দিনাজপুর খবর
    • দক্ষিণ দিনাজপুর নিউজ
    • মালদহ খবর
  • দেশ
    • আসাম নিউজ
    • ত্রিপুরা
  • বিশ্ব সংবাদ
  • খেলা
    • ক্রিকেট
    • ফুটবল
  • আবহাওয়া
  • রাশিফল
    • বার্ষিকী রাশিফল
    • মাসিক রাশিফল
    • সাপ্তাহিক রাশিফল
    • আজকের রাশিফল
  • স্বাস্থ্য টিপস
Copyright © All rights reserved. newsaajbangla.com | MoreNews by AF themes.