Skip to content
aaj

নিউজ আজ বাংলা

Bengali News: (বাংলা সংবাদ) Latest News in Bangla, বাংলা নিউজ, বাংলায় সর্বশেষ খবর,

Primary Menu
Video
  • Home
  • জেলার খবর
  • শিলিগুড়িতে ঘুমন্ত কন্যাকে কুয়োয় ফেলে দিলেন মা
  • জেলার খবর

শিলিগুড়িতে ঘুমন্ত কন্যাকে কুয়োয় ফেলে দিলেন মা

Posted on 56 years ago 1 minute read
Siliguri

Siliguri

শিলিগুড়ির Siliguri সুকান্তনগর এলাকায় ২৫ দিনের কন্যাসন্তানকে কুয়োয় ফেলে দিলেন মা! কুয়ো থেকে শিশুটির দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকা জুড়ে। শিশুটির পরিবার সূত্রে খবর, সকালে পাশে মেয়েকে নিয়ে ঘুমিয়ে ছিলেন শিশুটির বাবা। ঘুম ভেঙে উঠে দেখেন, সেখানে তাঁর মেয়ে নেই।

কিছু ক্ষণ খোঁজাখুঁজির পরে জানা যায়, তাঁর স্ত্রী মেয়েকে কুয়োয় ফেলে দিয়েছেন। খবরটি ছড়িয়ে পড়তেই শোরগোল পড়ে যায় এলাকায়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। দমকল বিভাগের কর্মীরা এসে কুয়ো থেকে শিশুর দেহটি উদ্ধার করেন। দেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। অভিযুক্ত ‘মা’কে গ্রেফতার করেছে পুলিশ। তিনি কেন এমন ঘটনা ঘটালেন তা জানতে শুরু হয়েছে তদন্ত।

প্রতিবেশী জয়ব্রত সান্যাল বলছেন, ‘‘আমরা ঘটনার খবর পেয়েই ছুটে যাই। শিশুটির পরিবার জানিয়েছে, বাচ্চাটির মা মানসিক ভাবে অসুস্থ, তার জেরেই এই ঘটনা ঘটিয়েছেন। পুলিশ ও দমকল বিভাগের কর্মীরা এসে বাচ্চাটির দেহ উদ্ধার করেছেন।’’ এলাকার কাউন্সিলর দুলাল দত্ত বলেন, ‘‘বাচ্চাটির বাবা নয়ন চক্রবর্তী পেশায় গাড়িচালক। তিনি গাড়ি চালিয়ে বাড়ি ফিরে ঘুমোচ্ছিলেন।

বাচ্চাটি তার বাবার পাশেই শুয়ে ছিল। কখন যে বাচ্চাটির মা তাকে নিয়ে কুয়োর ঢাকনা সরিয়ে ফেলে দিয়েছেন, বাবা জানতে পারেননি। বেশ কয়েক দিন ধরেই নাকি শিশুটিকে কুয়োতে ফেলে দেওয়ার কথা বলছিলেন তাঁর মা। আজ সেটাই ঘটল। তবে শিশুটির মা সত্যিই মানসিক ভাবে অসুস্থ কি না, সেটা তদন্তসাপেক্ষ৷ এই ঘটনার নেপথ্যে অন্য কোনও কারণ রয়েছে কি না, তা-ও খতিয়ে দেখার অনুরোধ করছি প্রশাসনের কাছে।

’’ শিলিগুড়ি দমকল বিভাগের ফায়ার অফিসার শঙ্কর সেন বলেন, ‘‘আমরা খবর পাওয়া মাত্রই এসেছি। ওই কুয়োতে প্রায় ২৫ ফুটের মতো জল ছিল। সেই জল পাম্পের সাহায্যের বার করে আমাদের কর্মীরা কুয়োয় নেমে বাচ্চাটিকে উদ্ধার করেন।’’ কিন্তু শেষরক্ষা হল না!

About the Author

Administrator

Visit Website View All Posts
Tags: Mother newsaajbangla Siliguri

Post navigation

Previous: দক্ষিণ ২৪ পরগনয় লক্ষী পূজার মন্ডপে জিহাদি হামলা
Next: মুশির্দাবাদের গুলিতে ঝাঁজরা হয়ে ব্যবসায়ীর মৃত্যু

Related Stories

Cooch Behar
  • কোচবিহার নিউজ

Cooch Behar যাত্রীবোঝাই অটো-গাড়ির মুখোমুখি সংঘর্ষে মৃত ২, আহত ৪

Posted on 56 years ago
Nadia
  • জেলার খবর

Nadia ধর্ষণে অন্তঃসত্ত্বা কিশোরী, গ্রেফতার বৃদ্ধ প্রতিবেশী

Posted on 56 years ago
Howrah
  • জেলার খবর

Howrah মহামেডানের ফুটবলারের অস্বাভাবিক মৃত্যু

Posted on 56 years ago

সর্বশেষ সংবাদ

Cooch Behar
  • কোচবিহার নিউজ

Cooch Behar যাত্রীবোঝাই অটো-গাড়ির মুখোমুখি সংঘর্ষে মৃত ২, আহত ৪

Posted on 56 years ago
Udayanarayanpur
  • প্রথম পাতা

উদয়নারায়ণপুরে বৃদ্ধের বার্ধক্যজনিত অসুস্থতাতেই মৃত্যু!

Posted on 56 years ago
Hooghly
  • হুগলি খবর

হুগলির সিঙ্গুরে পথ দুর্ঘটনায় মৃত্যু হলো একই পরিবারের চার সদস্যের

Posted on 56 years ago
North Tripura
  • ত্রিপুরা

কদমতলা বাজারে ‘জয় জুয়েলারি’-তে দুঃসাহসিক চুরি

Posted on 56 years ago
  • প্রথম পাতা
  • কলকাতা
  • দক্ষিণবঙ্গ
  • উত্তরবঙ্গ
  • দেশ
  • বিশ্ব সংবাদ
  • খেলা
  • আবহাওয়া
  • রাশিফল
  • স্বাস্থ্য টিপস
Copyright © All rights reserved. newsaajbangla.com | MoreNews by AF themes.