Nadia News
দু’টি বাইকের মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হলো চার জনের, এই ঘটনায় আরো দুই বাইক আরোহী গুরুতর জখম হয়েছেন। শনিবার রাতে ঘটনাটি ঘটেছে নদীয়ার কালিগঞ্জ থানার পলাশী মীরা বাজার ক্যাম্পের অধীনে ভুরুলীয়া মাঠ পাড়া এলাকায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে একটি বাইকে নাকাশিপাড়া থানার আকন্দবেরিয়া গ্রামের তিন যুবক ছিল। অপর একটি বাইকে কালিগঞ্জ থানা এলাকায় বড়োকুলবেরিয়া গ্রামের তিন যুবক ছিল। দ্রুত গতিতে যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে ভুরুলীয়া মাঠ পাড়া এলাকায় তাদের মুখোমুখি সংঘর্ষ হয়। এরফলে ৬ জনই গুরুতর জখম হয়। পুলিশ ও স্থানীয় বাসিন্দারা তাদের উদ্ধার করে মীরা প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে চিকিৎসক নাকাশিপাড়ার আকন্দবেরিয়া গ্রামের তিন যুবককে মৃত বলে ঘোষণা করেন। বাকিদের বহরমপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়। সেখানে একজনের মৃত্যু হয়। বাকি দুজনের চিকিৎসা চলছে। ঘটনাস্থলেই মারা যান রাহুল শেখ (২২) সাবির শেখ (২১): তিনি ও রাহুলের সঙ্গে একই বাইকের আরোহী ছিলেন, ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। আরিফ শেখ (২০) তিনি অন্য বাইকটিতে ছিলেন। দুর্ঘটনার তীব্রতায় ঘটনাস্থলেই তিনি প্রাণ হারান।সুজন শেখ (১৯) আশঙ্কাজনক অবস্থায় তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। চিকিৎসাধীন অবস্থায় পরে তিনি মারা যান। হঠাৎ করে ঘরের তরুণ ছেলেদের এমন আকস্মিক মৃত্যুতে নাকাশিপাড়ার আকন্দবেরিয়া এবং কালীগঞ্জের বড়োকুলবেরিয়া—দুই গ্রামেই গভীর শোকের ছায়া নেমে এসেছে। নিহতদের পরিবারগুলো সম্পূর্ণ ভেঙে পড়েছে এবং স্বজনদের কান্নায় পুরো এলাকার পরিবেশ ভারী হয়ে উঠেছে। পুলিশ মৃতদেহগুলো উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে এবং আহত বাকি দুই যুবকের চিকিৎসার খোঁজখবর রাখছে।