Skip to content
aaj

নিউজ আজ বাংলা

Bengali News: (বাংলা সংবাদ) Latest News in Bangla, বাংলা নিউজ, বাংলায় সর্বশেষ খবর,

Primary Menu
  • প্রথম পাতা
  • বিশেষ
  • কলকাতা
  • দক্ষিণবঙ্গ
    • হাওড়া খবর
    • দক্ষিণ ২৪ পরগনা খবর
    • উত্তর ২৪ পরগনা খবর
    • হুগলি খবর
    • নদিয়া খবর
    • পূর্ব মেদিনীপুর খবর
    • পশ্চিম মেদিনীপুর খবর
    • ঝাড়গ্রাম খবর
    • পুরুলিয়া খবর
    • বাঁকুড়া খবর
    • পশ্চিম বর্ধমান খবর
    • পূর্ব বর্ধমান খবর
    • বীরভূম খবর
    • মুর্শিদাবাদ খবর
  • উত্তরবঙ্গ
    • কোচবিহার নিউজ
    • আলিপুরদুয়ার খবর
    • জলপাইগুড়ি খবর
    • শিলিগুড়ি খবর
    • উত্তর দিনাজপুর খবর
    • দক্ষিণ দিনাজপুর নিউজ
    • মালদহ খবর
  • দেশ
    • আসাম নিউজ
    • ত্রিপুরা
  • বিশ্ব সংবাদ
  • খেলা
    • ক্রিকেট
    • ফুটবল
  • আবহাওয়া
  • রাশিফল
    • বার্ষিকী রাশিফল
    • মাসিক রাশিফল
    • সাপ্তাহিক রাশিফল
    • আজকের রাশিফল
  • স্বাস্থ্য টিপস
Video
  • Home
  • বিনোদন
  • আবারও এক ফ্রেমে শ্বেতা-রুবেল! ফিরছে কি ‘যমুনা ঢাকি’-র সেই সুপারহিট জুটি?
  • বিনোদন

আবারও এক ফ্রেমে শ্বেতা-রুবেল! ফিরছে কি ‘যমুনা ঢাকি’-র সেই সুপারহিট জুটি?

Posted on 57 years ago 1 minute read
bd9f3a81-1b35-4984-b5e3-aab8a2d270cc

বাংলা টেলিভিশনের অন্যতম জনপ্রিয় জুটি শ্বেতা ভট্টাচার্য ও রুবেল দাসকে নিয়ে ফের সরগরম টলিপাড়া।দীর্ঘদিন ধরেই অনুরাগীরা অপেক্ষা করে রয়েছেন তাঁদের প্রিয় জুটিকে আবারও একসঙ্গে পর্দায় দেখার জন্য।সেই অপেক্ষার অবসান হতে চলেছে বলেই জোর গুঞ্জন ইন্ডাস্ট্রির অন্দরে।শোনা যাচ্ছে,প্রযোজক অর্ক গঙ্গোপাধ্যায়ের নতুন মেগা ধারাবাহিকের হাত ধরেই ছোটপর্দায় ফিরতে পারেন শ্বেতা ও রুবেল।যদিও এখনও পর্যন্ত কোনও পক্ষ থেকেই আনুষ্ঠানিক ঘোষণা করা হয়নি, তবুও খবরটি প্রকাশ্যে আসতেই দর্শকদের মধ্যে তৈরি হয়েছে ব্যাপক উৎসাহ।সামাজিক মাধ্যমেও শুরু হয়েছে জোর আলোচনা।

শ্বেতা ও রুবেলের জনপ্রিয়তার মূল ভিত্তি ‘যমুনা ঢাকি’ ধারাবাহিক।সেই ধারাবাহিকেই প্রথম তাঁদের অন-স্ক্রিন রসায়ন দর্শকদের মন কেড়েছিল।শুধু পর্দাতেই নয়,বাস্তব জীবনেও সেই সম্পর্ক ধীরে ধীরে গভীর হয়ে ওঠে।শ্যুটিং ফ্লোরে শুরু হওয়া বন্ধুত্ব পরিণত হয় প্রেমে,আর দীর্ঘ কয়েক বছরের সম্পর্কের পর ২০২৫ সালের জানুয়ারিতে সাতপাকে বাঁধা পড়েন তাঁরা।বিয়ের পর থেকে ভক্তদের একটাই ইচ্ছে ছিল—আবার কবে একসঙ্গে অভিনয় করবেন এই তারকা দম্পতি? সূত্রের খবর,নতুন ধারাবাহিকে শ্বেতার বিপরীতে নায়ক হিসেবে রুবেলকেই ভাবা হচ্ছে।ফলে‘যমুনা ঢাকি’-র সেই পুরনো জাদু আবারও ফিরতে পারে বলেই মনে করছেন অনেকে।

বর্তমানে অর্ক গঙ্গোপাধ্যায়ের প্রযোজনায়‘কনে দেখা আলো’ ধারাবাহিকটি দর্শকমহলে বেশ জনপ্রিয়তা পেয়েছে।তারই পাশাপাশি আরও একটি নতুন মেগার প্রস্তুতি চলছে বলে জানা গিয়েছে।এই ধারাবাহিকটি নাকি জি বাংলার পর্দাতেই সম্প্রচারিত হবে।অন্যদিকে শ্বেতাকে শেষবার দেখা গিয়েছিল‘কোন গোপনে মন ভেসেছে’ ধারাবাহিকে,যেখানে তাঁর অভিনয় প্রশংসিত হয়েছিল দর্শকদের কাছে।রুবেলও‘তুই আমার হিরো’ধারাবাহিকের মাধ্যমে দর্শকদের নজর কেড়েছিলেন।তবে নতুন এই প্রজেক্ট নিয়ে এখনও পর্যন্ত চ্যানেল কর্তৃপক্ষ, প্রযোজনা সংস্থা কিংবা শ্বেতা-রুবেল কেউই মুখ খোলেননি।ফলে জল্পনা আরও বেড়েছে।তবে যদি এই খবর সত্যি হয়, তাহলে নিঃসন্দেহে বাংলা টেলিভিশনের অন্যতম জনপ্রিয় জুটির প্রত্যাবর্তন ঘটতে চলেছে।আর তাঁদের কামব্যাক যে টিআরপি তালিকায় বড়সড় প্রভাব ফেলতে পারে, সে বিষয়ে কোনও সন্দেহ নেই।

About the Author

Author

Visit Website View All Posts
Tags: #ShwetaRubel #JamunaDhaki #BengaliSerial #Tollywood #EntertainmentNews #TVCouple #BanglaEntertainment #TrendingNow #LatestNews #ViralUpdate

Post navigation

Previous: সব্যসাচী ঘনিষ্ঠ নদিয়ার তৃণমূল নেত্রীর বাড়ি থেকে উদ্ধার বিপুল পরিমাণ সোনা।
Next: মাতৃত্বের পরও থামবে না স্বপ্নের উড়ান! মহিলা ক্রিকেটারদের জন্য ঐতিহাসিক পদক্ষেপ আইসিসির

Related Stories

ca5d1e5e-df73-4778-8ca2-2ac87e8b4f77
  • বিনোদন

স্বাস্থ্য নিয়ে বাড়ছে উদ্বেগ! চিকিৎসার জন্য আমেরিকা যেতে কেন নারাজ সালমান?

Posted on 57 years ago
00538071-d71e-4557-8f30-db45536c2d4c
  • বিনোদন

টলিউডের জনপ্রিয় জুটির দুরন্ত প্রত্যাবর্তন, পোস্টারেই মিলল বড় চমকের আভাস

Posted on 57 years ago
Prakash Raj
  • বিনোদন

একাধিক ভোটার কার্ড! জামিন অযোগ্য পরোয়ানায় গ্রেপ্তার হতে পারে প্রকাশ রাজ

Posted on 57 years ago

সর্বশেষ সংবাদ

Malda News
  • জেলার খবর

Malda News নৌকার উপর বজ্রাঘাতে ৪ যাত্রীর মর্মান্তিক মৃত্যু

Posted on 57 years ago
ca5d1e5e-df73-4778-8ca2-2ac87e8b4f77
  • বিনোদন

স্বাস্থ্য নিয়ে বাড়ছে উদ্বেগ! চিকিৎসার জন্য আমেরিকা যেতে কেন নারাজ সালমান?

Posted on 57 years ago
CM Suvendu Adhikari
  • কলকাতা

হরিশ মুখার্জি রোডে থাকবেন ফুটপাথবাসীরা, বিস্ফোরক মুখ্যমন্ত্রী

Posted on 57 years ago
Ratna Debnath
  • কলকাতা

‘অভয়ার বিচার হবেই’— বিধানসভায় মুখ্যমন্ত্রীর আশ্বাস শুনে কেঁদে ফেললেন নির্যাতিতার মা

Posted on 57 years ago
  • প্রথম পাতা
  • বিশেষ
  • কলকাতা
  • দক্ষিণবঙ্গ
  • উত্তরবঙ্গ
  • দেশ
  • বিশ্ব সংবাদ
  • খেলা
  • আবহাওয়া
  • রাশিফল
  • স্বাস্থ্য টিপস
  • প্রথম পাতা
  • বিশেষ
  • কলকাতা
  • দক্ষিণবঙ্গ
    • হাওড়া খবর
    • দক্ষিণ ২৪ পরগনা খবর
    • উত্তর ২৪ পরগনা খবর
    • হুগলি খবর
    • নদিয়া খবর
    • পূর্ব মেদিনীপুর খবর
    • পশ্চিম মেদিনীপুর খবর
    • ঝাড়গ্রাম খবর
    • পুরুলিয়া খবর
    • বাঁকুড়া খবর
    • পশ্চিম বর্ধমান খবর
    • পূর্ব বর্ধমান খবর
    • বীরভূম খবর
    • মুর্শিদাবাদ খবর
  • উত্তরবঙ্গ
    • কোচবিহার নিউজ
    • আলিপুরদুয়ার খবর
    • জলপাইগুড়ি খবর
    • শিলিগুড়ি খবর
    • উত্তর দিনাজপুর খবর
    • দক্ষিণ দিনাজপুর নিউজ
    • মালদহ খবর
  • দেশ
    • আসাম নিউজ
    • ত্রিপুরা
  • বিশ্ব সংবাদ
  • খেলা
    • ক্রিকেট
    • ফুটবল
  • আবহাওয়া
  • রাশিফল
    • বার্ষিকী রাশিফল
    • মাসিক রাশিফল
    • সাপ্তাহিক রাশিফল
    • আজকের রাশিফল
  • স্বাস্থ্য টিপস
Copyright © All rights reserved. newsaajbangla.com | MoreNews by AF themes.