Skip to content
aaj

নিউজ আজ বাংলা

Bengali News: (বাংলা সংবাদ) Latest News in Bangla, বাংলা নিউজ, বাংলায় সর্বশেষ খবর,

Primary Menu
Video
  • Home
  • দেশ
  • ছত্তীসগঢ়ে এক দিনে প্রাণ গেল আট জনের
  • দেশ

ছত্তীসগঢ়ে এক দিনে প্রাণ গেল আট জনের

Posted on 56 years ago 1 minute read
chhattisgarh

chhattisgarh

chhattisgarh পরীক্ষা দিয়ে বাড়ি ফেরার পথে বাজ পড়ে মৃত্যু হল ছ’জন ছাত্রের। তারা সকলেই একাদশ শ্রেণির ছাত্র। বাড়ি ফেরার পথে প্রবল বৃষ্টি শুরু হয়। বৃষ্টির হাত থেকে রক্ষা পেতে গাছের তলায় আশ্রয় নেয় সকলে। সে সময়ই বাজ পড়ে। ঘটনাটি ঘটেছে chhattisgarh ছত্তীসগঢ়ে রাজনন্দগাঁও এলাকায়। পড়ুয়া ছাড়াও আরও দুই ব্যক্তির মৃত্যু হয় বাজ পড়ে। অর্থাৎ ছত্তীসগঢ়ে বাজ পড়ে এক দিনে মৃত্যু হল আট জনের।

জেলাশাসক সঞ্জয় আগরওয়াল মৃত্যুর কথা নিশ্চিত করেছেন। তিনি জানান, পরীক্ষা দিয়ে স্কুল থেকে ফেরার পথে প্রাকৃতিক দুর্যোগের মধ্যে পড়ে ছয় কিশোরের মৃত্যু হয়েছে। বৃষ্টির হাত থেকে বাঁচতে গাছের তলায় আশ্রয় নিয়েছিল তারা। সেখানেই বিপদ ঘটে। রাজনন্দগাঁওয়ের পুলিশ সুপার মোহিত গর্গ জানিয়েছেন, আরও এক জন বাজ পড়ে আহত হয়েছেন।

তাঁকে হাসপাতালে ভর্তি করানো হয়েছে। তাঁর অবস্থাও আশঙ্কাজনক। রাজ্য সরকার মৃতদের পরিবারের জন্য চার লক্ষ টাকা করে আর্থিক সাহায্যের ঘোষণা করেছে। এ ছাড়াও আহতদের জন্য নিয়ম মেনে ক্ষতিপূরণ দেওয়া হবে বলেও জানিয়েছে সরকার। পাশাপাশি, আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী সকলকে সতর্ক থাকার কথাও বলা হয়েছে।

প্রশাসনের তরফে রাজ্যবাসীদের বজ্রপাতের সময় খোলা জায়গায় না থাকার পরামর্শ দেওয়া হয়েছে। মাঠ, ফাঁকা রাস্তায় কিংবা গাছের নীচে থাকতে নিষেধ করা হয়েছে। উল্লেখ্য, পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর এবং দক্ষিণ মায়ানমার উপকূল সংলগ্ন এলাকায় দু’টি ঘূর্ণাবর্ত রয়েছে। সেই ঘূর্ণাবর্তের কারণে পশ্চিমবঙ্গ, chhattisgarh ছত্তীসগঢ়-সহ একাধিক রাজ্যে বিক্ষিপ্ত ভাবে বজ্রবিদ্যুৎ-সহ ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। সেই ঘূর্ণাবর্তের জেরে ইতিমধ্যেই কোথাও কোথাও বৃষ্টি শুরু হয়েছে।

About the Author

Administrator

Visit Website View All Posts
Tags: chhattisgarh Death Lightning newsaajbangla

Post navigation

Previous: Canada কানাডায় হিন্দু মন্দিরে খলিস্তানি হামলা
Next: ইজ়রায়েলে শুরু ইরানের ক্ষেপণাস্ত্র হামলা

Related Stories

Commercial gas
  • দেশ

বাড়ল বাণিজ্যিক গ্যাসের দাম, অপরিবর্তিত রান্নার গ্যাস

Posted on 56 years ago
Bengaluru
  • দেশ

প্রবল বৃষ্টিতে ভেঙে পড়ল হাসপাতালের প্রাচীর,দুই শিশু-সহ সাত জনের মৃত্য

Posted on 56 years ago
Bangladeshi woman
  • দেশ

ডাক্তার পরিচয়ে বাড়ি ভাড়া নিয়ে দেহব্যবসা

Posted on 56 years ago

সর্বশেষ সংবাদ

Cooch Behar
  • কোচবিহার নিউজ

Cooch Behar যাত্রীবোঝাই অটো-গাড়ির মুখোমুখি সংঘর্ষে মৃত ২, আহত ৪

Posted on 56 years ago
Udayanarayanpur
  • প্রথম পাতা

উদয়নারায়ণপুরে বৃদ্ধের বার্ধক্যজনিত অসুস্থতাতেই মৃত্যু!

Posted on 56 years ago
Hooghly
  • হুগলি খবর

হুগলির সিঙ্গুরে পথ দুর্ঘটনায় মৃত্যু হলো একই পরিবারের চার সদস্যের

Posted on 56 years ago
North Tripura
  • ত্রিপুরা

কদমতলা বাজারে ‘জয় জুয়েলারি’-তে দুঃসাহসিক চুরি

Posted on 56 years ago
  • প্রথম পাতা
  • কলকাতা
  • দক্ষিণবঙ্গ
  • উত্তরবঙ্গ
  • দেশ
  • বিশ্ব সংবাদ
  • খেলা
  • আবহাওয়া
  • রাশিফল
  • স্বাস্থ্য টিপস
Copyright © All rights reserved. newsaajbangla.com | MoreNews by AF themes.