Skip to content
aaj

নিউজ আজ বাংলা

Bengali News: (বাংলা সংবাদ) Latest News in Bangla, বাংলা নিউজ, বাংলায় সর্বশেষ খবর,

Primary Menu
Video
  • Home
  • জেলার খবর
  • সিভিক ভলান্টিয়ারের ঝুলন্ত দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য কৃষ্ণনগরের
  • জেলার খবর
  • নদিয়া খবর

সিভিক ভলান্টিয়ারের ঝুলন্ত দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য কৃষ্ণনগরের

Posted on 56 years ago
কৃষ্ণনগর

কৃষ্ণনগর

কৃষ্ণনগর কোতোয়ালি থানার অন্তর্গত উসিদপুরে সিভিক ভলান্টিয়ারের ঝুলন্ত দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য । বাড়ির পিছনে বাগান থেকে এক সিভিক ভলান্টিয়ারের ঝুলন্ত দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য নদিয়ার কৃষ্ণনগরের কোতোয়ালি থানা এলাকায়। পরিবারের অভিযোগ, প্রাক্তন প্রধানের হুমকির জেরে গলায় দড়ি দিয়ে আত্মঘাতী হয়েছেন মাধব সর্দার নামে ওই সিভিক। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। কৃষ্ণনগর কোতোয়ালি থানার অন্তর্গত উসিদপুর এলাকার বাসিন্দা মাধব। কোতোয়ালি থানারই সিভিক ভলান্টিয়ার ছিলেন তিনি।

পরিবারের দাবি, স্থানীয় গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন প্রধান অসিত বিশ্বাসের সঙ্গে একটি বিষয় নিয়ে মাধবের বিবাদ চলছিল। প্রাক্তন প্রধান মাধবকে তাঁর কাজ কেড়ে নেবেন বলে হুমকি দেন। এ নিয়ে ৩৮ বছরের সিভিক ভলান্টিয়ার মানসিক চাপে ছিলেন বলে দাবি। মৃত সিভিক ভলান্টিয়ারের স্ত্রী পুষ্পরানি সর্দার বলেন, ‘‘আমার স্বামীকে তৃণমূলের প্রাক্তন প্রধান নিয়মিত হুমকি দিতেন।

এ জন্য আমার স্বামী মানসিক ভাবে ভেঙে পড়েছিলেন। প্রধানের হুমকির জেরেই উনি আত্মহত্যা করেছেন। পুলিশ মৃত্যুর কারণ অনুসন্ধান করুক। প্রকৃত দোষীর শাস্তির ব্যবস্থা করুক।’’ রবিবার সিভিক ভলান্টিয়ারের দেহ উদ্ধারের খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। দেহ উদ্ধার করে শক্তিনগর জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসকেরা তাঁকে ‘মৃত’ বলেন।

তার পর ময়নাতদন্তের প্রক্রিয়া শুরু হয়। এ নিয়ে কৃষ্ণনগর পুলিশ জেলার অতিরিক্ত সুপার সঞ্জয় মিত কুমার মাকোয়ান বলেন, ‘‘পরিবারের অভিযোগের ভিত্তিতে তদন্ত চলছে। অস্বাভাবিক মৃত্যুর পিছনে কোনও প্ররোচনা আছে কি না খতিয়ে দেখা হচ্ছে।’’

aaj

আরও পড়ুন     জেলার খবর     কলকাতা     দক্ষিণ ২৪ পরগনা    উত্তর ২৪ পরগনা    হাওড়া   নদিয়া    মুর্শিদাবাদ  পূর্ব বর্ধমান   পশ্চিম বর্ধমান  ঝাড়গ্রাম  পূর্ব মেদিনীপুর   পশ্চিম মেদিনীপুর    পুরুলিয়া   বাঁকুড়া  হুগলি    বীরভূম   মালদহ    উত্তর দিনাজপুর    দক্ষিণ   দিনাজপুর    জলপাইগুড়ি    শিলিগুড়ি    আলিপুরদুয়ার   কোচবিহার  

About the Author

Administrator

Visit Website View All Posts
Tags: Bengali News Breaking news aaj bangla Krishnanagar krishnanagar news nadia news news in bengal newsaajbangla কৃষ্ণনগর

Post navigation

Previous: মালদায় ট্যাব কেলেঙ্কারিতে গ্রেপ্তার আরও এক
Next: বন্ধুর সঙ্গে রাস দেখতে গিয়ে নিখোঁজ, উদ্ধার যুবকের দেহ

Related Stories

Cooch Behar
  • কোচবিহার নিউজ

Cooch Behar যাত্রীবোঝাই অটো-গাড়ির মুখোমুখি সংঘর্ষে মৃত ২, আহত ৪

Posted on 56 years ago
Nadia
  • জেলার খবর

Nadia ধর্ষণে অন্তঃসত্ত্বা কিশোরী, গ্রেফতার বৃদ্ধ প্রতিবেশী

Posted on 56 years ago
Howrah
  • জেলার খবর

Howrah মহামেডানের ফুটবলারের অস্বাভাবিক মৃত্যু

Posted on 56 years ago

সর্বশেষ সংবাদ

Cooch Behar
  • কোচবিহার নিউজ

Cooch Behar যাত্রীবোঝাই অটো-গাড়ির মুখোমুখি সংঘর্ষে মৃত ২, আহত ৪

Posted on 56 years ago
Udayanarayanpur
  • প্রথম পাতা

উদয়নারায়ণপুরে বৃদ্ধের বার্ধক্যজনিত অসুস্থতাতেই মৃত্যু!

Posted on 56 years ago
Hooghly
  • হুগলি খবর

হুগলির সিঙ্গুরে পথ দুর্ঘটনায় মৃত্যু হলো একই পরিবারের চার সদস্যের

Posted on 56 years ago
North Tripura
  • ত্রিপুরা

কদমতলা বাজারে ‘জয় জুয়েলারি’-তে দুঃসাহসিক চুরি

Posted on 56 years ago
  • প্রথম পাতা
  • কলকাতা
  • দক্ষিণবঙ্গ
  • উত্তরবঙ্গ
  • দেশ
  • বিশ্ব সংবাদ
  • খেলা
  • আবহাওয়া
  • রাশিফল
  • স্বাস্থ্য টিপস
Copyright © All rights reserved. newsaajbangla.com | MoreNews by AF themes.