Skip to content
aaj

নিউজ আজ বাংলা

Bengali News: (বাংলা সংবাদ) Latest News in Bangla, বাংলা নিউজ, বাংলায় সর্বশেষ খবর,

Primary Menu
Video
  • Home
  • পশ্চিমবঙ্গ
  • পুলিশের ভূমিকা নিয়ে অসন্তুষ্ট মমতা! প্রশংসায় দিলীপ
  • পশ্চিমবঙ্গ

পুলিশের ভূমিকা নিয়ে অসন্তুষ্ট মমতা! প্রশংসায় দিলীপ

Posted on 56 years ago
newsaajbangla

newsaajbangla

ভোটে পুলিশের ভূমিকা নিয়ে মোটেই সন্তুষ্ট নন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এ নিয়ে বুধবারের পরে বৃহস্পতিবারও নিজের উষ্মা প্রকাশ করলেন তিনি। এ দিন তাঁর অভিযোগ, মহিলা ও শিশুদেরও মেরেছেন ভোটের ডিউটিরত পুলিশকর্মীদের কেউ কেউ। যদিও তিনি মনে করিয়ে দিয়েছেন, এই পুলিশ রাজ্য সরকারের নিয়ন্ত্রণে ছিল না। মুখ্যমন্ত্রী এই অভিযোগ করার দিনই বিজেপি নেতা, তথা খড়্গপুর কেন্দ্রের প্রার্থী দিলীপ ঘোষ আবার পুলিশের প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন। তিনি মনে করেন, এ বারের ভোটে পুলিশের শরীরী ভাষাই বদলে গিয়েছে।

এ দিন ভোট নিয়ে একটি ভিডিয়ো–বার্তায় মমতা বলেন, ‘কেন্দ্রীয় বাহিনী যে ব্যবহার করেছে, তা নিয়ে আমাদের বক্তব্য রয়েছে। নতুন যে সমস্ত পুলিশ নিযুক্ত হয়েছিলেন, যাঁরা আমার হাতে ছিলেন না, তাঁরা মেয়েদের মেরেছেন, বাচ্চাদেরও মেরেছেন।’ মমতার অভিযোগ, তৃণমূলের কর্মীরা একতরফা ভাবে মার খেয়েছেন, তবু এলাকা ছেড়ে যাননি। অনেককে অকারণে গ্রেপ্তার করা হয়েছে বলেও তাঁর দাবি। এ প্রসঙ্গে কয়েকটি কেন্দ্রের নামও উল্লেখ করেন মমতা — ‘আমাদের কর্মীদের মেরেছে যাতে তাঁরা এজেন্ট হিসেবে কাজ করতে না পারেন।

বিশেষ করে ভাটপাড়া, নোয়াপাড়া, জগদ্দলে। ভবানীপুরেও সারা রাত রেড হয়েছে। আমি দু’দিন ঘুমোইনি।’ যদিও দিলীপের পাল্টা বক্তব্য, ‘পুলিশের শরীরী ভাষা যখন বদলে গিয়েছে, তখনই বোঝা যাচ্ছে পরিবর্তন হবে।’ সিইসি জ্ঞানেশ কুমারের প্রসঙ্গে টেনে দিলীপ বলেন, ‘উনি এ বার দু’দফায় ভোট করে খুব বড় চ্যালেঞ্জ নিয়েছিলেন। শান্তিপূর্ণ এবং ঐতিহাসিক ভোট করে দেখিয়েছেন। চাইলে প্রশাসন অনেক কিছু করতে পারে।’ এর পরেই তাঁর সংযোজন, ‘শুধু মুখ্য নির্বাচন কমিশনারই নন, ভোটে আধাসেনাও তাদের কর্তব্য পালন করেছে।

এমনকী পশ্চিমবঙ্গ পুলিশ এবং কলকাতা পুলিশের বডি ল্যাঙ্গোয়েজও বদলে গিয়েছে। পুলিশ চাইছে সুযোগ দেওয়া হোক। কিছু করে দেখাতে চাইছে।’এখানে উল্লেখ্য, এবার ভোটদানে রেকর্ড গড়েছে বাংলা। এবার মূলত, শান্তিপূর্ণ ভোট করানোই ছিল মূলত নির্বাচন কমিশনের কাছে চ্যালেঞ্জ। ভোটাররা যাতে ভয়হীন ভাবে ভোট দিতে যেতে পারেন, সেই দিকে বারেবারে নজর রেখেছে কমিশন। ভোট শুরুর অনেক আগেই আস্থা জোগাতে বঙ্গে হাজির করানো হয়েছিল কেন্দ্রীয় বাহিনীকে।

About the Author

Administrator

Visit Website View All Posts
Tags: newsaajbangla

Post navigation

Previous: বাড়ল বাণিজ্যিক গ্যাসের দাম, অপরিবর্তিত রান্নার গ্যাস
Next: কদমতলা বাজারে ‘জয় জুয়েলারি’-তে দুঃসাহসিক চুরি

Related Stories

Cooch Behar
  • কোচবিহার নিউজ

Cooch Behar যাত্রীবোঝাই অটো-গাড়ির মুখোমুখি সংঘর্ষে মৃত ২, আহত ৪

Posted on 56 years ago
vote counting
  • পশ্চিমবঙ্গ

গণনাকেন্দ্রের সংখ্যা আরও কমিয়ে দিল কমিশন!

Posted on 56 years ago

সর্বশেষ সংবাদ

Cooch Behar
  • কোচবিহার নিউজ

Cooch Behar যাত্রীবোঝাই অটো-গাড়ির মুখোমুখি সংঘর্ষে মৃত ২, আহত ৪

Posted on 56 years ago
Udayanarayanpur
  • প্রথম পাতা

উদয়নারায়ণপুরে বৃদ্ধের বার্ধক্যজনিত অসুস্থতাতেই মৃত্যু!

Posted on 56 years ago
Hooghly
  • হুগলি খবর

হুগলির সিঙ্গুরে পথ দুর্ঘটনায় মৃত্যু হলো একই পরিবারের চার সদস্যের

Posted on 56 years ago
North Tripura
  • ত্রিপুরা

কদমতলা বাজারে ‘জয় জুয়েলারি’-তে দুঃসাহসিক চুরি

Posted on 56 years ago
  • প্রথম পাতা
  • কলকাতা
  • দক্ষিণবঙ্গ
  • উত্তরবঙ্গ
  • দেশ
  • বিশ্ব সংবাদ
  • খেলা
  • আবহাওয়া
  • রাশিফল
  • স্বাস্থ্য টিপস
Copyright © All rights reserved. newsaajbangla.com | MoreNews by AF themes.