Skip to content
aaj

নিউজ আজ বাংলা

Bengali News: (বাংলা সংবাদ) Latest News in Bangla, বাংলা নিউজ, বাংলায় সর্বশেষ খবর,

Primary Menu
  • প্রথম পাতা
  • কলকাতা
  • দক্ষিণবঙ্গ
    • হাওড়া খবর
    • দক্ষিণ ২৪ পরগনা খবর
    • উত্তর ২৪ পরগনা খবর
    • হুগলি খবর
    • নদিয়া খবর
    • পূর্ব মেদিনীপুর খবর
    • পশ্চিম মেদিনীপুর খবর
    • ঝাড়গ্রাম খবর
    • পুরুলিয়া খবর
    • বাঁকুড়া খবর
    • পশ্চিম বর্ধমান খবর
    • পূর্ব বর্ধমান খবর
    • বীরভূম খবর
    • মুর্শিদাবাদ খবর
  • উত্তরবঙ্গ
    • কোচবিহার নিউজ
    • আলিপুরদুয়ার খবর
    • জলপাইগুড়ি খবর
    • শিলিগুড়ি খবর
    • উত্তর দিনাজপুর খবর
    • দক্ষিণ দিনাজপুর নিউজ
    • মালদহ খবর
  • দেশ
    • আসাম নিউজ
    • ত্রিপুরা
  • বিশ্ব সংবাদ
  • খেলা
    • ক্রিকেট
    • ফুটবল
  • আবহাওয়া
  • রাশিফল
    • বার্ষিকী রাশিফল
    • মাসিক রাশিফল
    • সাপ্তাহিক রাশিফল
    • আজকের রাশিফল
  • স্বাস্থ্য টিপস
Video
  • Home
  • দেশ
  • বাজারে সোনা বিক্রি RBI-এর! ব্লুমবার্গের রিপোর্টে চাঞ্চল্য
  • দেশ

বাজারে সোনা বিক্রি RBI-এর! ব্লুমবার্গের রিপোর্টে চাঞ্চল্য

Posted on 56 years ago
RBI

RBI

১৯৯১ সালের ভয়াবহ অর্থনৈতিক দুর্দশার পুনরাবৃত্তি ভারতে! বিদেশি মুদ্রাভাণ্ডার বাঁচাতে আবারও বিক্রি করতে হল দেশের সোনা? ইরানের যুদ্ধের মাঝেই সম্প্রতি সামনে এসেছে এমনই চাঞ্চল্যকর রিপোর্ট। আন্তর্জাতিক সংবাদমাধ্যম ব্লুমবার্গের তরফে দাবি করা হয়েছে, বিদেশি মুদ্রাভাণ্ডারের পতন রুখতে সরকারি স্বর্ণভাণ্ডারের একটা অংশ বিক্রি করেছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। যদিও সরকার বা আরবিআই কোনও তরফেই এই বিষয়ে কোনও মন্তব্য করা হয়নি। পশ্চিম এশিয়ার যুদ্ধের জেরে জ্বালানির খরচ ব্যাপকভাবে বেড়ে গিয়েছে সাম্প্রতিক সময়ে।

এদিকে ডলারের তুলনায় টাকার দামও সেঞ্চুরি পারের মুখে। বিদেশি মুদ্রাভাণ্ডার বাঁচাতে দেশবাসীকে একাধিক বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী মোদি। যেখানে আগামী এক বছরের জন্য সোনা কেনা, বিদেশ ভ্রমণ থেকে বিরত থাকার বার্তা দেওয়া হয়েছে। এই পরিস্থিতির মাঝেই ব্লুমবার্গের রিপোর্টে জানানো হয়েছে, সরকারের তরফে সোনায় আমদানি শুল্ক বাড়ানো সত্ত্বেও রিজার্ভ ব্যাঙ্কের সঞ্চিত স্বর্ণভাণ্ডার কমেছে। যা স্পষ্ট ইঙ্গিত দেয় সরকার অর্থিক ধাক্কা সামলাতে সোনা বিক্রির পথে হেঁটেছে। কিন্তু প্রশ্ন হল, সঞ্চিত কত সোনা বিক্রি করেছে রিজার্ভ ব্যাঙ্ক? জানা যাচ্ছে, বিক্রিত সোনার মূল্য প্রায় ১ হাজার ২০০ কোটি মার্কিন ডলার। অর্থাৎ টাকার অঙ্কে যা এক লক্ষ কোটির বেশি। রিপোর্টে ভারতের আর্থিক চাপের বিষয়টি বিশদে তুলে ধরে দাবি করা হয়েছে, পশ্চিম এশিয়ার যুদ্ধের জেরে ভারতের বাজারে বিদেশি বিনিয়োগ অনেকখানি কমেছে।

এর উপর জ্বালানির মূল্যবৃদ্ধি ভারতের জন্য গোদের উপর বিষফোঁড়া। আর্থিক চাপের জেরে টাকার দর কমতে থাকা ভারতের অর্থনীতির জন্য আরও বেশি উদ্বেগের। এই সংকট মোকাবিলার লক্ষ্যেই সোনা বিক্রির পথে হেঁটেছে আরবিআই। যার লক্ষ্য দেশের বিদেশি মুদ্রাভাণ্ডার অটুট রাখা। ব্লুমবার্গের দাবি অনুযায়ী, গত ২২ মে শেষ হওয়া সপ্তাহ ও তার ঠিক আগের সপ্তাহ মিলিয়ে দু’দফায় দেশের প্রায় ১ হাজার ২০০ কোটি ডলার মূল্যের স্বর্ণভাণ্ডার কমেছে রিজার্ভ ব্যাঙ্কের। অবশ্য দেশের স্বর্ণভাণ্ডার বিক্রির ঘটনা এই প্রথমবার নয়, ১৯৯১ সালে চন্দ্রশেখরের নেতৃত্বাধীন সরকারের আমলেও একই ঘটনা ঘটেছিল। বিরাট আর্থিক চাপ সামলাতে গোপনে বিমানে করে দেশের সরকারি স্বর্ণভাণ্ডারের ৪৭ টন সোনা পাঠানো হয়েছিল ব্যাঙ্ক অফ ইংল্যান্ডে। এর কয়েকদিনের ব্যবধানে দ্বিতীয় দফায় ২০ তন সোনা পাঠানো হয় সুইৎজারল্যান্ডে। সরকারের এই কীর্তি সামনে আসতেই তোলপাড় শুরু হয় দেশে। যার জেরে ভরাডুবি হয় চন্দ্রশেখর সরকারের।

About the Author

Author

Visit Website View All Posts
Tags: Gold RBI RBI Sells Gold

Post navigation

Previous: Cooch Behar যাত্রীবোঝাই অটো-গাড়ির মুখোমুখি সংঘর্ষে মৃত ২, আহত ৪
Next: মৃত অবসরপ্রাপ্ত কর্মী? বকেয়া ডিএ পাবেন নিকট আত্মীয়রা, সিদ্ধান্ত রাজ্য সরকারের

Related Stories

Heatwave in Uttar Pradesh
  • দেশ

উত্তরপ্রদেশে তাপপ্রবাহে ৫ দিনে ৮০৫৬ মৃত্যু!

Posted on 56 years ago
Delhi
  • দেশ

দিল্লির হোটেলে ভয়াবহ আগুন, মৃত অন্তত ২১

Posted on 56 years ago
Commercial gas
  • দেশ

বাড়ল বাণিজ্যিক গ্যাসের দাম, অপরিবর্তিত রান্নার গ্যাস

Posted on 56 years ago

সর্বশেষ সংবাদ

Howrah
  • জেলার খবর

হাওড়ার লিলুয়ায় পাঁকে তলিয়ে গেল ১৫ বছরের কিশোর

Posted on 56 years ago
Police Walk Trinamool
  • উত্তর ২৪ পরগনা খবর

তৃণমূলের ‘গুণধর’ কাউন্সিলরকে দড়ি পরিয়ে হাঁটাল পুলিশ

Posted on 56 years ago
Toto Driver
  • উত্তরবঙ্গ

চাঁচলে গাড়ির ধাক্কায় নিহত টোটো চালক, দিশেহারা পরিবার!

Posted on 56 years ago
Harishchandrapur Police Station in Malda
  • উত্তরবঙ্গ

জাল আঁধারের বড়সড়ো পর্দা ফাঁস করলো মালদহের হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ

Posted on 56 years ago
  • প্রথম পাতা
  • কলকাতা
  • দক্ষিণবঙ্গ
  • উত্তরবঙ্গ
  • দেশ
  • বিশ্ব সংবাদ
  • খেলা
  • আবহাওয়া
  • রাশিফল
  • স্বাস্থ্য টিপস
  • প্রথম পাতা
  • কলকাতা
  • দক্ষিণবঙ্গ
    • হাওড়া খবর
    • দক্ষিণ ২৪ পরগনা খবর
    • উত্তর ২৪ পরগনা খবর
    • হুগলি খবর
    • নদিয়া খবর
    • পূর্ব মেদিনীপুর খবর
    • পশ্চিম মেদিনীপুর খবর
    • ঝাড়গ্রাম খবর
    • পুরুলিয়া খবর
    • বাঁকুড়া খবর
    • পশ্চিম বর্ধমান খবর
    • পূর্ব বর্ধমান খবর
    • বীরভূম খবর
    • মুর্শিদাবাদ খবর
  • উত্তরবঙ্গ
    • কোচবিহার নিউজ
    • আলিপুরদুয়ার খবর
    • জলপাইগুড়ি খবর
    • শিলিগুড়ি খবর
    • উত্তর দিনাজপুর খবর
    • দক্ষিণ দিনাজপুর নিউজ
    • মালদহ খবর
  • দেশ
    • আসাম নিউজ
    • ত্রিপুরা
  • বিশ্ব সংবাদ
  • খেলা
    • ক্রিকেট
    • ফুটবল
  • আবহাওয়া
  • রাশিফল
    • বার্ষিকী রাশিফল
    • মাসিক রাশিফল
    • সাপ্তাহিক রাশিফল
    • আজকের রাশিফল
  • স্বাস্থ্য টিপস
Copyright © All rights reserved. newsaajbangla.com | MoreNews by AF themes.