Skip to content
aaj

নিউজ আজ বাংলা

Bengali News: (বাংলা সংবাদ) Latest News in Bangla, বাংলা নিউজ, বাংলায় সর্বশেষ খবর,

Primary Menu
Video
  • Home
  • জেলার খবর
  • মুর্শিদাবাদে ডাক্তারের গাড়ির ধাক্কায় প্রাণ গেল প্রাক্তন স্কুল শিক্ষকের
  • জেলার খবর
  • মুর্শিদাবাদ খবর

মুর্শিদাবাদে ডাক্তারের গাড়ির ধাক্কায় প্রাণ গেল প্রাক্তন স্কুল শিক্ষকের

Posted on 56 years ago 1 minute read
Murshidabad

Murshidabad

Murshidabad News লাইসেন্স ছাড়াই স্টিয়ারিংয়ে হাত। জুনিয়র ডাক্তারের গাড়ির ধাক্কায় প্রাণ গেল প্রাথমিক স্কুলের প্রাক্তন শিক্ষকের। সোমবার সকালে কান্দি থেকে বহরমপুরের পথে উদয়চাঁদপুর এলাকায় দুর্ঘটনাটি ঘটে। অভিযুক্ত ওই জুনিয়র চিকিৎসক আক্রম সরকারকে গ্রেফতার হয়েছেন। পুলিশ সূত্রে খবর, আক্রম পুরুলিয়া মেডিক্যাল কলেজ হাসপাতালের চতুর্থ বর্ষের পড়ুয়া।

থাকেন Murshidabad   মুর্শিদাবাদের বড়ঞা থানা এলাকায়। স্থানীয় সূত্রের খবর, মৃতেরা নাম মঙ্গল সরকার। উদয়চাঁদপুর এলাকার বাসিন্দা। এক সময়ে সেনাবাহিনীতে কর্মরত ছিলেন। সেখান থেকে অবসর নেওয়ার পর প্রাথমিক স্কুলের শিক্ষক হন। কয়েক বছর আগে সেই কাজ থেকেই অবসর নিয়েছিলেন। রোজকার মতো সোমবার সকালে প্রাতর্ভ্রমণে বেরিয়েছিলেন মঙ্গল। সেই সময় দুর্ঘটনাটি ঘটে।

সঙ্গে সঙ্গেই তাঁকে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তাঁকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসক। পুলিশ সূত্রে খবর, মাকে ডাক্তার দেখাতে কান্দি থেকে বহরমপুরে যাচ্ছিলেন আক্রম। তাঁকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। আক্রম পুলিশকে জানিয়েছেন, তিনি এখনও ড্রাইভিং লাইসেন্স পাননি। মুর্শিদাবাদ পুলিশ জেলার অতিরিক্ত সুপার মজিদ ইকবাল বলেন, ‘‘গাড়ি দুর্ঘটনায় এক পথচারীর মৃত্যু হয়েছে। ঘাতক গাড়িটিকে বাজেয়াপ্ত করা হয়েছে। গ্রেফতার করা হয়েছে চালককে।’’

aaj

আরও পড়ুন     জেলার খবর     কলকাতা     দক্ষিণ ২৪ পরগনা    উত্তর ২৪ পরগনা    হাওড়া   নদিয়া    মুর্শিদাবাদ  পূর্ব বর্ধমান   পশ্চিম বর্ধমান  ঝাড়গ্রাম  পূর্ব মেদিনীপুর   পশ্চিম মেদিনীপুর    পুরুলিয়া   বাঁকুড়া  হুগলি    বীরভূম   মালদহ    উত্তর দিনাজপুর    দক্ষিণ   দিনাজপুর    জলপাইগুড়ি    শিলিগুড়ি    আলিপুরদুয়ার   কোচবিহার  

 

About the Author

Administrator

Visit Website View All Posts
Tags: Bengali News Breaking news aaj bangla Murshidabad Murshidabad News newsaajbangla

Post navigation

Previous: পোশাক খুলেতে রাজি না হওয়ায় শিল্পীদের মারধরের অভিযোগ!
Next: মালদহে রোগীর পরিবারের হাতে আক্রান্ত চিকিৎসক

Related Stories

Cooch Behar
  • কোচবিহার নিউজ

Cooch Behar যাত্রীবোঝাই অটো-গাড়ির মুখোমুখি সংঘর্ষে মৃত ২, আহত ৪

Posted on 56 years ago
Nadia
  • জেলার খবর

Nadia ধর্ষণে অন্তঃসত্ত্বা কিশোরী, গ্রেফতার বৃদ্ধ প্রতিবেশী

Posted on 56 years ago
Howrah
  • জেলার খবর

Howrah মহামেডানের ফুটবলারের অস্বাভাবিক মৃত্যু

Posted on 56 years ago

সর্বশেষ সংবাদ

Cooch Behar
  • কোচবিহার নিউজ

Cooch Behar যাত্রীবোঝাই অটো-গাড়ির মুখোমুখি সংঘর্ষে মৃত ২, আহত ৪

Posted on 56 years ago
Udayanarayanpur
  • প্রথম পাতা

উদয়নারায়ণপুরে বৃদ্ধের বার্ধক্যজনিত অসুস্থতাতেই মৃত্যু!

Posted on 56 years ago
Hooghly
  • হুগলি খবর

হুগলির সিঙ্গুরে পথ দুর্ঘটনায় মৃত্যু হলো একই পরিবারের চার সদস্যের

Posted on 56 years ago
North Tripura
  • ত্রিপুরা

কদমতলা বাজারে ‘জয় জুয়েলারি’-তে দুঃসাহসিক চুরি

Posted on 56 years ago
  • প্রথম পাতা
  • কলকাতা
  • দক্ষিণবঙ্গ
  • উত্তরবঙ্গ
  • দেশ
  • বিশ্ব সংবাদ
  • খেলা
  • আবহাওয়া
  • রাশিফল
  • স্বাস্থ্য টিপস
Copyright © All rights reserved. newsaajbangla.com | MoreNews by AF themes.