Skip to content
aaj

নিউজ আজ বাংলা

Bengali News: (বাংলা সংবাদ) Latest News in Bangla, বাংলা নিউজ, বাংলায় সর্বশেষ খবর,

Primary Menu
  • প্রথম পাতা
  • বিশেষ
  • কলকাতা
  • দক্ষিণবঙ্গ
    • হাওড়া খবর
    • দক্ষিণ ২৪ পরগনা খবর
    • উত্তর ২৪ পরগনা খবর
    • হুগলি খবর
    • নদিয়া খবর
    • পূর্ব মেদিনীপুর খবর
    • পশ্চিম মেদিনীপুর খবর
    • ঝাড়গ্রাম খবর
    • পুরুলিয়া খবর
    • বাঁকুড়া খবর
    • পশ্চিম বর্ধমান খবর
    • পূর্ব বর্ধমান খবর
    • বীরভূম খবর
    • মুর্শিদাবাদ খবর
  • উত্তরবঙ্গ
    • কোচবিহার নিউজ
    • আলিপুরদুয়ার খবর
    • জলপাইগুড়ি খবর
    • শিলিগুড়ি খবর
    • উত্তর দিনাজপুর খবর
    • দক্ষিণ দিনাজপুর নিউজ
    • মালদহ খবর
  • দেশ
    • আসাম নিউজ
    • ত্রিপুরা
  • বিশ্ব সংবাদ
  • খেলা
    • ক্রিকেট
    • ফুটবল
  • আবহাওয়া
  • রাশিফল
    • বার্ষিকী রাশিফল
    • মাসিক রাশিফল
    • সাপ্তাহিক রাশিফল
    • আজকের রাশিফল
  • স্বাস্থ্য টিপস
Video
  • Home
  • বিশেষ
  • মতা বন্দ্যোপাধ্যায়ের ৩২ বছরের সঙ্গী ছিলেন সোনালি গুহ
  • বিশেষ

মতা বন্দ্যোপাধ্যায়ের ৩২ বছরের সঙ্গী ছিলেন সোনালি গুহ

Posted on 56 years ago 1 minute read
Sonali Guha

Sonali Guha

কলেজ পাড়ার সূর্য সেন স্ট্রিট ধরে কিছুটা এগোলেই কলকাতা পুরসভার ৫ নম্বর বরো অফিস। তার পাশ দিয়েই ঢুকে গিয়েছে সরু গলি। একেবারে গলির মাথায় পৌঁছলে ডান দিকে যে পথ, তা আরও সরু। সেই গলি ধরে কয়েক পা এগোতেই জনা তিনেক মহিলার বৈকালিক আড্ডা নজরে এল। সোনালি গুহর বাড়ি কোথায়, তা জানতে চাওয়ায় একসঙ্গে তিন জনই আঙুল তুলে দেখিয়ে দিলেন, ‘ওই যে, বড় গেট…’। গেট ঠেলে যেখানে ঢুকলাম, এক টুকরো পুরোনো কলকাতা।ঘড়ির কাঁটায় তখন প্রায় সাড়ে পাঁচটা। বসার ঘরে টেলিভিশন চলছে। তাতে বড় বড় করে ব্রেকিং যাচ্ছে, ‘দিল্লি থেকে কলকাতায় অভিষেক বন্দ্যোপাধ্যায়। হাইকোর্টের নির্দেশে আজই হাজিরা দিতে হবে সিআইডির কাছে।’

ঘরের একটি চেয়ারে আরাম করে ঘুমোচ্ছে বাদামি রঙের বিড়াল। লোকজনের আওয়াজেও কুছ পরোয়া নেহি। জানা গেল, তার নাম লাল্টি। বেশ আদুরে। আরও একজন আছে, নাম ভজা। কিছুক্ষণের মধ্যেই পাশের ঘর থেকে এলেন সোনালি গুহ। একা হাঁটতে পারেন না, তাঁর পিএ সুমন পালই ধরে ধরে নিয়ে এলেন ঘরে। টিভি থেকে তখন ভেসে আসছে অ্যাঙ্করের গলা, ‘দিল্লি থেকে ফিরে বাড়ির দিকে ঘুরল অভিষেকের গাড়ি। আজ কি তিনি সিআইডির কাছে হাজিরা দেবেন?’ ‘হাজিরা না দিয়ে যাবি কোথায়?’, ঘরে ঢুকতে ঢুকতে হাসছেন আর বলছেন সোনালি গুহ। যাঁর পরিচয় — এখন বিজেপি নেত্রী। তবে এক সময়ের ছাত্র পরিষদ করা দাপুটে নেত্রী, ৩২ বছর ধরে রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ছায়াসঙ্গী, চার বারের সাতগাছিয়ার বিধায়ক, একবারের ডেপুটি স্পিকার এবং ভয়ডরহীন আদ্যোপান্ত রাজনীতিক। মুখে কোনও কথাই আটকায় না।

২০২১ সালে বিধানসভা ভোটের আগে বিজেপিতে যোগ দেন সোনালি গুহ। সকলেই বলেছিলেন, টিকিট না পেয়ে দল ছেড়েছেন। এই সময় অনলাইনকে সোনালি জানালেন, টিকিট না পাওয়ার থেকেও বড় ধাক্কা সে দিন পেয়েছিলেন। সোনালির কথায়, ‘আমি তখনও তৃণমূল করি। আমাদের ‘দিদিকে বলো’ কর্মসূচি হচ্ছে। অভিষেক আমাদের সাংসদ। আমি সাতগাছিয়ার বিধায়ক। সে সময়ে ওই কর্মসূচিতে সব বিধায়কদের রাতে থাকতে হতো। অভিষেক একদিন আমাকে বলল, ‘সোনালি পিসি, তুমি রাতে থাকছ না যে? তোমার কি শরীর খারাপ?’ আমার মাথার উপরে তখন শওকত মোল্লাকে অভিষেক অবজ়ার্ভার করে বসিয়ে দিয়েছে। আমি কোনও দিনও অভিষেককে নাম ধরে ডাকিনি। ‘বাবা’ বলতাম। বললাম, ‘বাবা, শরীর খারাপ তো আছেই। আমার বাচ্চাটা ছোট তো।’

অভিষেক আমাকে বলল, ‘তা হলে তুমি রেস্ট নাও।’ আমি অভিষেককে বললাম, ‘তুই কী বললি বাবা?’ শওকতও সেখানে ছিল। বললাম, ‘শওকত, কী বলছে অভিষেক?’ শওকত তখন দায়সারা ভাব নিয়ে বলল, ‘আমাকে কিছু জিগ্যেস করবেন না, আমি এ সব জানি না।’ গাড়িতে উঠে আমার সিকিউরিটি মোক্তারকে বললাম, ‘দেখ মোক্তার, অভিষেক আমাকে রেস্ট নিতে বলল। ও শুনে অবাক।’ বলছে, ‘দিদি আপনি ভুল শুনেছেন।’ আমি বললাম, ‘মোক্তার আমার চোখটা খারাপ, কান নয়।’ কাট টু ১১ জুন। ততক্ষণে চোখের সামনে চলা টেলিভিশন চ্যানেলে ব্রেকিং ফ্ল্যাশ, ‘ভবানী ভবনে পৌঁছলেন অভিষেক’। দেখেই সোনালি বললেন, ‘একটু রেকর্ডারটা বন্ধ করবেন? এটা একটু শুনে নিই?’ ৩-৪ মিনিট টানা নিউজ় চ্যানেল দেখলেন এবং শুনলেন। দীর্ঘশ্বাস ফেলে পিএ-কে বললেন, ‘এ বার মিউট করে দে। এ তো হওয়ারই ছিল। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পিছনে তো ছাত্র আন্দোলনের ইতিহাস নেই, কোনও আন্দোলনেরই ইতিহাস নেই।

অভিষেক বন্দ্যোপাধ্যায় তো কোটায় এমপি হয়েছেন। আমার সাতগাছিয়া কেন্দ্র তো ওঁর ডায়মন্ড হারবার লোকসভার অধীনে। আজও তমাদার সেই কথাগুলো মনে আছে।’ ফলতার বিধায়ক ছিলেন তমোনাশ ঘোষ। ২০২০ সালে করোনায় মৃত্যু হয়। ভরা বাম আমলে ২০০১ সালে সিপিএমকে হারিয়ে ফলতায় জিতেছিলেন তমোনাশ। ২০১১ ও ২০১৬ সালেও তিনিই ফলতার বিধায়ক হন। অভিযোগ, প্রবীণ এই নেতার গায়ে হাত তুলেছিলেন ফলতার ‘পুষ্পা’ জাহাঙ্গির খান। তখনও অবশ্য বাজারে ‘পুষ্পা’ আসেনি, তবে জাহাঙ্গিরের দাপট শুরু হয়ে গিয়েছে ফলতার বুকে। সোনালি গুহ সে দিনের কথা বলতে গিয়ে বলেন, ‘তমাদা এসে বললেন, সোনালি তোর তো একটা ওয়ার্ড আছে। আমি বললাম, তোরও তো ওয়ার্ড আছে। তমাদা বললেন, ‘ওটা মমতার ওয়ার্ড। ৭৩ নম্বর ওয়ার্ড।

ওখানে মমতা যাঁকে বলে দেবেন, তাঁকেই মানুষ ভোট দেবেন। কিন্তু তুই বিশ্বাস কর, আমি আর জীবনেও ভোটে দাঁড়াব না’। আমি জানতে চাইলাম, কেন? তমাদা বললেন, ‘অভিষেক জাহাঙ্গিরকে দিয়ে আমাকে থাপ্পড় মারিয়েছে। মমতা যদি এ বার হাত ধরেও আমাকে বলে যে, তমা তুই দাঁড়া, তোকে মন্ত্রী করব, আমি বলব, না। একটা জাহাঙ্গিরের এমন ক্ষমতা যে, ও একটা ফলতা বিধানসভা নেওয়ার জন্য আমাকে চড় মারল?’ ২১ মে, যে দিন পুনর্নির্বাচন হলো, আমি ঘরে বসে টিভি দেখছি। আমার হাজ়ব্যান্ডকে বললাম, ‘দেখো, তমাদার আত্মা আজ বোধহয় শান্তি পেল। জাহাঙ্গির তো বিধায়ক হতে পারলই না, লড়তেও পারল না। সেই ক্ষমতাও ফুড়ুত। উল্টে আজ হাফ প্যান্ট পরিয়ে ঘুরিয়েছে পুলিশ।’ আবারও দীর্ঘশ্বাস সোনালির গলায়।

সোনালি বিশ্বাস করেন, তাঁকে আসলে অভিষেক সরাননি, ‘দিদি সরিয়েছেন’। তৃণমূলের এখন যে অবস্থা, তা হওয়ারই ছিল বলে দাবি সোনালি গুহর। তবে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের জোড়াফুল প্রতীকে জিতে তৃণমূলের বিরোধী দলনেতা হওয়াটা এখনও হজম করতে পারেননি তিনি। বলেন, ‘তৃণমূল একটা মূল্যবোধ নিয়ে তৈরি হয়েছিল যে, সিপিএমের বিরুদ্ধে লড়াই করব, সিপিএমকে এক ইঞ্চি জমিও ছাড়ব না। আজকে তৃণমূলটা ভাঙতে ভাঙতে সিপিএমের হাতেই চলে গেল। ঋতব্রতদের হাতেই কিন্তু মমতাদি একবার হেনস্থার শিকার হয়েছিলেন দিল্লিতে। অমিত মিত্রর গায়ে হাত তোলা হয়।’ সালটা সোনালি গুহ মনে করতে না পারলেও ইতিহাস বলছে, ২০১৩ সালের এপ্রিল মাসের সেই ঘটনা। ৯ এপ্রিল দিল্লিতে ছিলেন তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও তৎকালীন অর্থমন্ত্রী অমিত মিত্র।

সে সময়ে ঋতব্রত SFI-এর সাধারণ সম্পাদক। সে দিন যোজনা ভবনে গিয়েছিলেন মমতা ও অমিত মিত্র। সেই ভবনের গেটের সামনেই কলকাতার সুদীপ্ত গুপ্তর মৃত্যুর প্রতিবাদ কর্মসূচির ডাক দেয় SFI। সেখানেই তুমুল ঝামেলা শুরু হয়। অমিত মিত্রর ধুতি ধরে টানাটানি করা হয়েছিল। ছিড়ে যায় সাদা পাঞ্জাবির কিছুটা অংশ। মমতাকেও হেনস্থার অভিযোগ ওঠে। প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য সেই ঘটনাকে বলেছিলেন, ‘Wrong Politics’। পরে সেই ঋতব্রতই তৃণমূলে যোগ দেন। রাজ্যসভার সাংসদ হন, এখন দল থেকে বহিষ্কৃত হলেও জোড়াফুল প্রতীকেই উলুবেড়িয়া পূর্বের বিধায়ক।

তাই সোনালির মনে হয়, তৃণমূল এখন ভেঙে সিপিএমের হাতেই গিয়েছে। বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর ভূয়সী প্রশংসা সোনালির মুখে। কৃষি, শিক্ষা, পরিবহণ থেকে অন্যান্য জনমুখী প্রকল্পে, শুভেন্দুর সরকার এক মাসের মধ্যেই যা করে দেখিয়েছে, আগামিদিনে তা আরও বহু দূর যাবে, বিশ্বাসী তিনি। আর তৃণমূলের এই ডুবন্ত তরী নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় যদি সোনালি গুহর সঙ্গে যোগাযোগ করেন? প্রশ্ন শুনেই হাত জোড় করে সোনালি বললেন, ‘আমি মমতাদিকে পায়ে হাত দিয়ে প্রণাম করব। ৩২ বছরের সম্পর্ক তো। হয়ত চোখ থেকে দু’ফোটা জলও পড়বে। তবে দিদিকে বলব, দিদি, তুমি একজন ব্যর্থ মুখ্যমন্ত্রী ছিলে। আসলে এখন আর দলটার উপরে রাগ-অভিমান হয় না। শুধু দীর্ঘশ্বাস পড়ে!’ আলাপচারিতা যখন শেষ হলো, ততক্ষণে সূর্য অস্ত গিয়েছে।

লাল্টির ঘুম ভেঙেছে। ঘর ছেড়ে সে বাইরে ঘুরে বেড়াচ্ছে। ঘরে দু’-একবার ঘুরে গিয়েছে ভজাও। বারান্দায় অবাধে ছুটে বেড়াচ্ছে ছুঁচো, ইঁদুর। চ্যানেলে তখন অ্যাঙ্কর বলছেন, ‘এক ঘণ্টার বেশি সময় হয়ে গেল, ভবানী ভবনে অভিষেককে জিজ্ঞাসাবাদ চলছে।’ এই সময় অনলাইনের প্রতিনিধির রেকর্ডার অফ হলো। সোনালি বললেন, ‘আমাদের বৈভবের আতিশয্য নেই। কিন্তু ঘরে শান্তি আছে। আমি আমার স্বামী আর মেয়েকে নিয়ে শান্তিতে ঘুমোতে পারি।’ দীর্ঘদিনের এই রাজনীতিক কেন এ কথা বললেন, তা তিনিই জানেন। তবে এই মুহূর্তে তৃণমূলের বাঘা বাঘা নেতা থেকে পাড়ার ছোটখাটো ‘দাদা’দের যা অবস্থা, তাতে সোনালি গুহর এই কথা খুব হালকা চালের বলে মনে হলো না।

 

About the Author

Administrator

Visit Website View All Posts
Tags: Mamata Banerjee Sonali Guha WB elections

Post navigation

Previous: ‘আন্তর্জাতিক যোগ দিবসের অনুষ্ঠানে সরকারি কর্মীদের যোগদান বাধ্যতামূলক!
Next: রাজনীতিতে প্রয়োজন ফুরিয়ে গেছে উত্তমকুমার ব্রজবাসীর

Related Stories

Uttam Kumar Brajabasi
  • বিশেষ

রাজনীতিতে প্রয়োজন ফুরিয়ে গেছে উত্তমকুমার ব্রজবাসীর

Posted on 56 years ago
The Infiltration Trade Across the India-Bangladesh Border
  • প্রথম পাতা

ভারত-বাংলাদেশ সীমান্তের অনুপ্রবেশ ব্যবসা রাজ্যে বছরে ৯০০ কোটি!

Posted on 56 years ago

সর্বশেষ সংবাদ

Suvendu Adhikari
  • উত্তরবঙ্গ

পাহাড়ের উন্নয়নে বাজেট দ্বিগুণের দাবি, পূর্বতন সরকারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ শুভেন্দু অধিকারীর

Posted on 56 years ago
IAF Official's Wife
  • দেশ

ভারতীয় বায়ুসেনা আধিকারিকের স্ত্রীকে ধর্ষণ ও ধর্মান্তকরণের অভিযোগ অভিযুক্ত আজ্জাজ তাজ মাদরে

Posted on 56 years ago
WB minister Tapas Roy
  • ব্যবসা

রাজ্যে বিনিয়োগ করতে চেয়ে যোগাযোগ ৪২ জন শিল্পপতির! কি জানালেন শিল্পমন্ত্রী

Posted on 56 years ago
dc53b420-897c-440c-9b82-f5eee6776f81
  • বিনোদন

বক্স অফিসে ঝড়, দর্শকদের উচ্ছ্বাস— তবু ‘ধুরন্ধর’ নিয়ে কেন প্রশ্ন তুললেন প্রকাশ পাড়ুকোন?

Posted on 56 years ago
  • প্রথম পাতা
  • বিশেষ
  • কলকাতা
  • দক্ষিণবঙ্গ
  • উত্তরবঙ্গ
  • দেশ
  • বিশ্ব সংবাদ
  • খেলা
  • আবহাওয়া
  • রাশিফল
  • স্বাস্থ্য টিপস
  • প্রথম পাতা
  • বিশেষ
  • কলকাতা
  • দক্ষিণবঙ্গ
    • হাওড়া খবর
    • দক্ষিণ ২৪ পরগনা খবর
    • উত্তর ২৪ পরগনা খবর
    • হুগলি খবর
    • নদিয়া খবর
    • পূর্ব মেদিনীপুর খবর
    • পশ্চিম মেদিনীপুর খবর
    • ঝাড়গ্রাম খবর
    • পুরুলিয়া খবর
    • বাঁকুড়া খবর
    • পশ্চিম বর্ধমান খবর
    • পূর্ব বর্ধমান খবর
    • বীরভূম খবর
    • মুর্শিদাবাদ খবর
  • উত্তরবঙ্গ
    • কোচবিহার নিউজ
    • আলিপুরদুয়ার খবর
    • জলপাইগুড়ি খবর
    • শিলিগুড়ি খবর
    • উত্তর দিনাজপুর খবর
    • দক্ষিণ দিনাজপুর নিউজ
    • মালদহ খবর
  • দেশ
    • আসাম নিউজ
    • ত্রিপুরা
  • বিশ্ব সংবাদ
  • খেলা
    • ক্রিকেট
    • ফুটবল
  • আবহাওয়া
  • রাশিফল
    • বার্ষিকী রাশিফল
    • মাসিক রাশিফল
    • সাপ্তাহিক রাশিফল
    • আজকের রাশিফল
  • স্বাস্থ্য টিপস
Copyright © All rights reserved. newsaajbangla.com | MoreNews by AF themes.