Skip to content
aaj

নিউজ আজ বাংলা

Bengali News: (বাংলা সংবাদ) Latest News in Bangla, বাংলা নিউজ, বাংলায় সর্বশেষ খবর,

Primary Menu
Video
  • Home
  • জেলার খবর
  • বসিরহাটে শ্লীলতাহানির অভিযোগে গ্রেপ্তার ভিলেজ পুলিশ ও সিভিক ভলান্টিয়ার
  • উত্তর ২৪ পরগনা খবর
  • জেলার খবর

বসিরহাটে শ্লীলতাহানির অভিযোগে গ্রেপ্তার ভিলেজ পুলিশ ও সিভিক ভলান্টিয়ার

Posted on 56 years ago 1 minute read
Civic Volunteer

Civic Volunteer

Basirhat বসিরহাটের ভারত-বাংলাদেশ সীমান্তে তরুণীর শ্লীলতাহানির অভিযোগ ভিলেজ পুলিশ ও সিভিক ভলান্টিয়ারের বিরুদ্ধে। ভয় দেখিয়ে ৪৬ হাজার টাকা হাতিয়েও নেয় তাঁরা। নিগৃহীতার অভিযোগের ভিত্তিতে অভিযুক্তদের গ্রেপ্তার করেছে পুলিশ। ঘটনাস্থল Basirhat বসিরহাটের স্বরূপনগর থানার হাকিমপুর বিথারী-হাকিমপুর গ্রাম পঞ্চায়েতে স্বরূপদহ সীমান্ত।

সোমবার রাতে বছর ২৩-এর যুবতী বাবার সঙ্গে সীমান্ত এলাকায় ঘোরাঘুরি করছিলেন। তাঁরা আদতে কর্ণাটকের বাসিন্দা। সেই সময় কর্তব্যরত ভিলেজ পুলিশ ও সিভিক ভলান্টিয়ার তাঁদের কাছে কাগজপত্র দেখতে চান। তাঁরা তা দেখাতে পারেননি বলেই খবর। অভিযোগ, তার পর ওই তরুণী ও তাঁর বাবার কাছে মোটা টাকা দাবি করে দুই গুণধর। টাকা দিতে না চাইলে তরুণীর শ্লীলতাহানি করা হয় বলে অভিযোগ। তাঁর বাবাকে মারধর করা হয়। এক পর্যায়ে বাধ্য হয়ে অনলাইনে ৪৬০০০ টাকা দেন তরুণীর বাবা।

যুবতীর বাবাকে তার পরও মারধর করা হয় বলে অভিযোগ। কোনওক্রমে এলাকা ছাড়েন তাঁরা। এর পরই সোজা স্বরূপনগর থানায় গিয়ে ভিলেজ পুলিশ ও সিভিক ভলান্টিয়ারের বিরুদ্ধে। দুই অভিযুক্তকেই গ্রেপ্তার করেছে স্বরুপনগর থানার পুলিশ। এই ঘটনাকে কেন্দ্র করে একাধিক প্রশ্ন উঠতে শুরু হয়েছে। ওই যুবতী ও তার বাবা কোনও বৈধ কাগজপত্র ছাড়াই কর্ণাটক থেকে সোজা স্বরূপনগরের ভারত-বাংলাদেশ সীমান্তে কীভাবে এলেন? রাতের অন্ধকারে ঘোরাঘুরি করছিলেনই বা কেন? তা জানতে তদন্ত শুরু করেছ স্বরূপনগর থানার পুলিশ।

আরও পড়ুন     জেলার খবর     কলকাতা     দক্ষিণ ২৪ পরগনা    উত্তর ২৪ পরগনা    হাওড়া   নদিয়া    মুর্শিদাবাদ  পূর্ব বর্ধমান   পশ্চিম বর্ধমান  ঝাড়গ্রাম  পূর্ব মেদিনীপুর   পশ্চিম মেদিনীপুর    পুরুলিয়া   বাঁকুড়া  হুগলি    বীরভূম   মালদহ    উত্তর দিনাজপুর    দক্ষিণ   দিনাজপুর    জলপাইগুড়ি    শিলিগুড়ি    আলিপুরদুয়ার   কোচবিহার  

About the Author

Administrator

Visit Website View All Posts
Tags: Basirhat Bengali News Breaking news aaj bangla newsaajbangla

Post navigation

Previous: ওয়াকারের প্রেমে মগ্ন অনন্যা!
Next: বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস করে লুট! গ্রেফতার আশরাফুল

Related Stories

Cooch Behar
  • কোচবিহার নিউজ

Cooch Behar যাত্রীবোঝাই অটো-গাড়ির মুখোমুখি সংঘর্ষে মৃত ২, আহত ৪

Posted on 56 years ago
Nadia
  • জেলার খবর

Nadia ধর্ষণে অন্তঃসত্ত্বা কিশোরী, গ্রেফতার বৃদ্ধ প্রতিবেশী

Posted on 56 years ago
Howrah
  • জেলার খবর

Howrah মহামেডানের ফুটবলারের অস্বাভাবিক মৃত্যু

Posted on 56 years ago

সর্বশেষ সংবাদ

Cooch Behar
  • কোচবিহার নিউজ

Cooch Behar যাত্রীবোঝাই অটো-গাড়ির মুখোমুখি সংঘর্ষে মৃত ২, আহত ৪

Posted on 56 years ago
Udayanarayanpur
  • প্রথম পাতা

উদয়নারায়ণপুরে বৃদ্ধের বার্ধক্যজনিত অসুস্থতাতেই মৃত্যু!

Posted on 56 years ago
Hooghly
  • হুগলি খবর

হুগলির সিঙ্গুরে পথ দুর্ঘটনায় মৃত্যু হলো একই পরিবারের চার সদস্যের

Posted on 56 years ago
North Tripura
  • ত্রিপুরা

কদমতলা বাজারে ‘জয় জুয়েলারি’-তে দুঃসাহসিক চুরি

Posted on 56 years ago
  • প্রথম পাতা
  • কলকাতা
  • দক্ষিণবঙ্গ
  • উত্তরবঙ্গ
  • দেশ
  • বিশ্ব সংবাদ
  • খেলা
  • আবহাওয়া
  • রাশিফল
  • স্বাস্থ্য টিপস
Copyright © All rights reserved. newsaajbangla.com | MoreNews by AF themes.