Skip to content
aaj

নিউজ আজ বাংলা

Bengali News: (বাংলা সংবাদ) Latest News in Bangla, বাংলা নিউজ, বাংলায় সর্বশেষ খবর,

Primary Menu
Video
  • Home
  • বিশ্ব সংবাদ
  • মধ্যপ্রাচ্যের যুদ্ধে নয়া মোড়
  • বিশ্ব সংবাদ

মধ্যপ্রাচ্যের যুদ্ধে নয়া মোড়

Posted on 56 years ago 1 minute read
Middle East

Middle East

Middle East ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর বাড়িতে ড্রোন হামলা হেজবোল্লার! ইজরায়েলের সংবাদ মাধ্যম সূত্রের সূত্রের খবর, শনিবার সকালে ব্যাপক বিস্ফোরণের শব্দ শোনা যায় সিজোরিয়া এলাকায়। এখানেই রয়েছেন ইজরায়েলের প্রধানমন্ত্রীর বাসভবন। ইজরায়েল সেনার তরফে জানা গিয়েছে, লেবানন থেকে লঞ্চ করা হয়েছিল এই ড্রোন। যা একটি বাড়িতে আছড়ে পড়ে। যদিও এই হামলায় হতাহতের কোনও খবর পাওয়া যায়নি। জেরুজালেন পোস্ট সূত্রের খবর, সিজারিয়ায় এই ড্রোন হামলার পর তেল আভিবে সাইরেনের শব্দ শোনা যায়।

গত এক বছরেরও বেশি সময় ধরে চলতে থাকা ইজরায়েল ও হামাস যুদ্ধ এখন মোড় ঘুরেছে ইরান ও লেবাননের দিকে। ইজরায়েলের হামলায় মৃত্যু হয়েছে, হামাস প্রধান ইয়াহিয়া সিনওয়ার। হামলা ও পালটা হামলায় রক্তাক্ত মধ্যপ্রাচ্য। এরই মাঝে যুদ্ধ থামাতে দুটি শর্ত দিয়েছিলেন বেঞ্জামিন নেতানিয়াহু। এক্স হ্যান্ডেলে তিনি বার্তা দেন, ‘যুদ্ধ আগামিকালই শেষ হয়ে যেতে পারে।

যদি হামাস তাদের অস্ত্র নামিয়ে রাখে এবং আমাদের পণবন্দিদের ফিরিয়ে দেয়।’ তবে সিনওয়ার মৃত্যুতে হামাস ও হেজবোল্লা হুঁশিয়ারি দিয়েছিল, ‘যুদ্ধের নতুন অধ্যায় শুরু হবে।’ কূটনৈতিক মহলের দাবি, নেতানিয়াহুর বাড়িতে হামলা চালিয়েই সূচনা করা হল সেই নতুন অধ্যায়ের। এই হামলার ঘটনায় স্পষ্ট যে যুদ্ধ বিরাম নয়, বরং আরও রক্ত স্রোত বইতে চলেছে গোটা মধ্যপ্রাচ্যে। Middle East সৌদির এক সংবাদ মাধ্যমের তরফে জানা গিয়েছে, শনিবার সকালে সরাসরি ইজরায়েলের প্রধানমন্ত্রীর আবাসে এই ড্রোন হামলা চালানো হয়।

যে বাড়িতে হামলা চলে সেটি নেতানিয়াহুর বাসভবনের একটি অংশ। ইহুদি সেনা আইডিএফের দাবি, মোট ৩টি ড্রোন ছোড়া হয়েছিল। যার মধ্যে একটি বিস্ফোরণ ঘটায়। বাকি দুটি আকাশেই নষ্ট করে দেওয়া হয়। এর পর পরই ইজরায়েলের গিলোট সেনা ক্যাম্পে বেজে ওঠে সাইরেন। যদিও সেনার দাবি, সেনা ক্যাম্পে কোনওরকম হামলার ঘটনা ঘটেনি। এদিকে আরও জানা যাচ্ছে, শনিবার সকাল থেকে তিবেরিয়া ও ইজরায়েলের আশপাশের এলাকা লক্ষ্য করে একাধিক ড্রোন ও রকেট হামলা চালিয়েছে হেজবোল্লা।

যদিও সেই সব হামলা রুখে দেওয়া হয়েছে ইজরায়েলের তরফে। তেল আবিব এবং শহরের উত্তরাঞ্চলে ড্রোন হামলার সতর্কতা সাইরেনও শোনা যায়। যদিও সেখানে কোনো বিস্ফোরণের শব্দ শোনা যায়নি। আইডিএফ এক বিবৃতিতে জানিয়েছে, লেবানন থেকে তিনটি ড্রোন হামলা চালানো হয়েছে। যার মধ্যে দুটিকে ধ্বংস করা গেলেও একটি সিজারিয়া এলাকায় একটি ভবনে বিস্ফোরণ ঘটায়। এই হামলায় হতাহতের কোনও ঘটনা ঘটেনি।

আরও পড়ুন     জেলার খবর     কলকাতা     দক্ষিণ ২৪ পরগনা    উত্তর ২৪ পরগনা    হাওড়া   নদিয়া    মুর্শিদাবাদ  পূর্ব বর্ধমান   পশ্চিম বর্ধমান  ঝাড়গ্রাম  পূর্ব মেদিনীপুর   পশ্চিম মেদিনীপুর    পুরুলিয়া   বাঁকুড়া  হুগলি    বীরভূম   মালদহ    উত্তর দিনাজপুর    দক্ষিণ   দিনাজপুর    জলপাইগুড়ি    শিলিগুড়ি    আলিপুরদুয়ার   কোচবিহার  

About the Author

Administrator

Visit Website View All Posts
Tags: Bengali News Breaking news aaj bangla Middle East newsaajbangla

Post navigation

Previous: তদন্তের আগেই বিজেপি নেতার খুনের কারণ জানালেন কুণাল
Next: চিনকে সরাসরি কঠোর বার্তা প্রধানমন্ত্রী মোদীর

Related Stories

Bangladesh
  • বিশ্ব সংবাদ

জামাত-হেফাজতের দ্বারস্থ বাংলাদেশের অন্তর্বর্তী সরকার

Posted on 56 years ago
Russia
  • ত্রিপুরা

ইউরোপের আর এক বন্ধুর উপর হামলা চালাতে পারে রুশ সেনা?

Posted on 56 years ago
সঙ্গম
  • বিশ্ব সংবাদ

দু’সপ্তাহে ১৫৮ জনের সঙ্গে সঙ্গম,পর্ন তারকার দাবিতে হইচই

Posted on 56 years ago

সর্বশেষ সংবাদ

Cooch Behar
  • কোচবিহার নিউজ

Cooch Behar যাত্রীবোঝাই অটো-গাড়ির মুখোমুখি সংঘর্ষে মৃত ২, আহত ৪

Posted on 56 years ago
Udayanarayanpur
  • প্রথম পাতা

উদয়নারায়ণপুরে বৃদ্ধের বার্ধক্যজনিত অসুস্থতাতেই মৃত্যু!

Posted on 56 years ago
Hooghly
  • হুগলি খবর

হুগলির সিঙ্গুরে পথ দুর্ঘটনায় মৃত্যু হলো একই পরিবারের চার সদস্যের

Posted on 56 years ago
North Tripura
  • ত্রিপুরা

কদমতলা বাজারে ‘জয় জুয়েলারি’-তে দুঃসাহসিক চুরি

Posted on 56 years ago
  • প্রথম পাতা
  • কলকাতা
  • দক্ষিণবঙ্গ
  • উত্তরবঙ্গ
  • দেশ
  • বিশ্ব সংবাদ
  • খেলা
  • আবহাওয়া
  • রাশিফল
  • স্বাস্থ্য টিপস
Copyright © All rights reserved. newsaajbangla.com | MoreNews by AF themes.