Skip to content
aaj

নিউজ আজ বাংলা

Bengali News: (বাংলা সংবাদ) Latest News in Bangla, বাংলা নিউজ, বাংলায় সর্বশেষ খবর,

Primary Menu
Video
  • Home
  • বিশ্ব সংবাদ
  • বাংলাদেশে শুরু বড় রদবদল খেলা
  • বিশ্ব সংবাদ

বাংলাদেশে শুরু বড় রদবদল খেলা

Posted on 56 years ago 1 minute read
Bangladesh

Bangladesh

হাসিনার পতনের পর Bangladesh বাংলাদেশের নতুন সরকারের প্রধান হয়েছেন  অর্থনীতিবিদ মহম্মদ ইউনূস। তবে সেই সরকার অন্তর্বর্তীকালীন। নির্বাচিত সরকারের জন্য প্রয়োজন ভোটের। এবার সেই কাজই শুরু হল Bangladesh বাংলাদেশে। জাতীয় নির্বাচন কমিশন গঠনের জন্য যোগ্য প্রার্থী খোঁজা শুরু হল। মহম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকার ছয় সদস্যের সার্চ কমিটি গঠন করল।

অগস্ট মাসে ছাত্র গণ আন্দোলনে আওয়ামি লীগ সরকারের পতন, প্রধানমন্ত্রী পদ থেকে শেখ হাসিনার ইস্তফা এবং দেশ ছাড়ার পরই নতুন বাংলাদেশ গড়ার দায়িত্বভার পড়েছিল মহম্মদ ইউনূসের কাঁধে। যদিও সেই সময়ই তিনি জানিয়েছিলেন, দেশ সংস্কার ও পরিচালনের জন্য আপাতত এই সরকার গঠন করা হচ্ছে। শীঘ্রই জাতীয় নির্বাচনের ব্যবস্থা করা হবে। নির্বাচিত সরকারই দেশ পরিচালন করবে। মঙ্গলবার বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের তরফে ছয় সদস্যের সার্চ কমিটি গঠন করা হয়।

এই কমিটির কাজ হবে নির্বাচন কমিশনার ও অন্যান্য কমিশনারদের নিয়োগের জন্য যোগ্য প্রার্থী খুঁজে বের করা। প্রতিটি পদের জন্য দুইজন প্রার্থীর নাম সুপারিশ করবে সার্চ কমিটি। তাদের মধ্য়ে একজন করে সদস্য বেছে নেবে সরকার। সূত্রে খবর, সার্চ কমিটিতে থাকছেন হাইকোর্টের বিচারপতি একেএম আসাদুজ্জামান, পিএসসির প্রাক্তন চেয়ারপার্সন জিন্নাতুননেসা তাহমিদা বেগম এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত অধ্যাপক সিআর আবরার। পিএসসির প্রাক্তন চেয়ারপার্সন ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপককে রাষ্ট্রপতি মনোনীত করেছেন। এছাড়াও কমিটিতে থাকছেন বাংলাদেশের মহাহিসাব নিরীক্ষক মহম্মদ নূরুল ইসলাম, বাংলাদেশ পিএসসির বর্তমান চেয়ারম্যান মোবাশ্বের মোনেম।

aaj

আরও পড়ুন     জেলার খবর     কলকাতা     দক্ষিণ ২৪ পরগনা    উত্তর ২৪ পরগনা    হাওড়া   নদিয়া    মুর্শিদাবাদ  পূর্ব বর্ধমান   পশ্চিম বর্ধমান  ঝাড়গ্রাম  পূর্ব মেদিনীপুর   পশ্চিম মেদিনীপুর    পুরুলিয়া   বাঁকুড়া  হুগলি    বীরভূম   মালদহ    উত্তর দিনাজপুর    দক্ষিণ   দিনাজপুর    জলপাইগুড়ি    শিলিগুড়ি    আলিপুরদুয়ার   কোচবিহার  

About the Author

Administrator

Visit Website View All Posts
Tags: Bangladesh Bangladeshi Bengali News Breaking news aaj bangla newsaajbangla

Post navigation

Previous: বিপুল পরিমাণ হেরোইন সহ ধৃত মালদার তিন যুবক
Next: ঋষভ পন্থের স্মৃতি, গাড়ি দুর্ঘটনায় গুরুতর আহত ক্রিকেটার

Related Stories

Bangladesh
  • বিশ্ব সংবাদ

জামাত-হেফাজতের দ্বারস্থ বাংলাদেশের অন্তর্বর্তী সরকার

Posted on 56 years ago
Russia
  • ত্রিপুরা

ইউরোপের আর এক বন্ধুর উপর হামলা চালাতে পারে রুশ সেনা?

Posted on 56 years ago
সঙ্গম
  • বিশ্ব সংবাদ

দু’সপ্তাহে ১৫৮ জনের সঙ্গে সঙ্গম,পর্ন তারকার দাবিতে হইচই

Posted on 56 years ago

সর্বশেষ সংবাদ

Cooch Behar
  • কোচবিহার নিউজ

Cooch Behar যাত্রীবোঝাই অটো-গাড়ির মুখোমুখি সংঘর্ষে মৃত ২, আহত ৪

Posted on 56 years ago
Udayanarayanpur
  • প্রথম পাতা

উদয়নারায়ণপুরে বৃদ্ধের বার্ধক্যজনিত অসুস্থতাতেই মৃত্যু!

Posted on 56 years ago
Hooghly
  • হুগলি খবর

হুগলির সিঙ্গুরে পথ দুর্ঘটনায় মৃত্যু হলো একই পরিবারের চার সদস্যের

Posted on 56 years ago
North Tripura
  • ত্রিপুরা

কদমতলা বাজারে ‘জয় জুয়েলারি’-তে দুঃসাহসিক চুরি

Posted on 56 years ago
  • প্রথম পাতা
  • কলকাতা
  • দক্ষিণবঙ্গ
  • উত্তরবঙ্গ
  • দেশ
  • বিশ্ব সংবাদ
  • খেলা
  • আবহাওয়া
  • রাশিফল
  • স্বাস্থ্য টিপস
Copyright © All rights reserved. newsaajbangla.com | MoreNews by AF themes.