Skip to content
aaj

নিউজ আজ বাংলা

Bengali News: (বাংলা সংবাদ) Latest News in Bangla, বাংলা নিউজ, বাংলায় সর্বশেষ খবর,

Primary Menu
Video
  • Home
  • জেলার খবর
  • তৃণমূলে যোগ দিলেন বিজেপির প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রীর বোন
  • জলপাইগুড়ি খবর
  • জেলার খবর

তৃণমূলে যোগ দিলেন বিজেপির প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রীর বোন

Posted on 56 years ago 1 minute read
TMC

TMC

প্রাক্তন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী জন বারলার বোন মেরিনা কুজুর তৃণমূল কংগ্রেসে (TMC) যোগ দিলেন। রবিবার নাগরাকাটায় (Nagrakata) শাসক দলের বিজয়া সম্মিলনীর অনুষ্ঠানে মেরিনার হাতে তৃণমূলের পতাকা তুলে দেন আইএনটিটিইউসির রাজ্য সভাপতি ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, তৃণমূল কংগ্রেসের jalpaiguri news জলপাইগুড়ি জেলা কমিটির সভাপতি মহুয়া গোপ, দলের নাগরাকাটা ব্লক কমিটির সভাপতি প্রেম ছেত্রী সহ আরও অনেকে।

মেরিনার TMC তৃণমূলে নাম লেখানোর পেছনে জন বারলার কোনও ভূমিকা রয়েছে কিনা, তা নিয়ে জল্পনা তুঙ্গে। যদিও বারলা এদিন ফোন ধরেননি। হোয়াটসঅ্যাপ কল করা হলেও লাভ হয়নি। মেরিনা অবশ্য নিজে বলছেন, এই সিদ্ধান্ত একান্ত ভাবে তাঁর ব্যক্তিগত। দাদার সঙ্গে কোনও আলোচনা হয়নি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের কাজ দেখেই তিনি তৃণমূলে যোগ দেন।

তাঁর পুরনো দল বিজেপি থেকে তিনি কোন সহযোগিতা পাননি বলেও মেরিনার অভিযোগ। গতবারের পঞ্চায়েত নির্বাচনে সুলকাপাড়া এলাকা থেকে বিজেপির টিকিটে নির্বাচিত মেরিনার এই দল বদলকে ঘিরে চর্চা শুরু হয়েছে গোটা এলাকায়। এবারের পঞ্চায়েত নির্বাচনে বিজেপি অবশ্য তাঁকে টিকিট দেয়নি। এদিন মেরিনার সঙ্গে তৃণমূলে যোগদান করেন সিপিএমের টিকিটের নির্বাচিত চম্পাগুড়ি গ্রাম পঞ্চায়েতের সদস্য অরবিন্দ গুড়িয়া। বিজেপির (BJP) নাগরাকাটা এক নম্বর মণ্ডল কমিটির সভাপতি বরুণ মিত্র জানান, মেরিনা গত ৩ বছর ধরে দলে একদম নিষ্ক্রিয় ছিলেন। ওঁর এই তৃণমূলে যোগদানে বিজেপির একচুলও ক্ষতি হবে না।

আরও পড়ুন     জেলার খবর     কলকাতা     দক্ষিণ ২৪ পরগনা    উত্তর ২৪ পরগনা    হাওড়া   নদিয়া    মুর্শিদাবাদ  পূর্ব বর্ধমান   পশ্চিম বর্ধমান  ঝাড়গ্রাম  পূর্ব মেদিনীপুর   পশ্চিম মেদিনীপুর    পুরুলিয়া   বাঁকুড়া  হুগলি    বীরভূম   মালদহ    উত্তর দিনাজপুর    দক্ষিণ   দিনাজপুর    জলপাইগুড়ি    শিলিগুড়ি    আলিপুরদুয়ার   কোচবিহার   

About the Author

Administrator

Visit Website View All Posts
Tags: Bengali News Breaking news aaj bangla jalpaiguri news Nagrakata newsaajbangla TMC

Post navigation

Previous: মালদহে বিস্ফোরণ, জখম ৬ বছরের শিশু
Next: Daily horoscope in bengali ২৬ অক্টোবর ২০২৪

Related Stories

Cooch Behar
  • কোচবিহার নিউজ

Cooch Behar যাত্রীবোঝাই অটো-গাড়ির মুখোমুখি সংঘর্ষে মৃত ২, আহত ৪

Posted on 56 years ago
Nadia
  • জেলার খবর

Nadia ধর্ষণে অন্তঃসত্ত্বা কিশোরী, গ্রেফতার বৃদ্ধ প্রতিবেশী

Posted on 56 years ago
Howrah
  • জেলার খবর

Howrah মহামেডানের ফুটবলারের অস্বাভাবিক মৃত্যু

Posted on 56 years ago

সর্বশেষ সংবাদ

Cooch Behar
  • কোচবিহার নিউজ

Cooch Behar যাত্রীবোঝাই অটো-গাড়ির মুখোমুখি সংঘর্ষে মৃত ২, আহত ৪

Posted on 56 years ago
Udayanarayanpur
  • প্রথম পাতা

উদয়নারায়ণপুরে বৃদ্ধের বার্ধক্যজনিত অসুস্থতাতেই মৃত্যু!

Posted on 56 years ago
Hooghly
  • হুগলি খবর

হুগলির সিঙ্গুরে পথ দুর্ঘটনায় মৃত্যু হলো একই পরিবারের চার সদস্যের

Posted on 56 years ago
North Tripura
  • ত্রিপুরা

কদমতলা বাজারে ‘জয় জুয়েলারি’-তে দুঃসাহসিক চুরি

Posted on 56 years ago
  • প্রথম পাতা
  • কলকাতা
  • দক্ষিণবঙ্গ
  • উত্তরবঙ্গ
  • দেশ
  • বিশ্ব সংবাদ
  • খেলা
  • আবহাওয়া
  • রাশিফল
  • স্বাস্থ্য টিপস
Copyright © All rights reserved. newsaajbangla.com | MoreNews by AF themes.