Skip to content
aaj

নিউজ আজ বাংলা

Bengali News: (বাংলা সংবাদ) Latest News in Bangla, বাংলা নিউজ, বাংলায় সর্বশেষ খবর,

Primary Menu
Video
  • Home
  • জেলার খবর
  • মুর্শিদাবাদে জাল টাকা-সহ গ্রেফতার কংগ্রেস নেতা
  • জেলার খবর
  • মুর্শিদাবাদ খবর

মুর্শিদাবাদে জাল টাকা-সহ গ্রেফতার কংগ্রেস নেতা

Posted on 56 years ago 1 minute read
Murshidabad News

Murshidabad News

Murshidabad News জাল টাকা-সহ গ্রেফতার হলেন কংগ্রেসের অঞ্চল সভাপতি। শুক্রবার ওই ঘটনায় রাজনৈতিক চাপানউতর ছড়াল মুর্শিদাবাদের হরিহরপাড়ায়। ধৃত কংগ্রেস নেতার নাম জুলফিকর আলি। এর আগে তৃণমূল নেতা খুনে নাম জড়িয়েছিল তাঁর। এ নিয়ে শাসকদল হাত শিবিরকে কটাক্ষ করেছে। আর কংগ্রেসের দাবি, আগেই সভাপতির পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছিল জুলফিকরকে।

পুলিশ সূত্রে খবর, বৃহস্পতিবার বিকেলে কাশিমনগর এলাকায় একটি দল অভিযান চালায়। সেখান থেকেই ৪০টি ৫০০ টাকার জাল নোট-সহ গ্রেফতার করা হয় জুলফিকরকে। হরিহরপাড়া ব্লকের চোয়া অঞ্চল কংগ্রেসের সভাপতির পদে ছিলেন অভিযুক্ত। পুলিশ সূত্রে এ-ও জানা গিয়েছে, হরিহরপাড়া থানা এলাকায় এক তৃণমূল নেতা সনাতন ঘোষের খুনের ঘটনায় অন্যতম অভিযুক্তের খাতায় নাম রয়েছে জুলফিকরের।

কিন্তু খুনের ঘটনায় নাম জড়ানোর পর পরই তিনি ‘বেপাত্তা’ হয়ে গিয়েছিলেন। বেশ কিছু দিন ধরে ওই কংগ্রেস নেতা জাল টাকার কারবারে যুক্ত আছেন বলে সূত্র মারফত জানতে পারে পুলিশ। শুক্রবার ধৃতকে বহরমপুর আদালতে হাজির করানো হয়েছে। পুলিশ জানিয়েছে, কী ভাবে জাল টাকার কারবার চালাতেন অভিযুক্ত, আর কারা এই চক্রে জড়িত, সে সব জানতে জুলফিকরকে জিজ্ঞাসাবাদের প্রয়োজন।

সেই কারণে ১০ দিনের জন্য তাঁকে হেফাজতে চেয়ে আবেদন জানিয়েছে তারা। অন্য দিকে, এই ঘটনা প্রসঙ্গে ব্লক কংগ্রেসের সভাপতি জাহাঙ্গির শাহ বলেন, ‘‘কেউ অসামাজিক কাজকর্মের সঙ্গে লিপ্ত থাকলে তাঁকে আমরা কোনও ভাবেই দলে বরদাস্ত করব না।’’ তিনি আরও বলেন, ‘‘পাড়া গ্রামে খুনের ঘটনায় নাম জড়ানোর পরেই তাঁকে (জুলফিকর) অঞ্চল কংগ্রেস সভাপতি পদ থেকে অপসারণ করা হয়েছে।’’ অন্য দিকে, হরিহরপাড়ার বিধায়ক নিয়ামত শেখের খোঁচা, ‘‘মুর্শিদাবাদে কংগ্রেস দুষ্কৃতীদের আশ্রয়দানকারী একটি দল হয়ে উঠেছে। আইন আইনের পথেই চলবে।’’

আরও পড়ুন     জেলার খবর     কলকাতা     দক্ষিণ ২৪ পরগনা    উত্তর ২৪ পরগনা    হাওড়া   নদিয়া    মুর্শিদাবাদ  পূর্ব বর্ধমান   পশ্চিম বর্ধমান  ঝাড়গ্রাম  পূর্ব মেদিনীপুর   পশ্চিম মেদিনীপুর    পুরুলিয়া   বাঁকুড়া  হুগলি    বীরভূম   মালদহ    উত্তর দিনাজপুর    দক্ষিণ   দিনাজপুর    জলপাইগুড়ি    শিলিগুড়ি    আলিপুরদুয়ার   কোচবিহার  

About the Author

Administrator

Visit Website View All Posts
Tags: Bengali News Breaking news aaj bangla Murshidabad News newsaajbangla

Post navigation

Previous: অভিষেকের নাম করে টাকা তুলছেন ফিরহাদের ওএসডি। থানায় অভিযোগ
Next: অসুস্থ নাবালিকাকে শ্লীলতাহানির অভিযোগে গ্রেফতার অ্যাম্বুলেন্স চালক

Related Stories

Cooch Behar
  • কোচবিহার নিউজ

Cooch Behar যাত্রীবোঝাই অটো-গাড়ির মুখোমুখি সংঘর্ষে মৃত ২, আহত ৪

Posted on 56 years ago
Nadia
  • জেলার খবর

Nadia ধর্ষণে অন্তঃসত্ত্বা কিশোরী, গ্রেফতার বৃদ্ধ প্রতিবেশী

Posted on 56 years ago
Howrah
  • জেলার খবর

Howrah মহামেডানের ফুটবলারের অস্বাভাবিক মৃত্যু

Posted on 56 years ago

সর্বশেষ সংবাদ

Cooch Behar
  • কোচবিহার নিউজ

Cooch Behar যাত্রীবোঝাই অটো-গাড়ির মুখোমুখি সংঘর্ষে মৃত ২, আহত ৪

Posted on 56 years ago
Udayanarayanpur
  • প্রথম পাতা

উদয়নারায়ণপুরে বৃদ্ধের বার্ধক্যজনিত অসুস্থতাতেই মৃত্যু!

Posted on 56 years ago
Hooghly
  • হুগলি খবর

হুগলির সিঙ্গুরে পথ দুর্ঘটনায় মৃত্যু হলো একই পরিবারের চার সদস্যের

Posted on 56 years ago
North Tripura
  • ত্রিপুরা

কদমতলা বাজারে ‘জয় জুয়েলারি’-তে দুঃসাহসিক চুরি

Posted on 56 years ago
  • প্রথম পাতা
  • কলকাতা
  • দক্ষিণবঙ্গ
  • উত্তরবঙ্গ
  • দেশ
  • বিশ্ব সংবাদ
  • খেলা
  • আবহাওয়া
  • রাশিফল
  • স্বাস্থ্য টিপস
Copyright © All rights reserved. newsaajbangla.com | MoreNews by AF themes.