Skip to content
aaj

নিউজ আজ বাংলা

Bengali News: (বাংলা সংবাদ) Latest News in Bangla, বাংলা নিউজ, বাংলায় সর্বশেষ খবর,

Primary Menu
Video
  • Home
  • জেলার খবর
  • বালুরঘাটে তরুণীর ২ দিন নিখোঁজ থাকার পর রহস্যমৃত্যু
  • জেলার খবর
  • দক্ষিণ দিনাজপুর নিউজ

বালুরঘাটে তরুণীর ২ দিন নিখোঁজ থাকার পর রহস্যমৃত্যু

Posted on 56 years ago 1 minute read
Balurghat news

Balurghat news

বালুরঘাট: Balurghat news আর জি কর, কৃষ্ণনগর কাণ্ড নিয়ে তোলপাড় গোটা বাংলা। এই পরিস্থিতিতে বালুরঘাটে তরুণীর রহস্যমৃত্যু। ২ দিন নিখোঁজ থাকার পর পুকুর থেকে উদ্ধার দেহ। কীভাবে মৃত্যু হল ওই তরুণীর? খুন নাকি আত্মহত্যা? নেপথ্যে লুকিয়ে কোন রহস্য? জানতে তদন্ত শুরু করেছে পুলিশ। জানা গিয়েছে, মৃতার নাম তুলি বর্মন।

বয়স ২৬ বছর। বালুরঘাটের শিবরামপুরের বাসিন্দা তিনি। সূত্রের খবর, গত বুধবার থেকে বেপাত্তা ওই তরুণী। একাধিক জায়গায় খুঁজেও কোনও লাভ হয়নি। হদিশ মেলেনি তাঁর। শুক্রবার সকালে বালুরঘাট ব্লকের ভাটপাড়া গ্রাম পঞ্চায়েতের চকঘটক এলাকার একটি পুকুরে তরুণীর দেহ ভাসতে দেখেন স্থানীয়রা। ঘটনাকে কেন্দ্র করে স্বাভাবিকভাবেই চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়। খবর দেওয়া হয় থানায়।

পুলিশ গিয়ে দেহটি উদ্ধার করে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, উদ্ধার হওয়া দেহটিই নিখোঁজ তুলি বর্মনের। মৃতা নাকি মৃগী রোগে আক্রান্ত ছিলেন। অনুমান, কোনওভাবে জলে পড়ে গিয়েছিলেন তিনি। তার পর হয়তো আর উঠতে পারেননি। তবে এর নেপথ্যে অন্য কোনও কারণ থাকার সম্ভাবনাও উড়িয়ে দিচ্ছেন না তদন্তকারীরা। কীভাবে মৃত্যু হল ওই তরুণীর? রহস্যভেদের চেষ্টায় পুলিশ।Balurghat news

আরও পড়ুন     জেলার খবর     কলকাতা     দক্ষিণ ২৪ পরগনা    উত্তর ২৪ পরগনা    হাওড়া   নদিয়া    মুর্শিদাবাদ  পূর্ব বর্ধমান   পশ্চিম বর্ধমান  ঝাড়গ্রাম  পূর্ব মেদিনীপুর   পশ্চিম মেদিনীপুর    পুরুলিয়া   বাঁকুড়া  হুগলি    বীরভূম   মালদহ    উত্তর দিনাজপুর    দক্ষিণ   দিনাজপুর    জলপাইগুড়ি    শিলিগুড়ি    আলিপুরদুয়ার   কোচবিহার  

About the Author

Administrator

Visit Website View All Posts
Tags: Balurghat news Breaking news aaj bangla newsaajbangla

Post navigation

Previous: মুর্শিদাবাদ থেকে চিকিৎসা করাতে টোটো চালিয়ে কলকাতার পথে বৃদ্ধ
Next: আদিবাসী বধূর শ্লীলতাহানি অভিযোগে গ্রেপ্তার সিভিক ভলান্টিয়ার রহমতুল্লাহ

Related Stories

Cooch Behar
  • কোচবিহার নিউজ

Cooch Behar যাত্রীবোঝাই অটো-গাড়ির মুখোমুখি সংঘর্ষে মৃত ২, আহত ৪

Posted on 56 years ago
Nadia
  • জেলার খবর

Nadia ধর্ষণে অন্তঃসত্ত্বা কিশোরী, গ্রেফতার বৃদ্ধ প্রতিবেশী

Posted on 56 years ago
Howrah
  • জেলার খবর

Howrah মহামেডানের ফুটবলারের অস্বাভাবিক মৃত্যু

Posted on 56 years ago

সর্বশেষ সংবাদ

Cooch Behar
  • কোচবিহার নিউজ

Cooch Behar যাত্রীবোঝাই অটো-গাড়ির মুখোমুখি সংঘর্ষে মৃত ২, আহত ৪

Posted on 56 years ago
Udayanarayanpur
  • প্রথম পাতা

উদয়নারায়ণপুরে বৃদ্ধের বার্ধক্যজনিত অসুস্থতাতেই মৃত্যু!

Posted on 56 years ago
Hooghly
  • হুগলি খবর

হুগলির সিঙ্গুরে পথ দুর্ঘটনায় মৃত্যু হলো একই পরিবারের চার সদস্যের

Posted on 56 years ago
North Tripura
  • ত্রিপুরা

কদমতলা বাজারে ‘জয় জুয়েলারি’-তে দুঃসাহসিক চুরি

Posted on 56 years ago
  • প্রথম পাতা
  • কলকাতা
  • দক্ষিণবঙ্গ
  • উত্তরবঙ্গ
  • দেশ
  • বিশ্ব সংবাদ
  • খেলা
  • আবহাওয়া
  • রাশিফল
  • স্বাস্থ্য টিপস
Copyright © All rights reserved. newsaajbangla.com | MoreNews by AF themes.