Ujjal Biswas
পাচার হওয়ার আগেই এবার খোদ রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা কৃষ্ণনগর দক্ষিণ বিধানসভা কেন্দ্রের বিধায়ক উজ্জ্বল বিশ্বাসের বাড়ি থেকে উদ্ধার হল সরকারি ত্রাণ সামগ্রী। আজ দুপুরে হঠাৎ কৃষ্ণনগর কাঠুরিয়া পাড়ায় প্রাক্তন মন্ত্রী উজ্জ্বল বিশ্বাসের বাড়ির সামনে একটি গাড়িতে সরকারি ত্রিপল তোলা হচ্ছিল। সেই সময় সাধারণ মানুষের নজরে আসে। এরপরেই সকলে মিলে চড়াও হয় প্রাক্তন মন্ত্রীর বাড়িতে। বাড়ির ভেতরে ঢুকে দেখা যায় বস্তা বস্তা কম্বল সাদা থান কাপড় এবং ত্রিপল। যদিও এ বিষয়ে মন্ত্রী দাবি, ঈদের আগে এই সমস্ত সরকারি ত্রাণ সামগ্রী এসেছে সাধারণ মানুষের উদ্দেশ্যে।
কিছু দেওয়া হলেও বাকি সব দেওয়া হয়নি। এদিন প্রাক্তন মন্ত্রীর বাড়িতে সাধারণ মানুষের জমায়েত ও বিশৃঙ্খলা ঘটার পর সকলে একত্রিত হয়ে প্রাক্তন মন্ত্রীর কাছে কৈফিয়ত চায়। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় কৃষ্ণনগর কোতোয়ালি থানার পুলিশ। বর্তমানে পুলিশ বাড়ি থেকে প্রাক্তন মন্ত্রী কে নিয়ে যায় থানার উদ্দেশ্যে। থানায় নিয়ে যাওয়ার সময় প্রাক্তন মন্ত্রীর উদ্দেশ্যে চোর চোর স্লোগান দিতে শুরু করে সকলে।