Skip to content
aaj

নিউজ আজ বাংলা

Bengali News: (বাংলা সংবাদ) Latest News in Bangla, বাংলা নিউজ, বাংলায় সর্বশেষ খবর,

Primary Menu
Video
  • Home
  • দেশ
  • ভারতে অবৈধ ভাবে কাজ করছে বহু বাংলাদেশের নাগরিক
  • দেশ

ভারতে অবৈধ ভাবে কাজ করছে বহু বাংলাদেশের নাগরিক

Posted on 56 years ago 1 minute read
Bangladeshi

Bangladeshi

বাংলাদেশের Bangladeshi  নাগরিকরা অবৈধ ভাবে সীমান্ত পেরিয়ে ভারতে প্রবেশ করার অভিযোগ অনেক দিনের । অধিকাংশই টুরিস্ট ভিসায় বাংলাদেশের নাগরিকরা আসেন এবং থেকে যান। ভারতের পশ্চিম বাংলা, মেঘালয়, আসাম, ত্রিপুরা ও মিজোরাম থেকে যান সবচেয়ে বেশি বাংলাদেশী নাগরিক । অন্তত পঞ্চাশ  লাখ বাংলাদেশী নাগরিক ভারতে কাজ করছেন। অভিযোগ পেয়ে এক কারখানায় হানা দিয়েছিল তামিলনাড়ু পুলিশ।

আটক করা হয় সন্দেহভাজন কয়েক জনকে। তাঁদের মধ্যে তিন জনই বাংলাদেশের নাগরিক। তবে তাঁদের জেরা করে উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য। এক বাংলাদেশি যুবক পুলিশি জেরায় স্বীকার করেন, তিনি নিজের কাকাকে খুন করে ভারতে পালিয়ে এসেছিলেন। আত্মগোপন করেছিলেন তামিলনাড়ুতে। ধৃতদের কাছ থেকে উদ্ধার হয়েছে নকল আধার কার্ডও। পুলিশ সূত্রে জানা গিয়েছে,  বাংলাদেশি চার জনকেই গ্রেফতার করা হয়েছে। তাঁদের মধ্যেই রয়েছেন তানভির আহমেদ নামে এক যুবক নিজের কাকাকে খুন করে ভারতে পালিয়ে এসেছে।

বছর তিনেক আগে পারিবারিক অশান্তির জেরে নিজের কাকাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুন করেছিলেন তানভির। বাংলাদেশের পুলিশ ঘটনার তদন্ত শুরু করলে তিনি স্থানীয় এক দালালের সাহায্যে সীমান্ত পেরিয়ে চলে আসে পশ্চিমবঙ্গে। সঙ্গে ছিলেন তাঁর স্ত্রী সুহাসিন বেগম এবং বন্ধু মোজাম্মেল শেখ। তার পর বাংলা হয়ে তিন জনই পাড়ি দেন তামিলনাড়ুতে। সেখানেই এক কারখানায় কাজও শুরু করেন।

অভিযোগ, তামিলনাড়ুর ভাঙ্গামেডু এলাকার মারিমুথু নামে এক যুবকের কাছ থেকে ৬০০০ টাকা মাথাপিছু হিসাবে নকল ভারতীয় আধার কার্ড তৈরি করেছিলেন তানভিরেরা। গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ তাঁদের আস্তানায় হানা দিয়ে গ্রেফতার করে। তদন্তকারীদের দাবি, ধৃতদের জিজ্ঞাসাবাদের সময় তাঁরা অপরাধের কথা স্বীকার করেন। ভারতের সীমান্ত পার হতে যাঁরা সাহায্য করেছিলেন তাঁদের নামও তামিলনাড়ু পুলিশকে জানিয়েছেন ধৃতেরা। সেই তথ্যের ভিত্তিতে এই চক্রের সঙ্গে কোনও আন্তর্জাতিক সম্পর্ক রয়েছে কি না খতিয়ে দেখছে পুলিশ। তামিলনাড়ুর তিরুপুরের পুলিশ কমিশনার টিম লক্ষ্মী জানান, অভিযান চালিয়ে বেশ কয়েক জন বাংলাদেশিকে গ্রেফতার করা হয়েছে। ভারতে আসার কারণ অনুসন্ধান করতে গিয়ে ধৃতদের মধ্যে এক যুবক তাঁর এক আত্মীয়কে খুনের কথা স্বীকার করেছে। এই ঘটনায় আর কে বা কারা যুক্ত রয়েছেন, তা খতিয়ে দেখা হচ্ছে।

About the Author

Administrator

Visit Website View All Posts
Tags: Bangladeshi Bengali News Breaking news aaj bangla newsaajbangla

Post navigation

Previous: কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য সুখবর
Next: সিভিক ভলেন্টিয়ার নিয়োগ নিয়ে সুপ্রিম কোর্টের প্রশ্নের মুখে রাজ্য সরকার

Related Stories

Commercial gas
  • দেশ

বাড়ল বাণিজ্যিক গ্যাসের দাম, অপরিবর্তিত রান্নার গ্যাস

Posted on 56 years ago
Bengaluru
  • দেশ

প্রবল বৃষ্টিতে ভেঙে পড়ল হাসপাতালের প্রাচীর,দুই শিশু-সহ সাত জনের মৃত্য

Posted on 56 years ago
Bangladeshi woman
  • দেশ

ডাক্তার পরিচয়ে বাড়ি ভাড়া নিয়ে দেহব্যবসা

Posted on 56 years ago

সর্বশেষ সংবাদ

Cooch Behar
  • কোচবিহার নিউজ

Cooch Behar যাত্রীবোঝাই অটো-গাড়ির মুখোমুখি সংঘর্ষে মৃত ২, আহত ৪

Posted on 56 years ago
Udayanarayanpur
  • প্রথম পাতা

উদয়নারায়ণপুরে বৃদ্ধের বার্ধক্যজনিত অসুস্থতাতেই মৃত্যু!

Posted on 56 years ago
Hooghly
  • হুগলি খবর

হুগলির সিঙ্গুরে পথ দুর্ঘটনায় মৃত্যু হলো একই পরিবারের চার সদস্যের

Posted on 56 years ago
North Tripura
  • ত্রিপুরা

কদমতলা বাজারে ‘জয় জুয়েলারি’-তে দুঃসাহসিক চুরি

Posted on 56 years ago
  • প্রথম পাতা
  • কলকাতা
  • দক্ষিণবঙ্গ
  • উত্তরবঙ্গ
  • দেশ
  • বিশ্ব সংবাদ
  • খেলা
  • আবহাওয়া
  • রাশিফল
  • স্বাস্থ্য টিপস
Copyright © All rights reserved. newsaajbangla.com | MoreNews by AF themes.