Skip to content
aaj

নিউজ আজ বাংলা

Bengali News: (বাংলা সংবাদ) Latest News in Bangla, বাংলা নিউজ, বাংলায় সর্বশেষ খবর,

Primary Menu
Video
  • Home
  • ব্যবসা
  • ডলারের নিরিখে সর্বনিম্ন টাকা
  • ব্যবসা

ডলারের নিরিখে সর্বনিম্ন টাকা

Posted on 56 years ago
Minimum amount in dollar terms

হু হু করে পড়ছে টাকার দর। ডলারের নিরিখে সর্বনিম্ন টাকার দাম। সংবাদ সংস্থা রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, মঙ্গলবার (১৫ অক্টোবর) এক ডলারের বিপরীতে ভারতীয় মুদ্রার মূল্য কমে দাঁড়িয়েছে ৮৪.০৭৫ টাকা। যা এ যাবৎ সর্বনিম্ন বলে দাবি করেছে সংবাদ সংস্থা। ভারতীয় মুদ্রার এ ভাবে মূল্যহ্রাস হওয়ায় চিন্তার ভাঁজ পড়েছে আর্থিক বিশেষজ্ঞদের কপালে।

মঙ্গলবার সকাল ১১টা ২৫ মিনিট নাগাদ টাকার মূল্য ছিল ৮৪.০৭২৫ টাকা। সোমবারের নিরিখে যার পরিবর্তন ছিল সামান্যই। সোমবার ডলারের নিরিখে টাকার দর ছিল ৮৪.০৬। এশীয় দেশগুলির মুদ্রায় পতনের কারণে ও বিদেশি ব্যাঙ্কগুলিতে ডলারের চাহিদা বৃদ্ধি পাওয়ায় টাকার মূল্য হ্রাস পেয়েছে বলে মনে করা হচ্ছে। সংবাদ সংস্থা রয়টার্স জানাচ্ছে, এক মাস আগে, ১২ সেপ্টেম্বর এক ডলারের বিপরীতে ভারতীয় মুদ্রার দর পড়ে দাঁড়িয়েছিল ৮৩.৯৯ টাকায়।

কিন্তু এর পরে আবার খানিক বেড়েছিল দর। বিদেশি বিনিয়োগকারীরা গত ১০ দিনে প্রায় ৮০০ কোটি ডলারের শেয়ার বিক্রি করে দেওয়ার ফলে টাকার মূল্য হ্রাস পেয়েছে বলে মনে করছেন বাজার বিশেষজ্ঞদের একাংশ। বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম বৃদ্ধিও ভারতীয় মুদ্রার এই পতনের আরও একটি কারণ বলে মনে করছেন বিশেষজ্ঞেরা।

ভারতীয় টাকায় লাভের অঙ্ক কমে গিয়েছে। শেয়ারের দরও পড়ছে গত কয়েক দিন ধরে। এর ফলে ডলারের নিরিখে টাকার দাম ক্রমেই কমছে। টাকার অবমূল্যায়ন আগামী দিনেও জারি থাকবে বলে আশঙ্কা প্রকাশ করেছেন বিশেষজ্ঞদের একাংশ।

About the Author

Administrator

Visit Website View All Posts
Tags: Bengali News Breaking news aaj bangla dollar newsaajbangla

Post navigation

Previous: কমতে পারে তাপমাত্রা, আজকের আবহাওয়ার পূর্বাভাস
Next: পাচারের অভিযোগে বিহারে গ্রেফতার বাংলার তৃণমূল নেতা

Related Stories

BSNL SIM Card
  • ব্যবসা

বিএসএনএলের সিমকার্ড ছাড়াই করা যাবে ফোন

Posted on 56 years ago
Pay Credit Card Bills
  • ব্যবসা

ক্রেডিট কার্ড বিল পরিশোধের সহজ ৪টি উপায়

Posted on 56 years ago
maruti suzuki dzire
  • ব্যবসা

maruti suzuki dzire বাজারে এল মারুতির নতুন ডিজায়ার

Posted on 56 years ago

সর্বশেষ সংবাদ

Cooch Behar
  • কোচবিহার নিউজ

Cooch Behar যাত্রীবোঝাই অটো-গাড়ির মুখোমুখি সংঘর্ষে মৃত ২, আহত ৪

Posted on 56 years ago
Udayanarayanpur
  • প্রথম পাতা

উদয়নারায়ণপুরে বৃদ্ধের বার্ধক্যজনিত অসুস্থতাতেই মৃত্যু!

Posted on 56 years ago
Hooghly
  • হুগলি খবর

হুগলির সিঙ্গুরে পথ দুর্ঘটনায় মৃত্যু হলো একই পরিবারের চার সদস্যের

Posted on 56 years ago
North Tripura
  • ত্রিপুরা

কদমতলা বাজারে ‘জয় জুয়েলারি’-তে দুঃসাহসিক চুরি

Posted on 56 years ago
  • প্রথম পাতা
  • কলকাতা
  • দক্ষিণবঙ্গ
  • উত্তরবঙ্গ
  • দেশ
  • বিশ্ব সংবাদ
  • খেলা
  • আবহাওয়া
  • রাশিফল
  • স্বাস্থ্য টিপস
Copyright © All rights reserved. newsaajbangla.com | MoreNews by AF themes.