Skip to content
aaj

নিউজ আজ বাংলা

Bengali News: (বাংলা সংবাদ) Latest News in Bangla, বাংলা নিউজ, বাংলায় সর্বশেষ খবর,

Primary Menu
  • প্রথম পাতা
  • কলকাতা
  • দক্ষিণবঙ্গ
    • হাওড়া খবর
    • দক্ষিণ ২৪ পরগনা খবর
    • উত্তর ২৪ পরগনা খবর
    • হুগলি খবর
    • নদিয়া খবর
    • পূর্ব মেদিনীপুর খবর
    • পশ্চিম মেদিনীপুর খবর
    • ঝাড়গ্রাম খবর
    • পুরুলিয়া খবর
    • বাঁকুড়া খবর
    • পশ্চিম বর্ধমান খবর
    • পূর্ব বর্ধমান খবর
    • বীরভূম খবর
    • মুর্শিদাবাদ খবর
  • উত্তরবঙ্গ
    • কোচবিহার নিউজ
    • আলিপুরদুয়ার খবর
    • জলপাইগুড়ি খবর
    • শিলিগুড়ি খবর
    • উত্তর দিনাজপুর খবর
    • দক্ষিণ দিনাজপুর নিউজ
    • মালদহ খবর
  • দেশ
    • আসাম নিউজ
    • ত্রিপুরা
  • বিশ্ব সংবাদ
  • খেলা
    • ক্রিকেট
    • ফুটবল
  • আবহাওয়া
  • রাশিফল
    • বার্ষিকী রাশিফল
    • মাসিক রাশিফল
    • সাপ্তাহিক রাশিফল
    • আজকের রাশিফল
  • স্বাস্থ্য টিপস
Video
  • Home
  • কলকাতা
  • আপ্তসহায়ক সুমিতকে খুঁজতেই ভোরে অভিষেকের বাড়ির তালা ভাঙল শালবনির পুলিশ!
  • কলকাতা

আপ্তসহায়ক সুমিতকে খুঁজতেই ভোরে অভিষেকের বাড়ির তালা ভাঙল শালবনির পুলিশ!

Posted on 56 years ago 1 minute read
abhishek banerjee

abhishek banerjee

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্তসহায়ক সুমিত রায়কে খুঁজতেই ভোর থেকে তাঁর বাড়িতে তল্লাশি চালিয়েছে শালবনি থানার পুলিশ। সূত্রের খবর, সুমিতের মোবাইলের শেষ ‘টাওয়ার লোকেশন’ ছিল অভিষেকের বাড়িতেই। সেই সূত্র ধরে রাত ৩টে নাগাদ পুলিশ কালীঘাটের পটুয়াপাড়ায় পৌঁছে যায়। ডাকাডাকিতে কেউ সাড়া না দিলে ভাঙা হয় বাড়ির বাইরের দরজার তালা। তবে সুমিতের খোঁজ মেলেনি। সকাল ৮টার পর পুলিশ বেরিয়ে যায় অভিষেকের বাড়ি থেকে। জমি দুর্নীতির মামলায় কিছু দিন আগে মেদিনীপুরের প্রাক্তন বিধায়ক সুজয় হাজরাকে গ্রেফতার করেছিল পুলিশ।

বর্তমানে তিনি পুলিশি হেফাজতে। অন্য দিকে, আর্থিক তছরুপের একটি মামলায় সুমিতকে পুলিশ খুঁজছে। সুজয়কে জিজ্ঞাসাবাদ করে তাঁর নাম উঠে আসে বলে খবর। জেলা পুলিশের এক আধিকারিক জানিয়েছেন, সুমিতের মোবাইলের ‘টাওয়ার লোকেশন’ শেষ বার দেখা গিয়েছিল অভিষেকের বাড়িতে। তাই শালবনি থেকে রাতেই কালীঘাটের উদ্দেশে রওনা দেয় পুলিশের একটি দল। পুলিশের অভিযানের কথা শুনে ভোরে মমতা বন্দ্যোপাধ্যায় নিজে পৌঁছে গিয়েছিলেন অভিষেকের বাড়িতে। সকাল ৮টার পর তিনিও বেরিয়ে যান। সংবাদমাধ্যমের সামনে কোনও মন্তব্য করতে চাননি প্রাক্তন মুখ্যমন্ত্রী।

অভিষেক বাড়ি থেকে বেরিয়ে জানান, তাঁর বাড়ির তালা ভেঙে পুলিশ ভিতরে ঢুকেছিল। গোটা বাড়িতে তল্লাশি চালানো হয়েছে। কিন্তু কিছু পাওয়া যায়নি। পুলিশের কার্যকলাপ রেকর্ড করা হয়েছে বলেও অভিষেক দাবি করেন। পুলিশের বিরুদ্ধে হেনস্থার অভিযোগ তুলেছেন তিনি। প্রসঙ্গত, বিধানসভার সই জাল-কাণ্ডে গত বৃহস্পতিবার অভিষেককে ভবানী ভবনে টানা সাড়ে পাঁচ ঘণ্টা জিজ্ঞাসাবাদ করেছিল রাজ্য পুলিশের গোয়েন্দা বিভাগ সিআইডি। রাত সাড়ে ১১টার পর ভবানী ভবন থেকে বেরিয়ে মমতার বাড়িতে গিয়েছিলেন তিনি।

পরে শুক্রবার ফের সিআইডি যায় তাঁর বাড়িতে। অভিষেকের একটি মন্তব্যের প্রেক্ষিতে সল্টলেকে সাইবার অভিযোগ দায়ের হয়েছিল। তাতে জিজ্ঞাসাবাদের জন্য সিআইডি নোটিস দিয়েছে ডায়মন্ড হারবারের সাংসদকে। অভিষেক তখন বাড়িতে ছিলেন না। সিআইডি-কে অনেক ক্ষণ অপেক্ষা করতে হয় তাঁর জন্য। আগামী ১৬ জুন তাঁকে তলব করা হয়েছে। তার আগে সই-কাণ্ডে ফের অভিষেককে ভবানী ভবনে যেতে বলা হয়েছে ১৪ জুন। অভিষেক জানিয়েছেন, তিনি যাবেন। এ ছাড়া, ১৫ জুন প্রাথমিকের নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে অভিষেককে তলব করেছে ইডি। অন্য দিকে, শালবনির জমি দুর্নীতিতে প্রাক্তন বিধায়ক সুজয়ের বিরুদ্ধে মোট ন’টি ধারায় মামলা রুজু হয়েছে। পুলিশের জিজ্ঞাসাবাদ চলছে।

About the Author

Administrator

Visit Website View All Posts
Tags: Abhishek Banerjee

Post navigation

Previous: গ্রেপ্তার অশোকনগর কল্যাণগড় পুরসভার পুরপ্রধান প্রবোধ সরকার
Next: ৪৮ ঘণ্টার ঝড়-বৃষ্টির সতর্কতা! ভ্যাপসা গরমে নাজেহাল দক্ষিণবঙ্গ, মিলতে পারে স্বস্তি

Related Stories

Madan Mitra
  • কলকাতা

সাতসকালে কামারহাটির তৃণমূল বিধায়ক মদন মিত্রের একাধিক বাড়িতে ED-র হানা।

Posted on 56 years ago
Abhishek Banerjee’s house in Kalighat
  • কলকাতা

অভিষেকের কালীঘাটের বাড়িতে ভোরে তালা ভেঙে ভিতরে ঢোকেন পুলিশ! শুনে ছুটে যান মমতা

Posted on 56 years ago
Suvendhu Adhikari.
  • কলকাতা

ফুটপাত কার—পথচারীর না হকারের? মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কড়া বার্তায় তুঙ্গে বিতর্ক!

Posted on 56 years ago

সর্বশেষ সংবাদ

road accident in the Krishnanagar
  • জেলার খবর

কৃষ্ণনগর পালপাড়া মোড় এলাকায় ভয়াবহ পথ দুর্ঘটনা

Posted on 56 years ago
  • প্রথম পাতা

মেসি কাণ্ডে অরূপ বিশ্বাসকে তৃতীয় নোটিস! ৪৮ ঘণ্টার মধ্যে হাজিরার নির্দেশ পুলিশের

Posted on 56 years ago
Rain
  • আবহাওয়া

৪৮ ঘণ্টার ঝড়-বৃষ্টির সতর্কতা! ভ্যাপসা গরমে নাজেহাল দক্ষিণবঙ্গ, মিলতে পারে স্বস্তি

Posted on 56 years ago
abhishek banerjee
  • কলকাতা

আপ্তসহায়ক সুমিতকে খুঁজতেই ভোরে অভিষেকের বাড়ির তালা ভাঙল শালবনির পুলিশ!

Posted on 56 years ago
  • প্রথম পাতা
  • কলকাতা
  • দক্ষিণবঙ্গ
  • উত্তরবঙ্গ
  • দেশ
  • বিশ্ব সংবাদ
  • খেলা
  • আবহাওয়া
  • রাশিফল
  • স্বাস্থ্য টিপস
  • প্রথম পাতা
  • কলকাতা
  • দক্ষিণবঙ্গ
    • হাওড়া খবর
    • দক্ষিণ ২৪ পরগনা খবর
    • উত্তর ২৪ পরগনা খবর
    • হুগলি খবর
    • নদিয়া খবর
    • পূর্ব মেদিনীপুর খবর
    • পশ্চিম মেদিনীপুর খবর
    • ঝাড়গ্রাম খবর
    • পুরুলিয়া খবর
    • বাঁকুড়া খবর
    • পশ্চিম বর্ধমান খবর
    • পূর্ব বর্ধমান খবর
    • বীরভূম খবর
    • মুর্শিদাবাদ খবর
  • উত্তরবঙ্গ
    • কোচবিহার নিউজ
    • আলিপুরদুয়ার খবর
    • জলপাইগুড়ি খবর
    • শিলিগুড়ি খবর
    • উত্তর দিনাজপুর খবর
    • দক্ষিণ দিনাজপুর নিউজ
    • মালদহ খবর
  • দেশ
    • আসাম নিউজ
    • ত্রিপুরা
  • বিশ্ব সংবাদ
  • খেলা
    • ক্রিকেট
    • ফুটবল
  • আবহাওয়া
  • রাশিফল
    • বার্ষিকী রাশিফল
    • মাসিক রাশিফল
    • সাপ্তাহিক রাশিফল
    • আজকের রাশিফল
  • স্বাস্থ্য টিপস
Copyright © All rights reserved. newsaajbangla.com | MoreNews by AF themes.