২০২৬ ফিফা বিশ্বকাপের নকআউট পর্বের লড়াই ক্রমশ আরও উত্তেজনাপূর্ণ হয়ে উঠছে।ইতিমধ্যেই শেষ ১৬-এ জায়গা নিশ্চিত করেছে সাতটি দেশ— ফ্রান্স,ব্রাজিল, মেক্সিকো,নরওয়ে,মরক্কো,প্যারাগুয়ে এবং কানাডা। অন্যদিকে জার্মানি ও নেদারল্যান্ডসের মতো শক্তিশালী ইউরোপীয় দল বিদায় নেওয়ায় টুর্নামেন্টে চমকের মাত্রা আরও বেড়েছে।এখনও শেষ ষোলোর বাকি রয়েছে আরও ৯টি জায়গা,ফলে গ্রুপ পর্বের শেষ দিকের ম্যাচগুলোতে উত্তেজনা তুঙ্গে।কোন দল শেষ পর্যন্ত নকআউটে জায়গা করে নেবে,তা নিয়েই এখন ফুটবলপ্রেমীদের জোর আলোচনা।একই সঙ্গে সম্ভাব্য নকআউট সূচি ঘিরেও শুরু হয়েছে নানা জল্পনা।
পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল শেষ ৩২-এ জাপানের বিরুদ্ধে দুর্দান্ত প্রত্যাবর্তন করে ২-১ ব্যবধানে জয় তুলে নেয়।শুরুতে পিছিয়ে পড়লেও পরে ঘুরে দাঁড়িয়ে ম্যাচ জিতে আত্মবিশ্বাস আরও বাড়িয়েছে সেলেসাওরা।এখন শেষ ষোলোয় তাদের সম্ভাব্য প্রতিপক্ষ নরওয়ে।সেই বাধা পেরোতে পারলে কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ড বা মেক্সিকোর মুখোমুখি হওয়ার সম্ভাবনা রয়েছে।আর সবকিছু পরিকল্পনা অনুযায়ী এগোলে ১৫ জুলাই আটলান্টায় সেমিফাইনালে দেখা যেতে পারে বহু প্রতীক্ষিত ব্রাজিল বনাম আর্জেন্টিনা মহারণ।অন্যদিকে ১৯ জুলাই নিউ জার্সিতে অনুষ্ঠিত হতে যাওয়া ফাইনালে ব্রাজিলের সম্ভাব্য প্রতিপক্ষ হিসেবে স্পেন কিংবা ফ্রান্সের নামও উঠে আসছে।যদিও সেই স্বপ্নের ম্যাচ দেখতে হলে ব্রাজিলকে প্রতিটি নকআউট বাধা সফলভাবে টপকাতে হবে।
এবারের বিশ্বকাপে অন্যতম বড় চমক দেখিয়েছে আয়োজক দেশ মেক্সিকো।নকআউট পর্বে তারা দীর্ঘ ৪০ বছরের অপেক্ষার অবসান ঘটিয়েছে।১৯৮৬ সালের পর প্রথমবার বিশ্বকাপের নকআউট ম্যাচ জিতে ইতিহাস গড়েছে মেক্সিকানরা।একই স্টেডিয়ামে তারা প্রতিপক্ষকে ২-০ গোলে হারিয়ে স্মরণীয় জয় তুলে নেয়।ম্যাচের ২২ মিনিটে উইঙ্গার কিনিয়োনেস প্রথম গোল করেন এবং ৩১ মিনিটে তাঁরই পাস থেকে ব্যবধান দ্বিগুণ করেন স্ট্রাইকার রাউল হিমিনেজ।এই জয়ের ফলে বিশ্বকাপে টানা ১০ ম্যাচ অপরাজিত থাকার নজির ধরে রাখল মেক্সিকো।শুধু তাই নয়, ফ্রান্স ও আর্জেন্টিনার সঙ্গে এবার গ্রুপ পর্বের তিনটি ম্যাচই জিতে কোনও গোল না খাওয়ার বিরল কৃতিত্বও অর্জন করেছে তারা।ফলে শিরোপার লড়াইয়ে মেক্সিকোকেও এখন অন্যতম শক্তিশালী দাবিদার হিসেবে দেখছেন অনেক ফুটবল বিশ্লেষক।