Skip to content
aaj

নিউজ আজ বাংলা

Bengali News: (বাংলা সংবাদ) Latest News in Bangla, বাংলা নিউজ, বাংলায় সর্বশেষ খবর,

Primary Menu
Video
  • Home
  • জেলার খবর
  • আলিপুরদুয়ারে সাত বছরের নাবালিকার দেহ উদ্ধার, গ্রেফতার ৩
  • আলিপুরদুয়ার খবর
  • জেলার খবর

আলিপুরদুয়ারে সাত বছরের নাবালিকার দেহ উদ্ধার, গ্রেফতার ৩

Posted on 56 years ago 1 minute read
Alipurduar news

Alipurduar news

Alipurduar news আট দিন আগে মমো, চাওমিন খাওয়ানোর লোভ দেখিয়ে ভারত-ভুটান সীমান্তবর্তী এলাকার একটি বাড়ি থেকে বছর সাতেকের এক নাবালিকাকে নিয়ে যান ওই এলাকার বছর পঞ্চাশের এক ব্যক্তি । আর তারপর থেকেই নিখোঁজ হয়ে যায় ওই নাবালিকা। এরপর পরিবারের আত্মীয়-স্বজন এবং স্থানীয়রা ওই নাবালিকাকে অনেক খোঁজাখুঁজি করলেও ওই নাবালিকার কোনও খোঁজ পাওয়া যায়নি ।

এরপর জয়গাঁও থানায় একটি অভিযোগ করেন নাবালিকার পরিবারের লোকেরা। অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে আলিপুরদুয়ারের জয়গাঁও থানার পুলিশ। তদন্ত করে আলিপুরদুয়ার জেলার সীমান্তবর্তী শহর জয়গাঁও গুয়াবাড়ি তলা বস্তি এলাকার পরিত্যক্ত এক জমির ঝোপ থেকে ওই নাবালিকার দেহ উদ্ধার করে পুলিশ ৷ মঙ্গলবার দেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠায় পুলিশ।

এই ঘটনায় মূল অভিযুক্তকে Alipurduar news নেপাল বর্ডার থেকে গ্রেফতার করে পুলিশ। পাশাপাশি ঘটনায় যুক্ত আরও দুজনকেও আটক করে জিজ্ঞাসাবাদ করে পুলিশ। জিজ্ঞাসাবাদের পর যথেষ্ট তথ্য প্রমাণ মেলায় ঘটনার সঙ্গে যুক্ত থাকার অভিযোগে তাদেরও গ্রেফতার করে পুলিশ। জয়গাঁও মহকুমা পুলিশ আধিকারিক প্রশান্ত দেবনাথ বলেন, “কিছুদিন আগে আমাদের কাছে একটি অভিযোগ আসে যে, বছর সাতেকের একটি মেয়ে নিখোঁজ। আমরা থানার থেকে একটি কেস করে তদন্ত শুরু করি। ওই অভিযোগপত্রে যে অভিযুক্তর নাম দেওয়া ছিল, তাকে আমরা খোঁজা শুরু করি।

আমরা অনেক জয়গার সিসিটিভি ফুটেজ, তথ্য সংগ্রহ করি। আমাদের কাছে খবর আসে যে, ওই অভিযুক্ত ব্যক্তি বাইরে পালিয়ে গিয়েছে। আমাদের একটি টিম তদন্ত করে জানতে পারে যে, ওই ব্যক্তি নেপালে থাকতে পারে। এর পরে আমরা আজ সকালে ওই অভিযুক্ত ব্যক্তিকে নেপাল বর্ডার থেকে গ্রেফতার করি। নাবালিকার দেহ ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে। নাবালিকার সঙ্গে কী কী করা হয়েছে, তা ময়না তদন্তের রিপোর্ট এলে আমরা সেটা জানতে পারব।”

আরও পড়ুন     জেলার খবর     কলকাতা     দক্ষিণ ২৪ পরগনা    উত্তর ২৪ পরগনা    হাওড়া   নদিয়া    মুর্শিদাবাদ  পূর্ব বর্ধমান   পশ্চিম বর্ধমান  ঝাড়গ্রাম  পূর্ব মেদিনীপুর   পশ্চিম মেদিনীপুর    পুরুলিয়া   বাঁকুড়া  হুগলি    বীরভূম   মালদহ    উত্তর দিনাজপুর    দক্ষিণ   দিনাজপুর    জলপাইগুড়ি    শিলিগুড়ি    আলিপুরদুয়ার   কোচবিহার  

About the Author

Administrator

Visit Website View All Posts
Tags: Alipurduar Alipurduar news Bengali News Breaking news aaj bangla newsaajbangla

Post navigation

Previous: কীর্ণাহার থানার ওসির বিরুদ্ধে তদন্তের নির্দেশ মুখ্যমন্ত্রীর
Next: Haiti ছয় মাসের মাথায় ক্ষমতাচ্যুত হলেন হাইতির প্রধানমন্ত্রী

Related Stories

Cooch Behar
  • কোচবিহার নিউজ

Cooch Behar যাত্রীবোঝাই অটো-গাড়ির মুখোমুখি সংঘর্ষে মৃত ২, আহত ৪

Posted on 56 years ago
Nadia
  • জেলার খবর

Nadia ধর্ষণে অন্তঃসত্ত্বা কিশোরী, গ্রেফতার বৃদ্ধ প্রতিবেশী

Posted on 56 years ago
Howrah
  • জেলার খবর

Howrah মহামেডানের ফুটবলারের অস্বাভাবিক মৃত্যু

Posted on 56 years ago

সর্বশেষ সংবাদ

Cooch Behar
  • কোচবিহার নিউজ

Cooch Behar যাত্রীবোঝাই অটো-গাড়ির মুখোমুখি সংঘর্ষে মৃত ২, আহত ৪

Posted on 56 years ago
Udayanarayanpur
  • প্রথম পাতা

উদয়নারায়ণপুরে বৃদ্ধের বার্ধক্যজনিত অসুস্থতাতেই মৃত্যু!

Posted on 56 years ago
Hooghly
  • হুগলি খবর

হুগলির সিঙ্গুরে পথ দুর্ঘটনায় মৃত্যু হলো একই পরিবারের চার সদস্যের

Posted on 56 years ago
North Tripura
  • ত্রিপুরা

কদমতলা বাজারে ‘জয় জুয়েলারি’-তে দুঃসাহসিক চুরি

Posted on 56 years ago
  • প্রথম পাতা
  • কলকাতা
  • দক্ষিণবঙ্গ
  • উত্তরবঙ্গ
  • দেশ
  • বিশ্ব সংবাদ
  • খেলা
  • আবহাওয়া
  • রাশিফল
  • স্বাস্থ্য টিপস
Copyright © All rights reserved. newsaajbangla.com | MoreNews by AF themes.