Skip to content
aaj

নিউজ আজ বাংলা

Bengali News: (বাংলা সংবাদ) Latest News in Bangla, বাংলা নিউজ, বাংলায় সর্বশেষ খবর,

Primary Menu
  • প্রথম পাতা
  • বিশেষ
  • কলকাতা
  • দক্ষিণবঙ্গ
    • হাওড়া খবর
    • দক্ষিণ ২৪ পরগনা খবর
    • উত্তর ২৪ পরগনা খবর
    • হুগলি খবর
    • নদিয়া খবর
    • পূর্ব মেদিনীপুর খবর
    • পশ্চিম মেদিনীপুর খবর
    • ঝাড়গ্রাম খবর
    • পুরুলিয়া খবর
    • বাঁকুড়া খবর
    • পশ্চিম বর্ধমান খবর
    • পূর্ব বর্ধমান খবর
    • বীরভূম খবর
    • মুর্শিদাবাদ খবর
  • উত্তরবঙ্গ
    • কোচবিহার নিউজ
    • আলিপুরদুয়ার খবর
    • জলপাইগুড়ি খবর
    • শিলিগুড়ি খবর
    • উত্তর দিনাজপুর খবর
    • দক্ষিণ দিনাজপুর নিউজ
    • মালদহ খবর
  • দেশ
    • আসাম নিউজ
    • ত্রিপুরা
  • বিশ্ব সংবাদ
  • খেলা
    • ক্রিকেট
    • ফুটবল
  • আবহাওয়া
  • রাশিফল
    • বার্ষিকী রাশিফল
    • মাসিক রাশিফল
    • সাপ্তাহিক রাশিফল
    • আজকের রাশিফল
  • স্বাস্থ্য টিপস
Video
  • Home
  • কলকাতা
  • সোশাল মিডিয়ায় নিয়মিত অপপ্রচারের বিরুদ্ধে পুলিশের দ্বারস্থ সৌরভ
  • কলকাতা
  • ক্রিকেট
  • খেলা

সোশাল মিডিয়ায় নিয়মিত অপপ্রচারের বিরুদ্ধে পুলিশের দ্বারস্থ সৌরভ

Posted on 56 years ago 1 minute read
Sourav Ganguly

Sourav Ganguly

পুলিশের দ্বারস্থ হয়েছেন ভারতের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়। ফেসবুকে একটি পেজ থেকে সৌরভের বিরুদ্ধে ভুয়ো পোস্ট করা হয়। যা তাঁর মানহানি করছে বলে অভিযোগ। সেই ভুয়ো খবরের বিরুদ্ধে সোমবার ঠাকুরপুরকুর থানায় অভিযোগ করা হয়েছে। অভিযোগের আঙুল একটি ফেসবুক পেজের বিরুদ্ধে। যার নাম ‘সৌরভ গাঙ্গুলি ফ্যানস।’ ফেসবুকে যাদের প্রায় ৩৫ লক্ষ ফলোয়ার আছে। এছাড়া ‘স্পোর্টজউইকি’ নামের আরও একটি পেজের বিরুদ্ধে অভিযোগ করেছেন তিনি।

নেটিজেনদের দাবি, ফেসবুকে একটি পোস্টে তারা লিখেছিল, ‘সৌরভের বাড়িতে ইডি হানা!’ তবে সৌরভের অভিযোগের পর আর দু’টি পেজের কোনওটিতেই সেই পোস্টটি দেখা যাচ্ছে না। পুলিশের কাছে অভিযোগপত্রে সৌরভ লিখেছেন, ‘সৌরভ গাঙ্গুলি ফ্যানস পেজটি নিয়মিত এমন কিছু পোস্ট শেয়ার করছে, যা আমার সম্মানহানি করার চেষ্টা করছে এবং জনতার কাছে আমার নেতিবাচক ভাবমূর্তি তৈরির চেষ্টা করছে। আমি বহু বছর ধরে দেশের সেবা করেছি, জাতীয় দলের অধিনায়ক ছিলাম।

বিশ্বজুড়ে বহু মানুষ আমাকে ফলো করেন। একজন সুপরিচিত ব্যক্তি হিসেবে আমি জানি, বিভিন্ন মতামত ও সমালোচনা জীবনের অঙ্গ। কিন্তু আমার সম্মান নষ্ট করার জন্য ভুল-বিভ্রান্তিকর তথ্য দিয়ে ক্ষতিকর বিষয় ছড়ানো হচ্ছে। এর বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা উচিত।’ তিনি আরও লিখেছেন, ‘এই ফেসবুকটি পেজটি আমার ব্যক্তিগত ও পেশাগত সম্মান নষ্ট করছে। তাই এদের বিরুদ্ধে আইনত পদক্ষেপ নেওয়া হোক।’ এর সঙ্গে তিনি ওই দু’টি পেজের বিস্তারিত বিবরণও জুড়ে দিয়েছেন। উল্লেখ্য, এর আগে আরও একটি ভুয়ো খবরের বিরুদ্ধে বিবৃতি দিয়েছিলেন সৌরভ। সম্প্রতি এক প্রথম সারির সংবাদমাধ্যমের প্রতিবেদনে দাবি করা হয়, মমতা বন্দ্যোপাধ্যায়ের নাকি প্রাথমিক পরিকল্পনা ছিল, বহরমপুরের সাংসদ ইউসুফ পাঠানকে পদত্যাগ করার নির্দেশ দিয়ে, ওই কেন্দ্র থেকে উপনির্বাচনে কংগ্রেসের সমর্থনে জিতে আসা। ইউসুফের কাছে তাঁর বার্তা নাকি পৌঁছে দিয়েছেন সৌরভ গঙ্গোপাধ্যায়। যার পরিপ্রেক্ষিতে বিবৃতি দিয়ে সৌরভ জানান, ওই প্রতিবেদনে যে অভিযোগ তোলা হয়েছে তা সম্পূর্ণ ভিত্তিহীন।

About the Author

Administrator

Visit Website View All Posts
Tags: Sourav Ganguly

Post navigation

Previous: রাজনীতিতে প্রয়োজন ফুরিয়ে গেছে উত্তমকুমার ব্রজবাসীর
Next: সপ্তাহের শুরুতেই বড় স্বস্তি! কমল সোনার দাম, স্বর্ণ ব্যবসায়ীদের মুখে হাসি

Related Stories

Swarup Biswas
  • কলকাতা

স্বরূপ বিশ্বাসের নামে থানায় অভিযোগ করলেন আরও এক মহিলা

Posted on 56 years ago
Abhishek Banerjee
  • কলকাতা

অভিষেকের বাড়িতে ফিতে হাতে পুরসভার কর্মীরা! বাইরের অংশে চলছে মাপজোক

Posted on 56 years ago
International Yoga Day
  • কলকাতা

‘আন্তর্জাতিক যোগ দিবসের অনুষ্ঠানে সরকারি কর্মীদের যোগদান বাধ্যতামূলক!

Posted on 56 years ago

সর্বশেষ সংবাদ

Suvendu Adhikari
  • উত্তরবঙ্গ

পাহাড়ের উন্নয়নে বাজেট দ্বিগুণের দাবি, পূর্বতন সরকারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ শুভেন্দু অধিকারীর

Posted on 56 years ago
IAF Official's Wife
  • দেশ

ভারতীয় বায়ুসেনা আধিকারিকের স্ত্রীকে ধর্ষণ ও ধর্মান্তকরণের অভিযোগ অভিযুক্ত আজ্জাজ তাজ মাদরে

Posted on 56 years ago
WB minister Tapas Roy
  • ব্যবসা

রাজ্যে বিনিয়োগ করতে চেয়ে যোগাযোগ ৪২ জন শিল্পপতির! কি জানালেন শিল্পমন্ত্রী

Posted on 56 years ago
dc53b420-897c-440c-9b82-f5eee6776f81
  • বিনোদন

বক্স অফিসে ঝড়, দর্শকদের উচ্ছ্বাস— তবু ‘ধুরন্ধর’ নিয়ে কেন প্রশ্ন তুললেন প্রকাশ পাড়ুকোন?

Posted on 56 years ago
  • প্রথম পাতা
  • বিশেষ
  • কলকাতা
  • দক্ষিণবঙ্গ
  • উত্তরবঙ্গ
  • দেশ
  • বিশ্ব সংবাদ
  • খেলা
  • আবহাওয়া
  • রাশিফল
  • স্বাস্থ্য টিপস
  • প্রথম পাতা
  • বিশেষ
  • কলকাতা
  • দক্ষিণবঙ্গ
    • হাওড়া খবর
    • দক্ষিণ ২৪ পরগনা খবর
    • উত্তর ২৪ পরগনা খবর
    • হুগলি খবর
    • নদিয়া খবর
    • পূর্ব মেদিনীপুর খবর
    • পশ্চিম মেদিনীপুর খবর
    • ঝাড়গ্রাম খবর
    • পুরুলিয়া খবর
    • বাঁকুড়া খবর
    • পশ্চিম বর্ধমান খবর
    • পূর্ব বর্ধমান খবর
    • বীরভূম খবর
    • মুর্শিদাবাদ খবর
  • উত্তরবঙ্গ
    • কোচবিহার নিউজ
    • আলিপুরদুয়ার খবর
    • জলপাইগুড়ি খবর
    • শিলিগুড়ি খবর
    • উত্তর দিনাজপুর খবর
    • দক্ষিণ দিনাজপুর নিউজ
    • মালদহ খবর
  • দেশ
    • আসাম নিউজ
    • ত্রিপুরা
  • বিশ্ব সংবাদ
  • খেলা
    • ক্রিকেট
    • ফুটবল
  • আবহাওয়া
  • রাশিফল
    • বার্ষিকী রাশিফল
    • মাসিক রাশিফল
    • সাপ্তাহিক রাশিফল
    • আজকের রাশিফল
  • স্বাস্থ্য টিপস
Copyright © All rights reserved. newsaajbangla.com | MoreNews by AF themes.