Skip to content
aaj

নিউজ আজ বাংলা

Bengali News: (বাংলা সংবাদ) Latest News in Bangla, বাংলা নিউজ, বাংলায় সর্বশেষ খবর,

Primary Menu
  • প্রথম পাতা
  • কলকাতা
  • দক্ষিণবঙ্গ
    • হাওড়া খবর
    • দক্ষিণ ২৪ পরগনা খবর
    • উত্তর ২৪ পরগনা খবর
    • হুগলি খবর
    • নদিয়া খবর
    • পূর্ব মেদিনীপুর খবর
    • পশ্চিম মেদিনীপুর খবর
    • ঝাড়গ্রাম খবর
    • পুরুলিয়া খবর
    • বাঁকুড়া খবর
    • পশ্চিম বর্ধমান খবর
    • পূর্ব বর্ধমান খবর
    • বীরভূম খবর
    • মুর্শিদাবাদ খবর
  • উত্তরবঙ্গ
    • কোচবিহার নিউজ
    • আলিপুরদুয়ার খবর
    • জলপাইগুড়ি খবর
    • শিলিগুড়ি খবর
    • উত্তর দিনাজপুর খবর
    • দক্ষিণ দিনাজপুর নিউজ
    • মালদহ খবর
  • দেশ
    • আসাম নিউজ
    • ত্রিপুরা
  • বিশ্ব সংবাদ
  • খেলা
    • ক্রিকেট
    • ফুটবল
  • আবহাওয়া
  • রাশিফল
    • বার্ষিকী রাশিফল
    • মাসিক রাশিফল
    • সাপ্তাহিক রাশিফল
    • আজকের রাশিফল
  • স্বাস্থ্য টিপস
Video
  • Home
  • কলকাতা
  • হাতছাড়া হতে চলেছে দিল্লি ও কলকাতার তৃণমূলেরপার্টি অফিস
  • কলকাতা

হাতছাড়া হতে চলেছে দিল্লি ও কলকাতার তৃণমূলেরপার্টি অফিস

Posted on 56 years ago 1 minute read
Trinamool's party

Trinamool's party

দিল্লির তৃণমূল কার্যালয়ও কি কালীঘাট–শিবিরের হাতছাড়া হতে চলেছে? গত কয়েকদিনের যা গতিপ্রকৃতি, তাতে রাজধানীর রাজনৈতিক মহলেও এই আলোচনা শুরু হয়েছে। ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় জোড়াফুলের লোকসভার দলনেতা হওয়ার পরে রাজেন্দ্র প্রসাদ রোডে ব্যারাকপুরের সাংসদ পার্থ ভৌমিকের সরকারি বাংলোকে দিল্লি অফিস হিসেবে ব্যবহার করা শুরু করেছিল তৃণমূল। অভিষেক নিজেও সাংসদদের নিয়ে এই বাংলোতে বৈঠক করেছেন।

কিন্তু মঙ্গলবার দিল্লিতে সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় এবং কীর্তি আজাদ ওই অফিসে সাংবাদিক বৈঠক করেননি। তাঁরা দিল্লির কামরাজ লেনে শ্রীরামপুরের সাংসদের বাংলোতে সাংবাদিক বৈঠক করেন। তৃণমূলের লোকসভার ২০ জন সাংসদ ইতিমধ্যে বিদ্রোহী হয়ে নতুন ব্লক তৈরি করেছেন। ওই শিবিরের দাবি, ২০ জনের টিমে ব্যারাকপুরের সাংসদও রয়েছেন। ফলে পার্থ ভৌমিক বিদ্রোহী শিবিরের চলে যাওয়ায় রাজেন্দ্র প্রসাদ রোডের বাংলো তৃণমূলের দিল্লির অফিস হিসেবে থাকবে কি না, সেই প্রশ্ন তৈরি হয়েছে। এ নিয়ে পার্থ ভৌমিকের কোনও প্রতিক্রিয়া পাওয়া না গেলেও বিদ্রোহী শিবিরের একাংশের দাবি, রাজেন্দ্র প্রসাদ রোডের বাংলো পার্থ ভৌমিক সম্ভবত আর কালীঘাট ঘনিষ্ঠদের ব্যবহার করতে দেবেন না।

২০২৪–এর লোকসভা নির্বাচনে পার্থ প্রথম সাংসদ হন। প্রথমবারের সাংসদরা সাধারণত বাংলো পান না। কিন্তু তিনি যেহেতু রাজ্যের ক্যাবিনেট মন্ত্রী ছিলেন তাই তাঁর জন্য বাংলো বরাদ্দ করা হয়েছিল। যদিও সাংসদ হওয়ার পরে উত্তর ২৪ পরগনায় সাংগঠনিক কাজ থাকায় পার্থ দিল্লিতে খুব একটা যেতেন না। সে জন্য ওই বাংলোকে দিল্লির দপ্তর হিসেবে ব্যবহার করার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। নতুন করে সাজানো হয়েছিল বাংলো। তৃণমূলের সংসদীয় টিমের ব্যাক–অফিসের কাজ এখান থেকেই বিধানসভা নির্বাচনের আগে পর্যন্ত পরিচালিত হয়েছে। দিল্লি দপ্তরের পাশাপাশি তৃণমূলের কলকাতায় ইএম বাইপাস লাগোয়া মেট্রোপলিটন অঞ্চলের ভবন নিয়েও টানাপড়েন চলছে।

ওই ভবন নিয়ে আইনি জটিলতা এড়াতে সোমবার প্রগতি ময়দান থানায় যান দলের রাজ্য সভাপতি চন্দ্রিমা ভট্টাচার্য এবং বিধায়ক কুণাল ঘোষ। সংশ্লিষ্ট বহুতলটির বাড়িভাড়া সংক্রান্ত যাবতীয় নথি পুলিশের কাছে জমা দেন তাঁরা। প্রগতি ময়দান থানায় জমা দেওয়া চিঠিতে তৃণমূল নেতৃত্ব জানিয়েছে, ওই কার্যালয়টি বর্তমানে অন্যত্র স্থানান্তরের প্রক্রিয়া চলছে। এই পরিস্থিতিতে পুলিশ–প্রশাসন যাতে অহেতুক কোনও হস্তক্ষেপ না-করে চিঠিতে সেই আবেদন জানানো হয়েছে।

About the Author

Administrator

Visit Website View All Posts
Tags: Trinamool's party

Post navigation

Previous: হলফনামায় ফাঁস সম্পদের হিসাব! প্রাক্তন মন্ত্রী সুজিত বসুর স্ত্রীর আয়-সম্পত্তির চাঞ্চল্যকর তথ্য
Next: উত্তরবঙ্গে ঢুকে পড়ল মৌসুমি বায়ু! পাহাড়ে ধস, সমতলে জল জমার আশঙ্কা

Related Stories

Abhishek Banerjee news
  • কলকাতা

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের খোঁজে বিমানবন্দরে সিআইডি!

Posted on 56 years ago
Arup Biswas
  • কলকাতা

অরূপ বিশ্বাসকে শর্তসাপেক্ষে অন্তর্বর্তী রক্ষাকবচ দিল হাই কোর্ট!

Posted on 56 years ago
Suvendu Adhikari
  • কলকাতা

অবশেষে রাজ্যের নতুন মন্ত্রীদের দফতর বণ্টনের বিষয়টি চূড়ান্ত করেছেন বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব

Posted on 56 years ago

সর্বশেষ সংবাদ

Abhishek Banerjee news
  • কলকাতা

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের খোঁজে বিমানবন্দরে সিআইডি!

Posted on 56 years ago
Arup Biswas
  • কলকাতা

অরূপ বিশ্বাসকে শর্তসাপেক্ষে অন্তর্বর্তী রক্ষাকবচ দিল হাই কোর্ট!

Posted on 56 years ago
Suvendu Adhikari
  • কলকাতা

অবশেষে রাজ্যের নতুন মন্ত্রীদের দফতর বণ্টনের বিষয়টি চূড়ান্ত করেছেন বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব

Posted on 56 years ago
Sushmita Dev
  • দেশ

সুখেন্দুশেখরের পর সাংসদ পদ ছাড়লেন সুস্মিতা দেব

Posted on 56 years ago
  • প্রথম পাতা
  • কলকাতা
  • দক্ষিণবঙ্গ
  • উত্তরবঙ্গ
  • দেশ
  • বিশ্ব সংবাদ
  • খেলা
  • আবহাওয়া
  • রাশিফল
  • স্বাস্থ্য টিপস
  • প্রথম পাতা
  • কলকাতা
  • দক্ষিণবঙ্গ
    • হাওড়া খবর
    • দক্ষিণ ২৪ পরগনা খবর
    • উত্তর ২৪ পরগনা খবর
    • হুগলি খবর
    • নদিয়া খবর
    • পূর্ব মেদিনীপুর খবর
    • পশ্চিম মেদিনীপুর খবর
    • ঝাড়গ্রাম খবর
    • পুরুলিয়া খবর
    • বাঁকুড়া খবর
    • পশ্চিম বর্ধমান খবর
    • পূর্ব বর্ধমান খবর
    • বীরভূম খবর
    • মুর্শিদাবাদ খবর
  • উত্তরবঙ্গ
    • কোচবিহার নিউজ
    • আলিপুরদুয়ার খবর
    • জলপাইগুড়ি খবর
    • শিলিগুড়ি খবর
    • উত্তর দিনাজপুর খবর
    • দক্ষিণ দিনাজপুর নিউজ
    • মালদহ খবর
  • দেশ
    • আসাম নিউজ
    • ত্রিপুরা
  • বিশ্ব সংবাদ
  • খেলা
    • ক্রিকেট
    • ফুটবল
  • আবহাওয়া
  • রাশিফল
    • বার্ষিকী রাশিফল
    • মাসিক রাশিফল
    • সাপ্তাহিক রাশিফল
    • আজকের রাশিফল
  • স্বাস্থ্য টিপস
Copyright © All rights reserved. newsaajbangla.com | MoreNews by AF themes.