Skip to content
aaj

নিউজ আজ বাংলা

Bengali News: (বাংলা সংবাদ) Latest News in Bangla, বাংলা নিউজ, বাংলায় সর্বশেষ খবর,

Primary Menu
Video
  • Home
  • বিশ্ব সংবাদ
  • ভারতীয় সংস্থাগুলির আমেরিকার নিষেধাজ্ঞার খাঁড়া
  • বিশ্ব সংবাদ

ভারতীয় সংস্থাগুলির আমেরিকার নিষেধাজ্ঞার খাঁড়া

Posted on 56 years ago 1 minute read
US Sanctions Indian Firms

US Sanctions Indian Firms এবার ভারতীয় সংস্থাগুলির আমেরিকার নিষেধাজ্ঞার খাঁড়া নেমে এল। রাশিয়া বনাম ইউক্রেন যুদ্ধে বরাবর নিরপেক্ষ অবস্থান নিয়ে এসেছে ভারত। আন্তর্জাতিক মহলে শান্তির পক্ষে সওয়াল করেছে দিল্লি। কিন্তু একাধিক ভারতীয় সংস্থা প্রয়োজনীয় জিনিসপত্র পাঠিয়ে রাশিয়াকে যুদ্ধ চালিয়ে যেতে সাহায্য করা হয়েছে বলে অভিযোগ আমেরিকার। এই প্রথম ভারতীয় সংস্থার উপর নিষেধাজ্ঞা জারি করল আমেরিকা। (US Sanctions Indian Firms) যুদ্ধে রাশিয়াকে সহায়তার জন্য পৃথিবীর প্রায় ৪০০ সংস্থাকে নিষিদ্ধ করেছে আমেরিকা।

বুধবার আমেরিকার বিদেশ বিভাগের তরফে জানানো হয়, বেআইনি যুদ্ধে রাশিয়াকে সহায়তা জোগানোর জন্য প্রায় ৪০০ সংস্থাকে নিষিদ্ধ করা হচ্ছে। আমেরিকার বিদেশ বিভাগ ১২০ ব্যক্তি ও সংস্থা, ট্রেজারি বিভাগ ২৭০ ব্যক্তি ও সংস্থা এবং বাণিজ্য বিভাগ ৪০টি সংস্থাকে নিষিদ্ধ করছে। ভারত, চিন, হংকং, সংযুক্ত আরব আমিরশাহি, তাইল্যান্ড, তুরস্ক, মালয়েশিয়া, সুইৎজারল্যান্ডের মতো দেশের সংস্থাও এই তালিকায় রয়েছে। (Russia vs Ukraine War) যে চারটি ভারতীয় সংস্থাকে নিষিদ্ধ করা হয়েছে, তার মধ্যে অন্যতম হল, Ascent Aviation India Private Limited. আমেরিকা জানিয়েছে, ২০২৩ সালের মার্চ মাস থেকে ২০২৪ সালের মার্চ মাস পর্যন্ত বিভিন্ন রুশ সংস্থাকে জাহাজে করে ৭০০-র বেশিবার জিনিসপত্র পাঠিয়েছে এই সংস্থা।

মোট ২ লক্ষ ডলারের বেশি টাকার লেনদেন হয়েছে, যার মধ্যে রয়েছে যুদ্ধবিমানের যন্ত্রাংশও। MAsk Trans নামের আরও একটি ভারতীয় সংস্থার নাম রয়েছে তালিকায়। ২০২৩ সালের জুন মাস থেকে ২০২৪ সালের মার্চ পর্যন্ত তারা আমেরিকার দ্বারা নিষিদ্ধ ঘোষণা করা সংস্থাকে ৩ লক্ষ ডলারের জিনিসপত্র সরঞ্জাম রফতানি করেছে। প্রযুক্তিগত ভাবে রাশিয়াকে সহায়তা জোগানোর অভিযোগ উঠেছে TSMD Global Private Limited-এর উপর। তারা রাশিয়াকে ৪ লক্ষ ৩০ ডলার মূল্যের বৈদ্যুতিবন সরঞ্জাম পাঠিয়েছে বলে দাবি আমেরিকার।

Futrevo নামের সংস্থাটি ১৪ লক্ষ ডলার মূল্যের বৈদ্যুতিন সরঞ্জাম রাশিয়াকে সরবরাহ করেছে আমেরিকার দাবি। US Sanctions Indian Firms আমেরিকার নিষেধাজ্ঞা এড়িয়ে লেনদেন হয়েছে বলে জানিয়েছে তারা। আমেরিকা জানিয়েছে, নিষেধাজ্ঞা এড়িয়ে আন্তর্জাতিক অর্থনীতিকে নিজের ইচ্ছেমতো ব্যবহার করছে রাশিয়া। ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধ থেকেও লাভের ফসল ঘরে তুলছে। যে বা যারা এই কাজে তাদের সাহায্য করবে, তাদের বিরুদ্ধে পদক্ষেপ করতে বদ্ধপরিকর ওয়াশিংটন। রাশিয়া যে পথে প্রযুক্তিগত সহায়তা, যন্ত্রপাতি আমদানি করছে, তা বন্ধ করতে পিছপা হবে না তারা।

যে সংস্থাগুলিকে নিষিদ্ধ করা হয়েছে, তারা রাশিয়াকে মাইক্রো ইলেকট্রনিক্স, কম্পিউটার নিউমেরিক্যাল কন্ট্রোল আইটেমস সরবরাহ করছিল বলে দাবি আমেরিকার। এর আগেও ভারতীয় সংস্থাগুলিকে নিশানা করে আমেরিকা। ২০২৩ সালের নভেম্বর মাসে ২০২৩ সালে Si2 Microsystems সংস্থাটিকে নিষিদ্ধ করে আমেরিকা। নিষেধাজ্ঞা এড়িয়ে রুশ সেনাকে তারা সার্কিট সরবরাহ করছিল বলে অভিযোগ ওঠে। সম্প্রতি ভারতীয় রাষ্ট্রদূত এরিক গারসেতি জানান, নিষেধাজ্ঞা এড়িয়ে রাশিয়াকে সাহায্য করলে, তার ফল ভোগ করতে হবে ভারতীয় সংস্থাগুলিকে। ভারতকে আমেরিকা বন্ধু মনে করে। কিন্তু সেই বন্ধুত্বের দরুণ পার পেয়ে যাওয়া যাবে ভেবে নিলে ভুল হবে।

aaj

আরও পড়ুন     জেলার খবর     কলকাতা     দক্ষিণ ২৪ পরগনা    উত্তর ২৪ পরগনা    হাওড়া   নদিয়া    মুর্শিদাবাদ  পূর্ব বর্ধমান   পশ্চিম বর্ধমান  ঝাড়গ্রাম  পূর্ব মেদিনীপুর   পশ্চিম মেদিনীপুর    পুরুলিয়া   বাঁকুড়া  হুগলি    বীরভূম   মালদহ    উত্তর দিনাজপুর    দক্ষিণ   দিনাজপুর    জলপাইগুড়ি    শিলিগুড়ি    আলিপুরদুয়ার   কোচবিহার  

About the Author

Administrator

Visit Website View All Posts
Tags: Bengali News Breaking news aaj bangla Indian newsaajbangla US Sanctions Indian Firms

Post navigation

Previous: Domkal News সাত বছরের শিশুকন্যাকে ধর্ষণ করলেন আত্মীয়
Next: অস্ট্রেলিয়ায় প্রথম টেস্টে রোহিতের বদলি খুঁজতে সমস‍্যায় ভারত

Related Stories

Bangladesh
  • বিশ্ব সংবাদ

জামাত-হেফাজতের দ্বারস্থ বাংলাদেশের অন্তর্বর্তী সরকার

Posted on 56 years ago
Russia
  • ত্রিপুরা

ইউরোপের আর এক বন্ধুর উপর হামলা চালাতে পারে রুশ সেনা?

Posted on 56 years ago
সঙ্গম
  • বিশ্ব সংবাদ

দু’সপ্তাহে ১৫৮ জনের সঙ্গে সঙ্গম,পর্ন তারকার দাবিতে হইচই

Posted on 56 years ago

সর্বশেষ সংবাদ

Cooch Behar
  • কোচবিহার নিউজ

Cooch Behar যাত্রীবোঝাই অটো-গাড়ির মুখোমুখি সংঘর্ষে মৃত ২, আহত ৪

Posted on 56 years ago
Udayanarayanpur
  • প্রথম পাতা

উদয়নারায়ণপুরে বৃদ্ধের বার্ধক্যজনিত অসুস্থতাতেই মৃত্যু!

Posted on 56 years ago
Hooghly
  • হুগলি খবর

হুগলির সিঙ্গুরে পথ দুর্ঘটনায় মৃত্যু হলো একই পরিবারের চার সদস্যের

Posted on 56 years ago
North Tripura
  • ত্রিপুরা

কদমতলা বাজারে ‘জয় জুয়েলারি’-তে দুঃসাহসিক চুরি

Posted on 56 years ago
  • প্রথম পাতা
  • কলকাতা
  • দক্ষিণবঙ্গ
  • উত্তরবঙ্গ
  • দেশ
  • বিশ্ব সংবাদ
  • খেলা
  • আবহাওয়া
  • রাশিফল
  • স্বাস্থ্য টিপস
Copyright © All rights reserved. newsaajbangla.com | MoreNews by AF themes.