Skip to content
aaj

নিউজ আজ বাংলা

Bengali News: (বাংলা সংবাদ) Latest News in Bangla, বাংলা নিউজ, বাংলায় সর্বশেষ খবর,

Primary Menu
Video
  • Home
  • কলকাতা
  • হস্টেলে পাঁচ জন ছাত্রীকে যৌন হেনস্থা, গ্রেফতার তিন
  • কলকাতা

হস্টেলে পাঁচ জন ছাত্রীকে যৌন হেনস্থা, গ্রেফতার তিন

Posted on 56 years ago 1 minute read
হরিদেবপুর

হরিদেবপুর

হরিদেবপুরে একটি হস্টেলে নাবালিকা ছাত্রীদের যৌন হেনস্থার অভিযোগ। পাঁচ জন ছাত্রীর অভিভাবক এ বিষয়ে হস্টেল কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন। পরে হস্টেলের তরফে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। সেই অভিযোগের ভিত্তিতে হস্টেলের শিক্ষক-সহ তিন জনকে গ্রেফতার করেছে পুলিশ। এই ঘটনায় জড়িত বাকিদের খোঁজ চলছে। হরিদেবপুর থানার অন্তর্গত কেওড়াপুর এলাকার সেন্ট পল্‌স চার্চের ঘটনা। ওই চার্চের অধীনে একটি মেয়েদের হস্টেলও রয়েছে।

সেখানেই পাঁচ নাবালিকা ছাত্রীকে যৌন হেনস্থার অভিযোগ উঠেছে। পুলিশ সূত্রে খবর, হস্টেল পরিচালনার দায়িত্বে ছিলেন এক মহিলা। তিনি এবং তাঁর স্বামী হস্টেলেই থাকতেন। ওই মহিলার স্বামীর বিরুদ্ধে ছাত্রীদের শ্লীলতাহানির অভিযোগ প্রথম প্রকাশ্যে আসে। পরে জানা যায়, হস্টেলের এক শিক্ষক এবং অন্য এক কর্মচারীও এই ঘটনার সঙ্গে জড়িত। পুলিশ জানিয়েছে, ২২ সেপ্টেম্বর হস্টেলের ছাত্রীদের সঙ্গে অভিভাবকদের দেখা করার দিন ছিল।

অভিভাবকদের কাছে পাঁচ ছাত্রী অভিযোগ করেন, অগস্ট মাসে তাঁদের শ্লীলতাহানি করা হয়েছে। ঘটনায় জড়িত তাঁদের ইংরেজি শিক্ষকও। অভিভাবকদের কাছ থেকে বিষয়টি জানতে পারেন হস্টেল কর্তৃপক্ষ। চার্চের ফাদার দীপেন্দু প্রামাণিক থানায় অভিযোগ দায়ের করেন রবিবারই। অভিযোগ পেয়ে তদন্ত শুরু করেছে পুলিশ।

ওই পাঁচ ছাত্রীর শারীরিক পরীক্ষা করা হয়েছে। যোগাযোগ করা হয়েছে শিশুসুরক্ষা কমিশনের সঙ্গেও। পাঁচ জনকে হস্টেল থেকে উদ্ধার করে পুলিশ হোমে পাঠিয়েছিল। শিশুসুরক্ষা কমিশনের কথা অনুযায়ী তাদের তুলে দেওয়া হয় পরিবারের হাতে। পুলিশ গ্রেফতার করেছে হস্টেলের পরিচালনার দায়িত্বে থাকা মহিলাকে। ইংরেজি শিক্ষক এবং হস্টেলের অপর অভিযুক্ত কর্মচারীকেও গ্রেফতার করা হয়েছে। মহিলার স্বামীর খোঁজ চলছে। তাঁর বিরুদ্ধেও উপযুক্ত পদক্ষেপের আশ্বাস দিয়েছেন তদন্তকারীরা।

About the Author

Administrator

Visit Website View All Posts
Tags: Kolkata Kolkata Crime News news newsaajbangla হরিদেবপুর

Post navigation

Previous: আবহাওয়ার পূর্বাভাস | ১২০ কিমি বেগে আছড়ে পড়তে পারে ঘূর্ণিঝড়
Next: আজকের আবহাওয়ার পূর্বাভাস ১৭ অক্টোবর ২০২৪

Related Stories

mamata banerjee
  • কলকাতা

বুথফেরত সমীক্ষা নিয়ে সমাজমাধ্যমে মুখ খুললেন মমতা

Posted on 56 years ago
Mamata Banerjee
  • কলকাতা

অভিষেক ঘনিষ্ঠ গোয়েন্দাপ্রধান রাজশেখরনকে সরালেন মমতা

Posted on 56 years ago
Babri Masjid
  • কলকাতা

বাবরি ধ্বংসের দিন তৃণমূলের কলকাতায় বড় কর্মসূচির ভাবনা

Posted on 56 years ago

সর্বশেষ সংবাদ

Cooch Behar
  • কোচবিহার নিউজ

Cooch Behar যাত্রীবোঝাই অটো-গাড়ির মুখোমুখি সংঘর্ষে মৃত ২, আহত ৪

Posted on 56 years ago
Udayanarayanpur
  • প্রথম পাতা

উদয়নারায়ণপুরে বৃদ্ধের বার্ধক্যজনিত অসুস্থতাতেই মৃত্যু!

Posted on 56 years ago
Hooghly
  • হুগলি খবর

হুগলির সিঙ্গুরে পথ দুর্ঘটনায় মৃত্যু হলো একই পরিবারের চার সদস্যের

Posted on 56 years ago
North Tripura
  • ত্রিপুরা

কদমতলা বাজারে ‘জয় জুয়েলারি’-তে দুঃসাহসিক চুরি

Posted on 56 years ago
  • প্রথম পাতা
  • কলকাতা
  • দক্ষিণবঙ্গ
  • উত্তরবঙ্গ
  • দেশ
  • বিশ্ব সংবাদ
  • খেলা
  • আবহাওয়া
  • রাশিফল
  • স্বাস্থ্য টিপস
Copyright © All rights reserved. newsaajbangla.com | MoreNews by AF themes.