Skip to content
aaj

নিউজ আজ বাংলা

Bengali News: (বাংলা সংবাদ) Latest News in Bangla, বাংলা নিউজ, বাংলায় সর্বশেষ খবর,

Primary Menu
  • প্রথম পাতা
  • কলকাতা
  • দক্ষিণবঙ্গ
    • হাওড়া খবর
    • দক্ষিণ ২৪ পরগনা খবর
    • উত্তর ২৪ পরগনা খবর
    • হুগলি খবর
    • নদিয়া খবর
    • পূর্ব মেদিনীপুর খবর
    • পশ্চিম মেদিনীপুর খবর
    • ঝাড়গ্রাম খবর
    • পুরুলিয়া খবর
    • বাঁকুড়া খবর
    • পশ্চিম বর্ধমান খবর
    • পূর্ব বর্ধমান খবর
    • বীরভূম খবর
    • মুর্শিদাবাদ খবর
  • উত্তরবঙ্গ
    • কোচবিহার নিউজ
    • আলিপুরদুয়ার খবর
    • জলপাইগুড়ি খবর
    • শিলিগুড়ি খবর
    • উত্তর দিনাজপুর খবর
    • দক্ষিণ দিনাজপুর নিউজ
    • মালদহ খবর
  • দেশ
    • আসাম নিউজ
    • ত্রিপুরা
  • বিশ্ব সংবাদ
  • খেলা
    • ক্রিকেট
    • ফুটবল
  • আবহাওয়া
  • রাশিফল
    • বার্ষিকী রাশিফল
    • মাসিক রাশিফল
    • সাপ্তাহিক রাশিফল
    • আজকের রাশিফল
  • স্বাস্থ্য টিপস
Video
  • Home
  • কলকাতা
  • সাতসকালে কামারহাটির তৃণমূল বিধায়ক মদন মিত্রের একাধিক বাড়িতে ED-র হানা।
  • কলকাতা

সাতসকালে কামারহাটির তৃণমূল বিধায়ক মদন মিত্রের একাধিক বাড়িতে ED-র হানা।

Posted on 56 years ago 1 minute read
Madan Mitra

Madan Mitra

শনিবার সাতসকালে কামারহাটির তৃণমূল বিধায়ক মদন মিত্রের একাধিক বাড়িতে ED-র হানা। তাঁর ভবানীপুরের বাড়ি, কামারহাটির ফ্ল্যাট, জোকার ঠিকানায় একযোগে তল্লাশি চালাচ্ছেন ED-র আধিকারিকরা। তিনটি ঠিকানাই ঘিরে রেখেছে কেন্দ্রীয় বাহিনী। এ ছাড়াও, সন্তোষপুরের একটি ক্লাব ও বেলেঘাটার এক ব্যবসায়ীর বাড়ি-সহ মোট আট জায়গায় চলছে তল্লাশি। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সূত্রে খবর, পুর নিয়োগ দুর্নীতির তদন্তেই তল্লাশি অভিযান চলছে। ইডি সূত্রে দাবি, পুর নিয়োগ দুর্নীতিতে মদনের ভূমিকা খতিয়ে দেখাই শনিবারের অভিযানের মূল উদ্দেশ্য। কামারহাটি-সহ একাধিক পুরসভায় বিভিন্ন পদে বেআইনি ভাবে অযোগ্য প্রার্থীদের নিয়োগের ব্যবস্থা করে দিয়েছিলেন মদন। অভিযোগ, তার জন্য ঘুষ নিয়েছিলেন কখনও নগদ টাকায়, কখনও আবার সোনাদানার মাধ্যমে।

তবে মদন সরাসরি এই ঘুষ নেননি বলেই মনে করছেন তদন্তকারীরা। ঘুষ তাঁর কাছে পৌঁছে যেত ‘মিডলম্যান’দের মাধ্যমে। তাঁদের ভূমিকাও খতিয়ে দেখা হচ্ছে। ইডি জানতে পেরেছে, পুরসভায় ১২৫টিরও বেশি বেআইনি নিয়োগের সঙ্গে মদনের যোগ রয়েছে। ভবানীপুরে মদনের বাড়ি এবং দফতরে শনিবার তল্লাশি চালানো হয়েছে। এ ছাড়া, কামারহাটি, দক্ষিণেশ্বর, বেলেঘাটা, জোকা এবং বেহালাতেও ইডি গিয়েছে। শুধু কামারহাটি পুরসভা নয়, অন্য পুরসভাগুলিতেও মদনের ভূমিকা খতিয়ে দেখা হচ্ছে। ২০১১ সালে তিনি প্রথম বার কামারহাটির বিধায়ক নির্বাচিত হয়েছিলেন। তার পর ২০২১ এবং ২০২৬ সালে ওই কেন্দ্রেই জিতেছেন। ফলে কামারহাটিতে দীর্ঘ দিন ধরেই তাঁর প্রভাব রয়েছে। সেই প্রভাব বেআইনি নিয়োগে তিনি খাটিয়েছিলেন কি না, দেখছেন কেন্দ্রীয় গোয়েন্দারা।

স্কুলে নিয়োগ দুর্নীতির মামলার তদন্ত করতে গিয়ে সিবিআই অয়ন শীলকে গ্রেফতার করেছিল। তাঁর সূত্র ধরেই পুরসভায় দুর্নীতির বিষয়টিও প্রকাশ্যে আসে। অভিযোগ, পুরসভায় দেদার চাকরি বিক্রি হয়েছে ঘুষের বিনিময়ে। যাঁরা যোগ্য, তাঁরা কোনও চাকরি পাননি। অয়নের সল্টলেকের দফতর থেকে এই সংক্রান্ত উত্তরপত্র বা ওএমআর শিট উদ্ধার করেছিল সিবিআই। এখন সেই মামলার তদন্ত করছে ইডি-ও। কামারহাটি পুরসভার চেয়ারম্যান গোপাল সাহাকে হেনস্থার অভিযোগ তুলে শুক্রবার রাত থেকে সরব হয়েছেন মদন। প্রতিবাদ হিসাবে ওই পুরসভার সকল কাউন্সিলরকে একযোগে তিনি পদত্যাগের নির্দেশ দিয়েছেন। দায়িত্ব নিয়ে বলেছেন, আগামী নির্বাচনে পুরসভায় ফের তৃণমূলের পতাকা ওড়াবেন। তার মধ্যেই তাঁর বাড়িতে পুর নিয়োগ দুর্নীতির সূত্র খুঁজতে গেল ইডি।

About the Author

Administrator

Visit Website View All Posts
Tags: Madan Mitra

Post navigation

Previous: অভিষেকের কালীঘাটের বাড়িতে ভোরে তালা ভেঙে ভিতরে ঢোকেন পুলিশ! শুনে ছুটে যান মমতা
Next: গ্রেপ্তার অশোকনগর কল্যাণগড় পুরসভার পুরপ্রধান প্রবোধ সরকার

Related Stories

abhishek banerjee
  • কলকাতা

আপ্তসহায়ক সুমিতকে খুঁজতেই ভোরে অভিষেকের বাড়ির তালা ভাঙল শালবনির পুলিশ!

Posted on 56 years ago
Abhishek Banerjee’s house in Kalighat
  • কলকাতা

অভিষেকের কালীঘাটের বাড়িতে ভোরে তালা ভেঙে ভিতরে ঢোকেন পুলিশ! শুনে ছুটে যান মমতা

Posted on 56 years ago
Suvendhu Adhikari.
  • কলকাতা

ফুটপাত কার—পথচারীর না হকারের? মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কড়া বার্তায় তুঙ্গে বিতর্ক!

Posted on 56 years ago

সর্বশেষ সংবাদ

road accident in the Krishnanagar
  • জেলার খবর

কৃষ্ণনগর পালপাড়া মোড় এলাকায় ভয়াবহ পথ দুর্ঘটনা

Posted on 56 years ago
  • প্রথম পাতা

মেসি কাণ্ডে অরূপ বিশ্বাসকে তৃতীয় নোটিস! ৪৮ ঘণ্টার মধ্যে হাজিরার নির্দেশ পুলিশের

Posted on 56 years ago
Rain
  • আবহাওয়া

৪৮ ঘণ্টার ঝড়-বৃষ্টির সতর্কতা! ভ্যাপসা গরমে নাজেহাল দক্ষিণবঙ্গ, মিলতে পারে স্বস্তি

Posted on 56 years ago
abhishek banerjee
  • কলকাতা

আপ্তসহায়ক সুমিতকে খুঁজতেই ভোরে অভিষেকের বাড়ির তালা ভাঙল শালবনির পুলিশ!

Posted on 56 years ago
  • প্রথম পাতা
  • কলকাতা
  • দক্ষিণবঙ্গ
  • উত্তরবঙ্গ
  • দেশ
  • বিশ্ব সংবাদ
  • খেলা
  • আবহাওয়া
  • রাশিফল
  • স্বাস্থ্য টিপস
  • প্রথম পাতা
  • কলকাতা
  • দক্ষিণবঙ্গ
    • হাওড়া খবর
    • দক্ষিণ ২৪ পরগনা খবর
    • উত্তর ২৪ পরগনা খবর
    • হুগলি খবর
    • নদিয়া খবর
    • পূর্ব মেদিনীপুর খবর
    • পশ্চিম মেদিনীপুর খবর
    • ঝাড়গ্রাম খবর
    • পুরুলিয়া খবর
    • বাঁকুড়া খবর
    • পশ্চিম বর্ধমান খবর
    • পূর্ব বর্ধমান খবর
    • বীরভূম খবর
    • মুর্শিদাবাদ খবর
  • উত্তরবঙ্গ
    • কোচবিহার নিউজ
    • আলিপুরদুয়ার খবর
    • জলপাইগুড়ি খবর
    • শিলিগুড়ি খবর
    • উত্তর দিনাজপুর খবর
    • দক্ষিণ দিনাজপুর নিউজ
    • মালদহ খবর
  • দেশ
    • আসাম নিউজ
    • ত্রিপুরা
  • বিশ্ব সংবাদ
  • খেলা
    • ক্রিকেট
    • ফুটবল
  • আবহাওয়া
  • রাশিফল
    • বার্ষিকী রাশিফল
    • মাসিক রাশিফল
    • সাপ্তাহিক রাশিফল
    • আজকের রাশিফল
  • স্বাস্থ্য টিপস
Copyright © All rights reserved. newsaajbangla.com | MoreNews by AF themes.