Skip to content
aaj

নিউজ আজ বাংলা

Bengali News: (বাংলা সংবাদ) Latest News in Bangla, বাংলা নিউজ, বাংলায় সর্বশেষ খবর,

Primary Menu
Video
  • Home
  • কলকাতা
  • সাপকে উদ্ধার করতে গিয়ে ছোবল খেয়ে মৃত্যু হল সর্প বিশেষজ্ঞের
  • কলকাতা

সাপকে উদ্ধার করতে গিয়ে ছোবল খেয়ে মৃত্যু হল সর্প বিশেষজ্ঞের

Posted on 56 years ago 1 minute read
Cobra Bite

গোখরো উদ্ধার করতে গিয়ে ছোবল খেয়ে মৃত্যু হল এক সর্প বিশেষজ্ঞের। মঙ্গলবার দুপুরে হাওড়া জেলার জগৎবল্লভপুরের ঘটনা। মৃত ইন্দ্রজিৎ আদক (৪১)-এর বাড়ি হাওড়ার দেউলপুরে। স্থানীয় সূত্রের খবর, হাওড়া জেলার দীর্ঘ দিনের পরিবেশকর্মী ইন্দ্রজিৎ মঙ্গলবার সকালে খসমারা বাজারে একটি বিষধর গোখরো সাপকে জাল থেকে ছাড়াতে গিয়ে ছোবল খান। কিন্তু সকাল ১১টা নাগাদ ওই ঘটনা ঘটলেও প্রায় দেড় ঘণ্টা পরে তিনি হাসপাতালে যান।

বস্তুত, অসুস্থ হয়ে পড়ায় এলাকার বাসিন্দা তুহিন ঘোষ, শুভজিৎ মাইতি এবং আরও কয়েক জন মিলে ইন্দ্রজিৎকে গাববেড়িয়া হাসপাতালে নিয়ে যান। সেখানে ১০ ভায়াল এভিএস (প্রতিষেধক) দেওয়ার পরে তাঁকে উলুবেড়িয়ার হাসপাতালে রেফার করা হয়। কিন্তু উলুবেড়িয়া হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই মৃত্যু হয় ইন্দ্রজিতের।

প্রায় দু’দশক ধরে হাওড়ায় পরিবেশ ও বন্যপ্রাণ সংরক্ষণ এবং সাপ উদ্ধারের কাজে যুক্ত ছিলেন ইন্দ্রজিৎ। এলাকায় কারও বাড়িতে বিষধর সাপ দেখা গেলেই ডাক পড়ত তাঁর। রাজ্যের সর্পপ্রেমী এবং বন্যপ্রাণ সংরক্ষণকারীদের মধ্যেও পরিচিত মুখ হয়ে উঠেছিলেন তিনি। হাওড়া জেলায় বাঘরোল, বনবিড়াল এবং সজারু সংরক্ষণেও দেশি-বিদেশি নানা সংগঠনের সঙ্গে কাজ করেছেন ইন্দ্রজিৎ। তবে অসতর্কতা এবং অবহেলা মৃত্যুর কারণ কি না, তা নিয়ে প্রশ্ন উঠেছে।

About the Author

Administrator

Visit Website View All Posts
Tags: Bengali News Breaking news aaj bangla Cobra Bite newsaajbangla

Post navigation

Previous: পাঁশকুড়ায় ট্রেনে কাটা পড়ে মৃত ৩
Next: হাওড়ায় বাজি পোড়াতে গিয়ে ২ শিশু-সহ মৃত তিন

Related Stories

mamata banerjee
  • কলকাতা

বুথফেরত সমীক্ষা নিয়ে সমাজমাধ্যমে মুখ খুললেন মমতা

Posted on 56 years ago
Mamata Banerjee
  • কলকাতা

অভিষেক ঘনিষ্ঠ গোয়েন্দাপ্রধান রাজশেখরনকে সরালেন মমতা

Posted on 56 years ago
Babri Masjid
  • কলকাতা

বাবরি ধ্বংসের দিন তৃণমূলের কলকাতায় বড় কর্মসূচির ভাবনা

Posted on 56 years ago

সর্বশেষ সংবাদ

Cooch Behar
  • কোচবিহার নিউজ

Cooch Behar যাত্রীবোঝাই অটো-গাড়ির মুখোমুখি সংঘর্ষে মৃত ২, আহত ৪

Posted on 56 years ago
Udayanarayanpur
  • প্রথম পাতা

উদয়নারায়ণপুরে বৃদ্ধের বার্ধক্যজনিত অসুস্থতাতেই মৃত্যু!

Posted on 56 years ago
Hooghly
  • হুগলি খবর

হুগলির সিঙ্গুরে পথ দুর্ঘটনায় মৃত্যু হলো একই পরিবারের চার সদস্যের

Posted on 56 years ago
North Tripura
  • ত্রিপুরা

কদমতলা বাজারে ‘জয় জুয়েলারি’-তে দুঃসাহসিক চুরি

Posted on 56 years ago
  • প্রথম পাতা
  • কলকাতা
  • দক্ষিণবঙ্গ
  • উত্তরবঙ্গ
  • দেশ
  • বিশ্ব সংবাদ
  • খেলা
  • আবহাওয়া
  • রাশিফল
  • স্বাস্থ্য টিপস
Copyright © All rights reserved. newsaajbangla.com | MoreNews by AF themes.