Skip to content
aaj

নিউজ আজ বাংলা

Bengali News: (বাংলা সংবাদ) Latest News in Bangla, বাংলা নিউজ, বাংলায় সর্বশেষ খবর,

Primary Menu
Video
  • Home
  • জেলার খবর
  • উত্তরপাড়ায় উদ্ধার নিখোঁজ ব্যবসায়ীর দেহ
  • জেলার খবর
  • হুগলি খবর

উত্তরপাড়ায় উদ্ধার নিখোঁজ ব্যবসায়ীর দেহ

Posted on 56 years ago 1 minute read
uttarpara news

uttarpara news  উত্তরপাড়ার মাখলা ইটভাঁটার পাশের খাল থেকে সোমবার উদ্ধার হল এক ব্যক্তির দেহ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, সপ্তমীর ভোর থেকে নিখোঁজ ছিলেন ওই এলাকারই বাসিন্দা বিহারী দাস নামে এক ব্যক্তি। তাঁর বয়স ৫৯ বছর। উদ্ধার হওয়া দেহটি বিহারীর কি না, এখন খতিয়ে দেখছে পুলিশ। দেহটি এতটাই বিকৃত হয়ে গিয়েছে যে, বিহারীর পরিবারের লোকজন তা শনাক্ত করতে পারেননি।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ওই মাখলা এলাকারই বাসিন্দা ছিলেন ‘নিখোঁজ’ বিহারী। তিনি ছিলেন পেশায় সব্জি বিক্রেতা। পরিবারের দাবি, গত বৃহস্পতিবার সকালে প্রাতঃকৃত্য করতে গিয়েছিলেন বিহারী। তার পর আর তিনি বাড়ি ফেরেননি। সেই থেকে তাঁর খোঁজ চলছে। থানায় অভিযোগও করেছিলেন। পুলিশ সূত্রে খবর, সোমবার সকালে মাখলার একটি ইট ভাঁটার পাশের গঙ্গার খাল থেকে একটি দেহ উদ্ধার করা হয়েছে।

uttarpara news পুলিশ জানিয়েছে, মৃতদেহ এতটাই বিকৃত হয়ে গিয়েছে যে, শনাক্ত করা যাচ্ছে না। দেহ ময়না তদন্তের জন্য শ্রীরামপুর ওয়ালস হাসপাতালে পাঠানো হয়েছে। অন্য দিকে, বিহারীর স্ত্রী বীণা দেবীর দাবি, খাল থেকে উদ্ধার হওয়া মৃতদেহ বিহারীর। ইট দিয়ে তাঁর মাথা থেঁতলে খুন করা হয়েছে। প্রৌঢ়ের এক মেয়েকে নিয়ে স্থানীয় এক যুবক পালিয়ে গিয়েছিলেন বলে অভিযোগ।

তাঁরা বিয়ে করেছিলেন বলেও দাবি করেছেন বিহারীর ছোট মেয়ে। পরিবারের দাবি, এ নিয়ে প্রৌঢ়ের সঙ্গে বিবাদ হয়েছিল ওই যুবকের। যুবকের পরিবারের পক্ষ থেকে হুমকি দেওয়া হয়েছিল বলেও অভিযোগ। যদিও থানায় অভিযোগ করেনি পরিবার। শিবম পাঠক নামে ওই যুবক এই অভিযোগ মানেননি। তাঁর দাবি, বৃদ্ধ কেন নিখোঁজ, তা তিনি জানেন না। দেহ শনাক্ত করার চেষ্টা করছে পুলিশ। এফআইআর দায়ের করে তদন্তে নেমেছে পুলিশ।uttarpara news

আরও পড়ুন     জেলার খবর     কলকাতা     দক্ষিণ ২৪ পরগনা    উত্তর ২৪ পরগনা    হাওড়া   নদিয়া    মুর্শিদাবাদ  পূর্ব বর্ধমান   পশ্চিম বর্ধমান  ঝাড়গ্রাম  পূর্ব মেদিনীপুর   পশ্চিম মেদিনীপুর    পুরুলিয়া   বাঁকুড়া  হুগলি    বীরভূম   মালদহ    উত্তর দিনাজপুর    দক্ষিণ   দিনাজপুর    জলপাইগুড়ি    শিলিগুড়ি    আলিপুরদুয়ার   কোচবিহার  

About the Author

Administrator

Visit Website View All Posts
Tags: Bengali News newsaajbangla Uttarpara uttarpara news

Post navigation

Previous: Ajker Rashifal in bengal ১৬ অক্টোবর ২০২৪
Next: চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে আইসিসিকে চিঠি পাকিস্তানের

Related Stories

Cooch Behar
  • কোচবিহার নিউজ

Cooch Behar যাত্রীবোঝাই অটো-গাড়ির মুখোমুখি সংঘর্ষে মৃত ২, আহত ৪

Posted on 56 years ago
Hooghly
  • হুগলি খবর

হুগলির সিঙ্গুরে পথ দুর্ঘটনায় মৃত্যু হলো একই পরিবারের চার সদস্যের

Posted on 56 years ago
Nadia
  • জেলার খবর

Nadia ধর্ষণে অন্তঃসত্ত্বা কিশোরী, গ্রেফতার বৃদ্ধ প্রতিবেশী

Posted on 56 years ago

সর্বশেষ সংবাদ

Cooch Behar
  • কোচবিহার নিউজ

Cooch Behar যাত্রীবোঝাই অটো-গাড়ির মুখোমুখি সংঘর্ষে মৃত ২, আহত ৪

Posted on 56 years ago
Udayanarayanpur
  • প্রথম পাতা

উদয়নারায়ণপুরে বৃদ্ধের বার্ধক্যজনিত অসুস্থতাতেই মৃত্যু!

Posted on 56 years ago
Hooghly
  • হুগলি খবর

হুগলির সিঙ্গুরে পথ দুর্ঘটনায় মৃত্যু হলো একই পরিবারের চার সদস্যের

Posted on 56 years ago
North Tripura
  • ত্রিপুরা

কদমতলা বাজারে ‘জয় জুয়েলারি’-তে দুঃসাহসিক চুরি

Posted on 56 years ago
  • প্রথম পাতা
  • কলকাতা
  • দক্ষিণবঙ্গ
  • উত্তরবঙ্গ
  • দেশ
  • বিশ্ব সংবাদ
  • খেলা
  • আবহাওয়া
  • রাশিফল
  • স্বাস্থ্য টিপস
Copyright © All rights reserved. newsaajbangla.com | MoreNews by AF themes.