Skip to content
aaj

নিউজ আজ বাংলা

Bengali News: (বাংলা সংবাদ) Latest News in Bangla, বাংলা নিউজ, বাংলায় সর্বশেষ খবর,

Primary Menu
Video
  • Home
  • বিশ্ব সংবাদ
  • London লন্ডনের রাস্তায় ইরানি তরুণীর সমর্থনে প্রতিবাদ!
  • বিশ্ব সংবাদ

London লন্ডনের রাস্তায় ইরানি তরুণীর সমর্থনে প্রতিবাদ!

Posted on 56 years ago 1 minute read
London

London

London  ইরানের পোশাকবিধি লঙ্ঘন করে সম্প্রতি আলোচনায় উঠে এসেছিলেন তেহরানের ইসলামিক আজ়াদ বিশ্ববিদ্যালয়ের তরুণী পড়ুয়া। পোশাকবিধির প্রতিবাদে তেহরানের রাস্তায় শুধু অন্তর্বাস পরে নেমেছিলেন। যদিও পরে পুলিশ তাঁকে গ্রেফতার করে। সেই ঘটনার প্রতিবাদের রেশ গিয়ে পড়ল এ বার লন্ডনে। শহরের রাস্তায় বেশ কয়েক জন ইরানের প্রতিবাদী তরুণীর আটকের ঘটনাকে নিন্দা করে প্রতিবাদ জানান।

তাঁদের মধ্যে এক জনকে আবার সেই একই ধরনের অন্তর্বাস পরে London  লন্ডনের রাস্তায় হাঁটতে দেখা গেল। London লন্ডনের রাস্তায় প্রতিবাদ দেখানোর বেশ কয়েকটি ভিডিয়ো সমাজমাধ্যমে ছড়িয়ে পড়েছে।   বিভিন্ন পোস্টে দাবি করা হচ্ছে, প্রতিবাদী ইরানি তরুণীর প্রতি সংহতি এবং সমর্থন জানাতেই লন্ডনের রাস্তায় নেমেছেন মহিলারা। তাঁদের মধ্যে প্রায় সকলের পরনে ছিল লাল রঙের পোশাক। যা মাথা থেকে পা পর্যন্ত ঢাকা। হাতে পোস্টার। তাতে লেখা ‘নারীর জীবনের স্বাধীনতা’।

প্রতিবাদের ভাষা হিসাবে যে ধরনের অন্তর্বাস বেছে নিয়েছিলেন ইরানের প্রতিবাদী তরুণী, ঠিক একই ধরনের অন্তর্বাসে লন্ডনের রাস্তায় ঘুরতে দেখা গেল এক মহিলাকে। চলতি মাসের গোড়ার দিকে ইরানের পোশাকবিধিকে বুড়ো আঙুল দেখিয়ে প্রতিবাদ জানিয়ে ঝড় তুলেছিলেন তেহরানের তরুণী। বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে হেঁটেছিলেন শুধু অন্তর্বাস পরেই। ঘটনার ভিডিয়ো প্রকাশ্যে আসতেই সেই তরুণীকে গ্রেফতার করে পুলিশ। এর পর থেকেই আর কোনও খবর পাওয়া যায়নি তাঁর। তাঁকে কোথায় নিয়ে যাওয়া হয়েছে, গ্রেফতারির পর কোথায় রাখা হয়েছে তরুণীকে, তিনি কী অবস্থায় রয়েছেন— এখনও পর্যন্ত কিছুই জানা যায়নি। তবে অনেকে দাবি করছেন, তাঁকে মানসিক রোগের চিকিৎসাকেন্দ্রে রাখা হয়েছে।

সন্দেহ, হেফাজতে তাঁর উপর অত্যাচার করা হয়। ঘটনা প্রকাশ্যে আসতেই ইসলামিক আজ়াদ বিশ্ববিদ্যালয় তড়িঘড়ি ওই প্রতিবাদী তরুণীকে ‘মানসিক রোগী’ বলে দাবি করে। তবে বিশ্ববিদ্যালয় বা ইরান প্রশাসন যাই বলুক না কেন, ওই তরুণীর সাহসের প্রশংসা করে নানা মহল। তাঁর গ্রেফতারির খবর ছড়িয়ে পড়তেই ইরানের নানা প্রান্তে প্রতিবাদ দেখায় বিভিন্ন সংগঠন। রাষ্ট্রপুঞ্জও নজর রাখে বিষয়টির উপর। তবে এখনও পর্যন্ত ওই তরুণীর কোনও খোঁজ মেলেনি। অনেকেই আতঙ্কিত ওই তরুণীর অবস্থা মাহসা আমিনির মতো হবে না তো!

২০২২ সালের সেপ্টেম্বর মাসে হিজাববিধি না মানার ‘অপরাধে’ ২২ বছর বয়সি মাহসাকে তুলে নিয়ে গিয়েছিল পুলিশ। সেই গ্রেফতারির পর ২৪ ঘণ্টা যেতে না যেতেই পুলিশ হেফাজতে মৃত্যু হয় তাঁর। ওই ঘটনার পর বিশ্ব জুড়ে ছড়িয়ে পড়ে প্রতিবাদের ঢেউ। হিজাব ফতোয়া উড়িয়ে, চুল কেটে প্রতিবাদে শামিল হয়েছিলেন ইরানের মেয়েরা। দু’বছর পর আবার সেই প্রতিবাদের ঢেউ উঠেছে ইরানে। শুধু ইরান নয়, প্রতিবাদের ঝড় বিশ্বের বিভিন্ন প্রান্তে আছড়ে পড়েছে।

আরও পড়ুন     জেলার খবর     কলকাতা     দক্ষিণ ২৪ পরগনা    উত্তর ২৪ পরগনা    হাওড়া   নদিয়া    মুর্শিদাবাদ  পূর্ব বর্ধমান   পশ্চিম বর্ধমান  ঝাড়গ্রাম  পূর্ব মেদিনীপুর   পশ্চিম মেদিনীপুর    পুরুলিয়া   বাঁকুড়া  হুগলি    বীরভূম   মালদহ    উত্তর দিনাজপুর    দক্ষিণ   দিনাজপুর    জলপাইগুড়ি    শিলিগুড়ি    আলিপুরদুয়ার   কোচবিহার  

About the Author

Administrator

Visit Website View All Posts
Tags: Bangla News Bengali News Bhangar News in Bengali Breaking news aaj bangla Iran London news in bengal newsaajbangla Protest

Post navigation

Previous: লক্ষ্মীর ভান্ডারের টাকা বাংলাই দেয়, দাবি মমতার
Next: পুরীর জগন্নাথ মন্দিরের পাঁচিলে বড় ফাটল! কীসের ইঙ্গিত ?

Related Stories

Bangladesh
  • বিশ্ব সংবাদ

জামাত-হেফাজতের দ্বারস্থ বাংলাদেশের অন্তর্বর্তী সরকার

Posted on 56 years ago
Russia
  • ত্রিপুরা

ইউরোপের আর এক বন্ধুর উপর হামলা চালাতে পারে রুশ সেনা?

Posted on 56 years ago
সঙ্গম
  • বিশ্ব সংবাদ

দু’সপ্তাহে ১৫৮ জনের সঙ্গে সঙ্গম,পর্ন তারকার দাবিতে হইচই

Posted on 56 years ago

সর্বশেষ সংবাদ

Cooch Behar
  • কোচবিহার নিউজ

Cooch Behar যাত্রীবোঝাই অটো-গাড়ির মুখোমুখি সংঘর্ষে মৃত ২, আহত ৪

Posted on 56 years ago
Udayanarayanpur
  • প্রথম পাতা

উদয়নারায়ণপুরে বৃদ্ধের বার্ধক্যজনিত অসুস্থতাতেই মৃত্যু!

Posted on 56 years ago
Hooghly
  • হুগলি খবর

হুগলির সিঙ্গুরে পথ দুর্ঘটনায় মৃত্যু হলো একই পরিবারের চার সদস্যের

Posted on 56 years ago
North Tripura
  • ত্রিপুরা

কদমতলা বাজারে ‘জয় জুয়েলারি’-তে দুঃসাহসিক চুরি

Posted on 56 years ago
  • প্রথম পাতা
  • কলকাতা
  • দক্ষিণবঙ্গ
  • উত্তরবঙ্গ
  • দেশ
  • বিশ্ব সংবাদ
  • খেলা
  • আবহাওয়া
  • রাশিফল
  • স্বাস্থ্য টিপস
Copyright © All rights reserved. newsaajbangla.com | MoreNews by AF themes.