Skip to content
aaj

নিউজ আজ বাংলা

Bengali News: (বাংলা সংবাদ) Latest News in Bangla, বাংলা নিউজ, বাংলায় সর্বশেষ খবর,

Primary Menu
Video
  • Home
  • জেলার খবর
  • আতশবাজি প্রদর্শনী দেখতে গিয়ে পুরুলিয়ায় মৃত দুই
  • জেলার খবর
  • পুরুলিয়া খবর

আতশবাজি প্রদর্শনী দেখতে গিয়ে পুরুলিয়ায় মৃত দুই

Posted on 56 years ago 1 minute read
Purulia News

আতশবাজি প্রদর্শনী দেখতে গিয়ে একটি পুরনো বাড়ির ছাদ ধসে মৃত্যু হল দু’জনের। সোমবার সন্ধ্যায় ঘটনাটি ঘটেছে  Purulia Newsপুরুলিয়ার জেলেপাড়া এলাকায়। পুলিশ সূত্রে খবর, মৃতদের নাম মোহন ধীবর এবং সোনালি ধীবর। দু’জনেরই বাড়ি ঝাড়খণ্ডের ঝরিয়ায়। দুর্ঘটনায় আহত হয়েছেন বেশ কয়েক জন। চিকিৎসার জন্য তাঁদের নিয়ে যাওয়া হয়েছে পুরুলিয়া সরকারি মেডিক্যাল কলেজে।

অনেকে ধ্বংস্তুপের নীচে আটকে রয়েছেন বলে মনে করা হচ্ছে। স্থানীয় সূত্রে খবর, Purulia News পুরুলিয়া শহরের জেলেপাড়ার ধীবর সমিতি দুর্গাপুজো কমিটির পক্ষ থেকে সোমবার সন্ধ্যায় আতশবাজি প্রদর্শনীর আয়োজন করা হয়। ওই প্রদর্শনীতে হাজির হন কয়েক হাজার দর্শনার্থী। আতশবাজি প্রদর্শনী দেখার জন্য জেলেপাড়ার স্থানীয় একটি পুরনো বাড়ির ছাদে উঠে পড়েন বেশ কিছু লোক। কিন্তু নড়বড়ে ওই ছাদ এত মানুষের ভার বহন করতে পারেনি।

আচমকাই হুড়মুড় করে ভেঙে পড়ে কার্নিস। উপর থেকে বেশ কয়েক জন পড়ে যান। রাস্তায় দাঁড়ানো বেশ কয়েক জন মানুষ ধ্বংসস্তুপের তলায় চাপা পড়েন। কয়েক সেকেন্ডের মধ্যে বদলে যায় পরিস্থিতি। উৎসবে অংশ নিতে গিয়ে আতঙ্কিত হয়ে পড়েন দর্শনার্থীরা। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে যায় পুলিশ। ধ্বংসস্তুপ সরিয়ে প্রাথমিক ভাবে মোট ১৩ জনকে উদ্ধার করা হয়েছে বলে খবর।

আহতদের পুরুলিয়া সরকারি মেডিক্যাল কলেজে নিয়ে যাওয়া হয়েছে। সেখানেই দু’জনকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকেরা। ধ্বংসস্তুপের নীচে আরও কেউ আটকে রয়েছেন কি না জানা যায়নি। উদ্ধারকাজ চলছে।

About the Author

Administrator

Visit Website View All Posts
Tags: Bengali News Breaking news aaj bangla newsaajbangla Purulia News

Post navigation

Previous: পূর্ব মেদিনীপুরে উদ্ধার প্রায় লক্ষাধিক টাকার শব্দবাজি
Next: বাবা সিদ্দিকীর মৃত্যুতে তছনছ সলমন খানের জীবন

Related Stories

Cooch Behar
  • কোচবিহার নিউজ

Cooch Behar যাত্রীবোঝাই অটো-গাড়ির মুখোমুখি সংঘর্ষে মৃত ২, আহত ৪

Posted on 56 years ago
Nadia
  • জেলার খবর

Nadia ধর্ষণে অন্তঃসত্ত্বা কিশোরী, গ্রেফতার বৃদ্ধ প্রতিবেশী

Posted on 56 years ago
Howrah
  • জেলার খবর

Howrah মহামেডানের ফুটবলারের অস্বাভাবিক মৃত্যু

Posted on 56 years ago

সর্বশেষ সংবাদ

Cooch Behar
  • কোচবিহার নিউজ

Cooch Behar যাত্রীবোঝাই অটো-গাড়ির মুখোমুখি সংঘর্ষে মৃত ২, আহত ৪

Posted on 56 years ago
Udayanarayanpur
  • প্রথম পাতা

উদয়নারায়ণপুরে বৃদ্ধের বার্ধক্যজনিত অসুস্থতাতেই মৃত্যু!

Posted on 56 years ago
Hooghly
  • হুগলি খবর

হুগলির সিঙ্গুরে পথ দুর্ঘটনায় মৃত্যু হলো একই পরিবারের চার সদস্যের

Posted on 56 years ago
North Tripura
  • ত্রিপুরা

কদমতলা বাজারে ‘জয় জুয়েলারি’-তে দুঃসাহসিক চুরি

Posted on 56 years ago
  • প্রথম পাতা
  • কলকাতা
  • দক্ষিণবঙ্গ
  • উত্তরবঙ্গ
  • দেশ
  • বিশ্ব সংবাদ
  • খেলা
  • আবহাওয়া
  • রাশিফল
  • স্বাস্থ্য টিপস
Copyright © All rights reserved. newsaajbangla.com | MoreNews by AF themes.