Skip to content
aaj

নিউজ আজ বাংলা

Bengali News: (বাংলা সংবাদ) Latest News in Bangla, বাংলা নিউজ, বাংলায় সর্বশেষ খবর,

Primary Menu
Video
  • Home
  • জেলার খবর
  • হুগলির রাস্তায় প্রেমিককে ‘খুন’ মহিলার
  • জেলার খবর
  • হুগলি খবর

হুগলির রাস্তায় প্রেমিককে ‘খুন’ মহিলার

Posted on 56 years ago 1 minute read
Hooghly News

Hooghly News

 

Hooghly News  ঠিক যেন সিনেমা! রাস্তায় পুরুষসঙ্গীর উপর ঝাঁপিয়ে পড়ল মহিলা। তার পর একের পর এক ছুরির আঘাত। রাস্তায় লুটিয়ে পড়লেন ব্যক্তি। তাঁকে ফেলে রেখে ঘটনাস্থল ছাড়ে দুই মহিলা। সিসিটিভি ফুটেজে ধরা পড়েছে এমনই রুদ্ধশ্বাস ঘটনা। Hooghly News হুগলির ভদ্রেশ্বরের খুঁড়িগাছি ঘটনায় রীতিমতো শোরগোল। সম্পর্কের টানাপোড়েনে খুন বলেই মনে করা হচ্ছে। মৃত তাপস প্রামাণিক, ওই এলাকারই বাসিন্দা।

যাকে ছুরি দিয়ে আঘাত করতে দেখা গিয়েছে সে শবনম খাতুন। রিষড়ায় স্বামীর সঙ্গে থাকত। দিনকয়েক আগে ভদ্রেশ্বরের খুঁড়িগাছিতে বাড়ি ভাড়া নেন। সেখানেই তাপস প্রামাণিকের সঙ্গে আলাপ হয়। তাপসের সঙ্গে তাঁর স্ত্রী-র সদ্যই বিচ্ছেদ হয়েছে। অল্পদিনের মধ্যেই ঘনিষ্ঠতা তৈরি হয় শবনম ও তাপসের। সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছে, শুক্রবার রাতে তাপস, শবনম এবং আরও এক মহিলা রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন।

রাস্তার মাঝেই কথা কাটাকাটি হয় তাদের। হঠাৎ করে শবনম তাপসের উপর ঝাঁপিয়ে পড়েন। ছুরি দিয়ে একের পর এক আঘাত করে। তাতেই রাস্তায় লুটিয়ে পড়েন তাপস। রক্তাক্ত অবস্থায় রাস্তায় দীর্ঘক্ষণ পড়েছিলেন তাপস। খবর পেয়ে অ্যাঙ্গাস ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে পৌঁছয়। ততক্ষণে মৃত্যু হয়েছে ব্যক্তির। তাঁর দেহ উদ্ধার করে চন্দননগর হাসপাতালে পাঠানো হয়। ময়নাতদন্ত হবে চুঁচুড়া ইমামবাড়া জেলা হাসাপাতালে।

ঘটনার পর থেকে অভিযুক্ত মহিলাকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। সঙ্গে থাকা আর এক মহিলাকেও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। চন্দননগর পুলিশ কমিশনার অমিত পি জাভালগি জানান,নিজেদের মধ্যে অশান্তির জেরে খুন। স্থানীয় কাউন্সিলর চাঁপদানি পুরসভার চেয়ারম্যান সুরেশ সাউ বলেন, “তাপসের আগের স্ত্রী তাকে ছেড়ে চলে গিয়েছে। এখন এক মহিলার সঙ্গে সম্পর্কে ছিল। শুক্রবার বিকাল থেকে নিজেদের মধ্যে অশান্তি চলছিল। শনিবার ভোররাতে এই ঘটনা ঘটে। পুলিশ অভিযুক্তকে গ্রেপ্তার করেছে। আইনানুযায়ী ব্যবস্থা নেবে পুলিশ।”

 

About the Author

Administrator

Visit Website View All Posts
Tags: Bengali News Breaking news aaj bangla Hooghly Hooghly News newsaajbangla

Post navigation

Previous: গুগলে চাকরির জন্য আবেদন করবেন কিভাবে
Next: রাষ্ট্রপতির পদত্যাগের দাবিতে বিক্ষোভে উত্তাল বাংলাদেশ

Related Stories

Cooch Behar
  • কোচবিহার নিউজ

Cooch Behar যাত্রীবোঝাই অটো-গাড়ির মুখোমুখি সংঘর্ষে মৃত ২, আহত ৪

Posted on 56 years ago
Hooghly
  • হুগলি খবর

হুগলির সিঙ্গুরে পথ দুর্ঘটনায় মৃত্যু হলো একই পরিবারের চার সদস্যের

Posted on 56 years ago
Nadia
  • জেলার খবর

Nadia ধর্ষণে অন্তঃসত্ত্বা কিশোরী, গ্রেফতার বৃদ্ধ প্রতিবেশী

Posted on 56 years ago

সর্বশেষ সংবাদ

Cooch Behar
  • কোচবিহার নিউজ

Cooch Behar যাত্রীবোঝাই অটো-গাড়ির মুখোমুখি সংঘর্ষে মৃত ২, আহত ৪

Posted on 56 years ago
Udayanarayanpur
  • প্রথম পাতা

উদয়নারায়ণপুরে বৃদ্ধের বার্ধক্যজনিত অসুস্থতাতেই মৃত্যু!

Posted on 56 years ago
Hooghly
  • হুগলি খবর

হুগলির সিঙ্গুরে পথ দুর্ঘটনায় মৃত্যু হলো একই পরিবারের চার সদস্যের

Posted on 56 years ago
North Tripura
  • ত্রিপুরা

কদমতলা বাজারে ‘জয় জুয়েলারি’-তে দুঃসাহসিক চুরি

Posted on 56 years ago
  • প্রথম পাতা
  • কলকাতা
  • দক্ষিণবঙ্গ
  • উত্তরবঙ্গ
  • দেশ
  • বিশ্ব সংবাদ
  • খেলা
  • আবহাওয়া
  • রাশিফল
  • স্বাস্থ্য টিপস
Copyright © All rights reserved. newsaajbangla.com | MoreNews by AF themes.