Skip to content
aaj

নিউজ আজ বাংলা

Bengali News: (বাংলা সংবাদ) Latest News in Bangla, বাংলা নিউজ, বাংলায় সর্বশেষ খবর,

Primary Menu
Video
  • Home
  • ফুটবল
  • ফ্রান্সের বিরুদ্ধেও জিততে পারল না বেলজিয়াম
  • ফুটবল

ফ্রান্সের বিরুদ্ধেও জিততে পারল না বেলজিয়াম

Posted on 56 years ago 1 minute read
Belgium

কোলো মুয়ানির জোড়া গোলে জয় পেল ফ্রান্স। শেষ ১৫ মিনিট ১০ জনে খেললেও France ফ্রান্সকে হারাতে পারল না Belgium বেলজিয়াম। সোমবার রাতে লিগ এ-র গ্রুপ ২-এর ম্যাচে জিতে দ্বিতীয় স্থানে রইল ফ্রান্স। অন্য দিকে, লিগ এ-র গ্রুপ ৩-এর ম্যাচে নেদারল্যান্ডসকে হারিয়ে গ্রুপ শীর্ষে জার্মানি। ৩৫ মিনিটের মাথায় পেনাল্টি থেকে গোল করে দলকে এগিয়ে দেন মুয়ানি। প্রথমার্ধের সংযুক্তি সময়ে গোল করে সমতা ফেরান বেলজিয়ামের লোইস ওপেন্ডা।

৬২ মিনিটে আরও একটি গোল করেন মুয়ানি। সেই গোল আর শোধ করতে পারেনি Belgium বেলজিয়াম। অধিনায়ক ইউরি তিয়েলেমান্স পেনাল্টি পেলেও গোল করতে ব্যর্থ হন। ৭৬ মিনিটে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন অরেলিয়েন চুয়ামেনি। বিপক্ষ ১০ জন হয়ে গেলেও গোলের দরজা খুলতে পারেনি বেলজিয়াম। যদিও এ দিন বেলজিয়ামের হয়ে খেলেননি কেভিন দ্য ব্রুইন এবং রোমেলু লুকাকুর মতো ফুটবলার।

তেমনই ফ্রান্স দলে ছিলেন না কিলিয়ান এমবাপে। অন্য ম্যাচে, জার্মানি হারিয়ে দেয় নেদারল্যান্ডসকে। ১-০ গোলে জেতে জার্মানি। দলের হয়ে একমাত্র গোলটি করেন অভিষেক ম্যাচ খেলতে নামা জেমি লিউলিং। ৬৪ মিনিটে তাঁর করা গোলে এগিয়ে যায় জার্মানি। যে গোল আর শোধ করতে পারেনি নেদারল্যান্ডস। লিউলিং ম্যাচের শুরুতেই জালে বল জড়িয়ে দিয়েছিলেন। কিন্তু অফসাইডের কারণে সেই গোলটি বাতিল হয়। নেশনস লিগের অন্য ম্যাচে ইজ়রায়েলের বিরুদ্ধে ৪-১ গোলে জিতেছে ইটালি। জিতেছি হাঙ্গেরি, তুরস্ক, সুইডেন এবং ওয়েলসও। উইক্রেন বনাম চেকিয়া ম্যাচ ১-১ গোলে ড্র হয়েছে।

About the Author

Administrator

Visit Website View All Posts
Tags: Belgium Bengali News France

Post navigation

Previous: NIA উত্তরবঙ্গে ভিক্ষুকের বাড়িতে এনআইএ হানা
Next: অনুব্রতর প্রত্যাবর্তনের পর বাড়ছে কাজলের নিরাপত্তা

Related Stories

Howrah
  • জেলার খবর

Howrah মহামেডানের ফুটবলারের অস্বাভাবিক মৃত্যু

Posted on 56 years ago
East Bengal and Mohun Bagan
  • খেলা

ডার্বিতে ১১ বনাম ১১ লড়াইয়ে এগিয়ে সবুজ-মেরুনই

Posted on 56 years ago
East Bengal
  • খেলা

East Bengal আট হারের পর বিদেশে লাল-হলুদ চমক

Posted on 56 years ago

সর্বশেষ সংবাদ

Cooch Behar
  • কোচবিহার নিউজ

Cooch Behar যাত্রীবোঝাই অটো-গাড়ির মুখোমুখি সংঘর্ষে মৃত ২, আহত ৪

Posted on 56 years ago
Udayanarayanpur
  • প্রথম পাতা

উদয়নারায়ণপুরে বৃদ্ধের বার্ধক্যজনিত অসুস্থতাতেই মৃত্যু!

Posted on 56 years ago
Hooghly
  • হুগলি খবর

হুগলির সিঙ্গুরে পথ দুর্ঘটনায় মৃত্যু হলো একই পরিবারের চার সদস্যের

Posted on 56 years ago
North Tripura
  • ত্রিপুরা

কদমতলা বাজারে ‘জয় জুয়েলারি’-তে দুঃসাহসিক চুরি

Posted on 56 years ago
  • প্রথম পাতা
  • কলকাতা
  • দক্ষিণবঙ্গ
  • উত্তরবঙ্গ
  • দেশ
  • বিশ্ব সংবাদ
  • খেলা
  • আবহাওয়া
  • রাশিফল
  • স্বাস্থ্য টিপস
Copyright © All rights reserved. newsaajbangla.com | MoreNews by AF themes.