Skip to content
aaj

নিউজ আজ বাংলা

Bengali News: (বাংলা সংবাদ) Latest News in Bangla, বাংলা নিউজ, বাংলায় সর্বশেষ খবর,

Primary Menu
Video
  • Home
  • খেলা
  • IPL আইপিএলের মেগা নিলামে সিএসকের নজর আয়ুশ
  • ক্রিকেট
  • খেলা

IPL আইপিএলের মেগা নিলামে সিএসকের নজর আয়ুশ

Posted on 56 years ago 1 minute read
IPL

IPL

আর কিছুদিন পরেই  IPL আইপিএলের মেগা নিলাম পর্ব রয়েছে। অন্য দলগুলোর সঙ্গে চেন্নাই সুপার কিংসও তাঁদের প্লেয়ারদের নেওয়ার ছক কষা শুরু করে দিয়েছে। এই পরিস্থিতিতেই কানাঘুষো শোনা যাচ্ছে যে মুম্বইয়ের এক ১৭ বছরের তরুণ ব্যাটারকে দলে নেওয়ার পরিকল্পনা করছে সিএসকে। তাঁর নাম আয়ুশ মাথ্রে Ayush Mathur। এত কম বয়সেই চলতি রঞ্জিতে মুম্বই দলের হয়ে খেলছেন আয়ুশ Ayush Mathur । তাঁর ব্যাটিং নাকি মুগ্ধ করেছে মহেন্দ্র সিংহ ধোনিকেও।

সিএসকের ট্রায়ালে নাকি আয়ুশকে ডাকা হয়েছিল। সেখানেই ধোনির নজরে পড়ে গিয়েছিলেন এই ছেলেটি। ২০২৫ সালে IPL আইপিএলে চেন্নাই সুপার কিংস দলে আয়ুশকে নেওয়ার বিষয়ে নাকি টিম ম্য়ানেজমেন্টের সঙ্গেও কথা বলেছিলেন এমএসডি। ২০২৪ সালের আইপিএলে সিএসকে আনক্যাপড প্লেয়ার হিসেবে সমীর রিজভিকে দলে নিয়েছিল ৮ কোটি ৪০ লক্ষ টাকায়। সিএসকে আয়ুশকে নিলে তিনিও ভাল দাম পেতে পারেন।

রঞ্জিতে সুযোগ পেলেও আয়ুশ এখনও পর্যন্ত মাত্র ৫টি প্রথম শ্রেণির ম্য়াচ খেলেছেন। ৯ ইনিংসে ৩২১ রান করেছেন ৩৬ গড়ে। ঝুলিতে রয়েছে ১ টি শতরান ও ১টি অর্ধশতরানও। তবে অদ্ভুতভাবে আয়ুশ এখনও পর্যন্ত একটিও টি-টোয়েন্টি ম্য়াচ খেলেননি কেরিয়ারে। এই পরিস্থিতিতে তাঁকে দলে যদি সিএসকে নেয় আইপিএলের মত মেগা টি-টোয়েন্টি টুর্নামেন্টের আগে, তবে তা কিন্তু বড় চমক হতে পারে।

আসন্ন মেগা নিলামে যে কয়েকজন ক্রিকেটারকে নিয়ে সবথেকে বেশি দর কষাকষি হতে পারে, তাঁদের মধ্যে অন্যতম হলেন ঋষভ পন্থ। গত মরশুমে দিল্লি ক্যাপিটালসের নেতৃত্বে থাকলেও, সেই নেতৃত্ব নিয়েই মন কষাকষি এবং তার জেরেই পন্থ রিটেন করা হয়নি বলে খবর। পন্থের পরবর্তী গন্তব্য কোথায় হবে, সেই নিয়ে জল্পনা, কল্পনা চলছেই। শোনা যাচ্ছিল সিএসকে নাকি তাঁর জন্য ঝাঁপাতে পারে।

তাঁর সঙ্গে এই বিষয়ে যোগাযোগও করেছে নাকি তাঁরা। মহেন্দ্র সিংহ ধোনি যে নিজের কেরিয়ারের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছেন, তা বলাই বাহুল্য। তাই অনেকেই মনে করছিলেন ভারতীয় দলের মতো হয়তো সিএসকেতেও ধোনির উত্তরসূরি হতে চলেছেন পন্থ। তবে এমনটা হওয়ার সম্ভাবনা যে ভীষণ কম, তা সরাসরি না বললেও বুঝিয়ে দিলেন সিএসকে সিইও কাশী বিশ্বনাথন। তিনি জানান যে সিএসকের দখলে বেশি টাকা নেই, তাই পন্থের মতো বড় তারকাদের জন্য ঝাঁপানো হলুদ ব্রিগেডের পক্ষে কার্যত অসম্ভব।

aaj

আরও পড়ুন     জেলার খবর     কলকাতা     দক্ষিণ ২৪ পরগনা    উত্তর ২৪ পরগনা    হাওড়া   নদিয়া    মুর্শিদাবাদ  পূর্ব বর্ধমান   পশ্চিম বর্ধমান  ঝাড়গ্রাম  পূর্ব মেদিনীপুর   পশ্চিম মেদিনীপুর    পুরুলিয়া   বাঁকুড়া  হুগলি    বীরভূম   মালদহ    উত্তর দিনাজপুর    দক্ষিণ   দিনাজপুর    জলপাইগুড়ি    শিলিগুড়ি    আলিপুরদুয়ার   কোচবিহার  

About the Author

Administrator

Visit Website View All Posts
Tags: Ayush Mathur Bengali News Breaking news aaj bangla IPL newsaajbangla

Post navigation

Previous: দক্ষিণ দিনাজপুরে আদিবাসী নাবালিকার রহস্যমৃত্যু!
Next: গুগলে চাকরির জন্য আবেদন করবেন কিভাবে

Related Stories

Virat Kohli
  • ক্রিকেট

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে খেলতে নামার আগে সতর্ক গম্ভীরেরা

Posted on 56 years ago
Yashvardhan Dalal
  • ক্রিকেট

Yashvardhan Dalal ভারতীয় ক্রিকেটে নজির গড়লেন যশবর্ধন দালাল

Posted on 56 years ago
Prithvi Shaw
  • ক্রিকেট

Prithvi Shaw সময়টা একেবারেই ভাল যাচ্ছে না পৃথ্বী শ-র

Posted on 56 years ago

সর্বশেষ সংবাদ

Cooch Behar
  • কোচবিহার নিউজ

Cooch Behar যাত্রীবোঝাই অটো-গাড়ির মুখোমুখি সংঘর্ষে মৃত ২, আহত ৪

Posted on 56 years ago
Udayanarayanpur
  • প্রথম পাতা

উদয়নারায়ণপুরে বৃদ্ধের বার্ধক্যজনিত অসুস্থতাতেই মৃত্যু!

Posted on 56 years ago
Hooghly
  • হুগলি খবর

হুগলির সিঙ্গুরে পথ দুর্ঘটনায় মৃত্যু হলো একই পরিবারের চার সদস্যের

Posted on 56 years ago
North Tripura
  • ত্রিপুরা

কদমতলা বাজারে ‘জয় জুয়েলারি’-তে দুঃসাহসিক চুরি

Posted on 56 years ago
  • প্রথম পাতা
  • কলকাতা
  • দক্ষিণবঙ্গ
  • উত্তরবঙ্গ
  • দেশ
  • বিশ্ব সংবাদ
  • খেলা
  • আবহাওয়া
  • রাশিফল
  • স্বাস্থ্য টিপস
Copyright © All rights reserved. newsaajbangla.com | MoreNews by AF themes.