Skip to content
aaj

নিউজ আজ বাংলা

Bengali News: (বাংলা সংবাদ) Latest News in Bangla, বাংলা নিউজ, বাংলায় সর্বশেষ খবর,

Primary Menu
Video
  • Home
  • দক্ষিণবঙ্গ
  • Bangaon শ্লীলতাহানির অভিযোগে গ্রেফতার তৃণমূল নেতা-সহ তিন
  • উত্তর ২৪ পরগনা খবর
  • জেলার খবর
  • দক্ষিণবঙ্গ

Bangaon শ্লীলতাহানির অভিযোগে গ্রেফতার তৃণমূল নেতা-সহ তিন

Posted on 56 years ago 1 minute read
Bangaon

Bangaon

বনগাঁয় Bangaon এক মহিলাকে শ্লীলতাহানির অভিযোগে গ্রেফতার করা হয় তিন যুবককে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতদের নাম লাল্টু বালা, সুজয় বালা ও মনোজ বালা। লাল্টু স্থানীয় তৃণমূল নেতা হিসাবে পরিচিত। ধৃত তিন জনের মুক্তির দাবিতে শনিবার দুপুরে Bangaon বনগাঁ-বাগদা রাজ্য সড়ক অবরোধ করেন স্থানীয়দের একাংশ। তাঁদের দাবি, অভিযোগ যাচাই না করেই গ্রেফতার করা হয়েছে তিন জনকে।

গ্রেফতারির নেপথ্যে রাজনৈতিক প্ররোচনাও দেখছেন বিক্ষোভকারীরা। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শুক্রবার রাতে Bangaon বনগাঁ থানার চাঁদা পানচিতা এলাকায় একটি পরিবার তাদের কালী প্রতিমা নিরঞ্জন করতে গিয়েছিল। সেই সময় গন্ডগোলের সূত্রপাত। তার মাঝে এক মহিলাকে শ্লীলতাহানির অভিযোগ ওঠে কয়েক জন যুবকের বিরুদ্ধে। মহিলার অভিযোগের ভিত্তিতে ঘটনার কয়েক ঘণ্টার মধ্যেই পুলিশ এসে তিন যুবককে চাঁদা পানচিতা এলাকা থেকে গ্রেফতার করে। ধৃতদের মধ্যে লাল্টু বনগাঁ তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি।

তিন যুবকের গ্রেফতারির প্রতিবাদে শানিবার দুপুরে চাঁদা পানচিতা এলাকায় পথ অবরোধ করেন ধৃতদের পরিবারের সদস্য এবং স্থানীয়দের একাংশ। অবরোধকারীদের অভিযোগ, পুলিশ সত্যতা যাচাই না করেই ওই তিন যুবককে গ্রেফতার করে নিয়ে গিয়েছে। প্রত্যক্ষদর্শী প্রিয়াঙ্কা বালা বলেন, ‘‘নিরঞ্জনের সময় কয়েক জন মহিলার মধ্যে গন্ডগোল বেঁধেছিল। আমার দাদা এবং আরও দু’জন তাঁদের থামাতে গিয়েছিলেন।

তাঁদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করা হয়েছে। বলা হয়েছে, এক মহিলার শ্লীলতাহানি করেছেন তাঁরা।’’ ধৃতদের মুক্তির দাবিতে বিক্ষোভ দেখাতে শুরু করেন স্থানীয়দের একাংশ। কিছু ক্ষণ অবরোধের পরে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। তাদের সঙ্গে বচসা হয় অবরোধকারীদের। এর পর রাস্তা থেকে তাঁদের হটিয়ে দেয় পুলিশ। যদিও অবরোধকারীরা নিজেদের দাবিতে অনড়। তাঁরা এই গ্রেফতারির নেপথ্যে রাজনৈতিক প্ররোচনা দেখছেন।

aaj

আরও পড়ুন     জেলার খবর     কলকাতা     দক্ষিণ ২৪ পরগনা    উত্তর ২৪ পরগনা    হাওড়া   নদিয়া    মুর্শিদাবাদ  পূর্ব বর্ধমান   পশ্চিম বর্ধমান  ঝাড়গ্রাম  পূর্ব মেদিনীপুর   পশ্চিম মেদিনীপুর    পুরুলিয়া   বাঁকুড়া  হুগলি    বীরভূম   মালদহ    উত্তর দিনাজপুর    দক্ষিণ   দিনাজপুর    জলপাইগুড়ি    শিলিগুড়ি    আলিপুরদুয়ার   কোচবিহার  

About the Author

Administrator

Visit Website View All Posts
Tags: Bangaon Bengali News Breaking news aaj bangla newsaajbangla North 24 Parganas Trinamool Congress

Post navigation

Previous: Basirhat সীমান্ত এলাকায় গুলি করে কুপিয়ে খুন
Next: সর্বকালীন বৃহত্তর বৈরী আত্মসমর্পণ হল ত্রিপুরায়

Related Stories

Cooch Behar
  • কোচবিহার নিউজ

Cooch Behar যাত্রীবোঝাই অটো-গাড়ির মুখোমুখি সংঘর্ষে মৃত ২, আহত ৪

Posted on 56 years ago
Nadia
  • জেলার খবর

Nadia ধর্ষণে অন্তঃসত্ত্বা কিশোরী, গ্রেফতার বৃদ্ধ প্রতিবেশী

Posted on 56 years ago
Howrah
  • জেলার খবর

Howrah মহামেডানের ফুটবলারের অস্বাভাবিক মৃত্যু

Posted on 56 years ago

সর্বশেষ সংবাদ

Cooch Behar
  • কোচবিহার নিউজ

Cooch Behar যাত্রীবোঝাই অটো-গাড়ির মুখোমুখি সংঘর্ষে মৃত ২, আহত ৪

Posted on 56 years ago
Udayanarayanpur
  • প্রথম পাতা

উদয়নারায়ণপুরে বৃদ্ধের বার্ধক্যজনিত অসুস্থতাতেই মৃত্যু!

Posted on 56 years ago
Hooghly
  • হুগলি খবর

হুগলির সিঙ্গুরে পথ দুর্ঘটনায় মৃত্যু হলো একই পরিবারের চার সদস্যের

Posted on 56 years ago
North Tripura
  • ত্রিপুরা

কদমতলা বাজারে ‘জয় জুয়েলারি’-তে দুঃসাহসিক চুরি

Posted on 56 years ago
  • প্রথম পাতা
  • কলকাতা
  • দক্ষিণবঙ্গ
  • উত্তরবঙ্গ
  • দেশ
  • বিশ্ব সংবাদ
  • খেলা
  • আবহাওয়া
  • রাশিফল
  • স্বাস্থ্য টিপস
Copyright © All rights reserved. newsaajbangla.com | MoreNews by AF themes.