Skip to content
aaj

নিউজ আজ বাংলা

Bengali News: (বাংলা সংবাদ) Latest News in Bangla, বাংলা নিউজ, বাংলায় সর্বশেষ খবর,

Primary Menu
  • প্রথম পাতা
  • কলকাতা
  • দক্ষিণবঙ্গ
    • হাওড়া খবর
    • দক্ষিণ ২৪ পরগনা খবর
    • উত্তর ২৪ পরগনা খবর
    • হুগলি খবর
    • নদিয়া খবর
    • পূর্ব মেদিনীপুর খবর
    • পশ্চিম মেদিনীপুর খবর
    • ঝাড়গ্রাম খবর
    • পুরুলিয়া খবর
    • বাঁকুড়া খবর
    • পশ্চিম বর্ধমান খবর
    • পূর্ব বর্ধমান খবর
    • বীরভূম খবর
    • মুর্শিদাবাদ খবর
  • উত্তরবঙ্গ
    • কোচবিহার নিউজ
    • আলিপুরদুয়ার খবর
    • জলপাইগুড়ি খবর
    • শিলিগুড়ি খবর
    • উত্তর দিনাজপুর খবর
    • দক্ষিণ দিনাজপুর নিউজ
    • মালদহ খবর
  • দেশ
    • আসাম নিউজ
    • ত্রিপুরা
  • বিশ্ব সংবাদ
  • খেলা
    • ক্রিকেট
    • ফুটবল
  • আবহাওয়া
  • রাশিফল
    • বার্ষিকী রাশিফল
    • মাসিক রাশিফল
    • সাপ্তাহিক রাশিফল
    • আজকের রাশিফল
  • স্বাস্থ্য টিপস
Video
  • Home
  • কলকাতা
  • তৃণমূল কর্মসমিতির বৈঠকে অস্বস্তি! অভিষেক-কুণাল বাগ্‌বিতণ্ডা সরগরম কালীঘাট
  • কলকাতা

তৃণমূল কর্মসমিতির বৈঠকে অস্বস্তি! অভিষেক-কুণাল বাগ্‌বিতণ্ডা সরগরম কালীঘাট

Posted on 56 years ago 1 minute read
Kunal Ghosh Abhishek Banerjee

তৃণমূল কংগ্রেসের সাংগঠনিক রদবদলের আবহে কালীঘাটে দলের কর্মসমিতির বৈঠক ঘিরে শনিবার তৈরি হয় রাজনৈতিক নাটকীয়তা। বৈঠকে একটি সাংগঠনিক বিষয় নিয়ে মতপার্থক্যকে কেন্দ্র করে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং দলের মুখপাত্র কুণাল ঘোষের মধ্যে তীব্র বাক্‌বিতণ্ডা হয়েছে বলে বিভিন্ন সূত্রে দাবি করা হয়েছে।

 

জানা গিয়েছে, সংগঠনের একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত দ্রুত কার্যকর করার পক্ষে সওয়াল করেন কুণাল ঘোষ। অন্যদিকে বিষয়টি পরে বিবেচনা করার পক্ষে মত দেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এই মতভেদের জেরেই প্রথমে আলোচনা, পরে উত্তপ্ত বাক্যবিনিময় শুরু হয়। সূত্রের দাবি, এক পর্যায়ে কুণাল ঘোষ অভিষেককে উদ্দেশ্য করে বলেন, “লেবু কচলে তেতো করবেন না।” এরপর পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে।

 

বৈঠকে অভিষেক বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেন, তাঁর আপ্তসহায়ক সুমিত রায়কে নিয়ে সংবাদমাধ্যমে বিরূপ মন্তব্য করেছেন কুণাল ঘোষ। জবাবে কুণাল জানান, “সুমিত দলের কেউ নন। তাঁকে ডিফেন্ড করতে পারব না।” পাশাপাশি তিনি দাবি করেন, অভিষেককে নিয়ে ব্যক্তিগতভাবে কোনও মন্তব্য করেননি।

 

পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় হস্তক্ষেপ করেন বলে জানা গিয়েছে। তিনি সকলকে শান্ত থেকে সংগঠনের কাজে মনোনিবেশ করার বার্তা দেন। বর্ষীয়ান সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ও পরিস্থিতি স্বাভাবিক করতে উদ্যোগী হন। এমনকি বৈঠকের উত্তেজনার আওয়াজ ঘরের বাইরেও শোনা গিয়েছিল বলে সূত্রের দাবি।

 

উল্লেখ্য, এই বৈঠকেই দলের সাংগঠনিক কাঠামোয় একাধিক গুরুত্বপূর্ণ পরিবর্তনের ঘোষণা করা হয়। উত্তর কলকাতা সাংগঠনিক জেলার সভাপতির দায়িত্ব পান কুণাল ঘোষ। যুব সংগঠনের সভাপতি হন অর্ণব বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি প্রবীণ সাংসদ সৌগত রায়কেও কর্মসমিতিতে অন্তর্ভুক্ত করা হয়েছে। তবে বৈঠক শেষে এই বিতর্ক নিয়ে দলের কোনও শীর্ষ নেতা প্রকাশ্যে মন্তব্য করেননি।

About the Author

Author

Visit Website View All Posts
Tags: AbhishekBanerjee ArnabBanerjee BengalNews BengalPolitics BreakingNews KalighatMeeting KalyanBanerjee KunalGhosh LatestNews MamataBanerjee NewsUpdate OrganisationalReshuffle PoliticalNews SougataRoy TMC TMCMeeting TrendingNews TrinamoolCongress WestBengalNews WestBengalPolitics

Post navigation

Previous: বিচ্ছেদ গুঞ্জনের মাঝেই মৌনীর যৌন প্রবণতা নিয়ে চর্চা
Next: যুব সভাপতির পদ ছাড়লেন সায়নী

Related Stories

শুভেন্দু অধিকারী
  • কলকাতা

কলকাতা পুরসভায় শুভেন্দু অধিকারী! আমন্ত্রিত প্রাক্তন তৃণমূল কাউন্সিলররা

Posted on 56 years ago
Kakoli Ghosh Dastidar
  • কলকাতা

দিল্লিতে আজ তৃণমূলের ‘বিদ্রোহী’ ব্লকের বৈঠক

Posted on 56 years ago
Abhishek Mamata
  • কলকাতা

রাজনৈতিক সংকটে তৃণমূল, তবু কোষাগারে ৮৭৬ কোটির বেশি

Posted on 56 years ago

সর্বশেষ সংবাদ

শুভেন্দু অধিকারী
  • কলকাতা

কলকাতা পুরসভায় শুভেন্দু অধিকারী! আমন্ত্রিত প্রাক্তন তৃণমূল কাউন্সিলররা

Posted on 56 years ago
TMC Leader Arrested
  • উত্তর দিনাজপুর খবর

হেমতাবাদে গ্রেপ্তার প্রাক্তন মন্ত্রীর ‘ছায়াসঙ্গী’ দাপুটে তৃণমূল নেতা

Posted on 56 years ago
suvendu-adhikari-
  • পশ্চিমবঙ্গ

সরকারি কর্মীদের হাজিরায় কড়াকড়ি! জুন থেকে বাধ্যতামূলক ফেস রিকগনিশন বায়োমেট্রিক ব্যবস্থা

Posted on 56 years ago
join a new political party
  • দেশ

তৃণমূল ছেড়ে নতুন দলে যোগ দিচ্ছেন তৃণমূলের বিদ্রোহী সাংসদেরা।

Posted on 56 years ago
  • প্রথম পাতা
  • কলকাতা
  • দক্ষিণবঙ্গ
  • উত্তরবঙ্গ
  • দেশ
  • বিশ্ব সংবাদ
  • খেলা
  • আবহাওয়া
  • রাশিফল
  • স্বাস্থ্য টিপস
  • প্রথম পাতা
  • কলকাতা
  • দক্ষিণবঙ্গ
    • হাওড়া খবর
    • দক্ষিণ ২৪ পরগনা খবর
    • উত্তর ২৪ পরগনা খবর
    • হুগলি খবর
    • নদিয়া খবর
    • পূর্ব মেদিনীপুর খবর
    • পশ্চিম মেদিনীপুর খবর
    • ঝাড়গ্রাম খবর
    • পুরুলিয়া খবর
    • বাঁকুড়া খবর
    • পশ্চিম বর্ধমান খবর
    • পূর্ব বর্ধমান খবর
    • বীরভূম খবর
    • মুর্শিদাবাদ খবর
  • উত্তরবঙ্গ
    • কোচবিহার নিউজ
    • আলিপুরদুয়ার খবর
    • জলপাইগুড়ি খবর
    • শিলিগুড়ি খবর
    • উত্তর দিনাজপুর খবর
    • দক্ষিণ দিনাজপুর নিউজ
    • মালদহ খবর
  • দেশ
    • আসাম নিউজ
    • ত্রিপুরা
  • বিশ্ব সংবাদ
  • খেলা
    • ক্রিকেট
    • ফুটবল
  • আবহাওয়া
  • রাশিফল
    • বার্ষিকী রাশিফল
    • মাসিক রাশিফল
    • সাপ্তাহিক রাশিফল
    • আজকের রাশিফল
  • স্বাস্থ্য টিপস
Copyright © All rights reserved. newsaajbangla.com | MoreNews by AF themes.