Skip to content
aaj

নিউজ আজ বাংলা

Bengali News: (বাংলা সংবাদ) Latest News in Bangla, বাংলা নিউজ, বাংলায় সর্বশেষ খবর,

Primary Menu
Video
  • Home
  • খেলা
  • টেস্ট বিশ্বকাপ ফাইনালের পথ কঠিন হল রোহিতদের
  • ক্রিকেট
  • খেলা

টেস্ট বিশ্বকাপ ফাইনালের পথ কঠিন হল রোহিতদের

Posted on 56 years ago 1 minute read
ICC World Test Championship

ICC World Test Championship

নিউ জ়িল্যান্ডের কাছে ঘরের মাঠে পর পর দু’টি টেস্ট হেরে নিজেদের চাপে ফেললেন রোহিত শর্মারা। ICC World Test Championship বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ওঠার লড়াই জমে গেল। সুবিধাজনক অবস্থান ধরে রাখতে পারলেন না রোহিতেরা। ফাইনালে জায়গা নিশ্চিত করতে হলে ভারতীয় দলকে পরের ছ’টি টেস্টের পাঁচটিতেই জিততে হবে। বাকি একটি ম্যাচও ড্র করতে হবে। না হলে অন্য দলগুলির ফলাফলের দিকে তাকিয়ে থাকতে হবে। ২০২৩-২৫ বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে চতুর্থ ম্যাচ হারল ভারত। এখনও পর্যন্ত ১৩টি ম্যাচ খেলে রোহিতেরা জয় পেয়েছেন ৮টি ম্যাচে।

ড্র হয়েছে একটি ম্যাচ। প্রতিটি ম্যাচ জেতার জন্য পাওয়া যায় ১২ পয়েন্ট। ম্যাচ টাই হলে পাওয়া যায় ৬ পয়েন্ট। ড্র হলে ৪ পয়েন্ট করে পায় দু’টি দল। ১২ ম্যাচ থেকে ভারত সেই হিসাবে পেতে পারত সর্বোচ্চ ১৫৬ পয়েন্ট। কিন্তু চারটি ম্যাচ হারায় এবং একটি ম্যাচ ড্র হওয়ায় ভারতের ঝুলিতে এসেছে ৯৮ পয়েন্ট। মন্থর বোলিংয়ের জন্যও ২ পয়েন্ট কাটা গিয়েছে ভারতের। সব মিলিয়ে সম্ভাব্য সর্বোচ্চ পয়েন্টের ৬২.৮২ শতাংশ পেয়েছেন রোহিতেরা। উল্লেখ্য, এই টেস্টের আগে ভারতের পয়েন্ট শতাংশ ছিল ৬৮.০৬।

আর নিউ জ়িল্যান্ডের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগে ছিল ৭৪.২৪। পয়েন্ট তালিকায় ভারত শীর্ষ স্থান ধরে রাখলেও দ্বিতীয় স্থানে থাকা অস্ট্রেলিয়ার সঙ্গে পার্থক্য অনেকটাই কমে গেল। বলা যায় ভারতের ঘাড়ের কাছে নিঃশ্বাস ফেলছেন প্যাট কামিন্সেরা। দ্বিতীয় স্থানে থাকা অস্ট্রেলিয়া ১২টি টেস্ট খেলে জিতেছে আটটি। হেরেছে তিনটি ম্যাচ এবং একটি ড্র করেছে। তবে মন্থর বোলিংয়ের জন্য কামিন্সদের ১০ পয়েন্ট কাটা যাওয়ায় তাঁদের সংগ্রহ ৯০ পয়েন্ট। সব মিলিয়ে অস্ট্রেলিয়ার পয়েন্ট শতাংশ ৬২.৫০। তালিকায় তৃতীয় স্থানে রয়েছে শ্রীলঙ্কা। ন’টি টেস্ট খেলে পাঁচটিতে জিতেছে শ্রীলঙ্কা। তাদের কোনও পয়েন্ট কাটা যায়নি মন্থর বোলিংয়ের জন্য।

সম্ভাব্য সর্বোচ্চ ১০৮ পয়েন্টের মধ্যে তারা পেয়েছে ৬০ পয়েন্ট। সব মিলিয়ে তাদের সংগ্রহ ৫৫.৫৬ শতাংশ পয়েন্ট। ভারতকে পর পর দু’টি টেস্টে হারিয়ে ভাল জায়গায় চলে এল ICC World Test Championship প্রথম টেস্ট বিশ্বকাপ চ্যাম্পিয়ন নিউ জ়িল্যান্ড। ১০টি টেস্ট খেলে টম লাথামদের জয় পাঁচটিতে। কিউয়িরা সম্ভাব্য সর্বোচ্চ ১২০ পয়েন্টের মধ্যে পেয়েছে ৬০। তাদের পয়েন্ট শতাংশ ৫০। পয়েন্ট তালিকায় পঞ্চম স্থানে রয়েছে দক্ষিণ আফ্রিকা। সাতটি টেস্ট খেলে তারা জিতেছে তিনটি ম্যাচ। হেরেছে তিনটি টেস্ট। তাদের একটি টেস্ট ড্র হয়েছে। প্রোটিয়ারা সম্ভাব্য সর্বোচ্চ ৭২ পয়েন্টের মধ্যে পেয়েছে ৪০।

তাদের পয়েন্ট শতাংশ ৪৭.৬২। পাকিস্তানের কাছে পর পর দু’টি টেস্টে হেরে পয়েন্ট তালিকায় ষষ্ঠ স্থানে নেমে গিয়েছে ইংল্যান্ড। বেন স্টোকসেরা ১৯টি টেস্ট খেলে ন’টি জিতেছেন, ন’টি হেরেছেন এবং একটি ড্র করেছেন। মন্থর বোলিংয়ের জন্য তাঁদের কাটা গিয়েছে ১৯ পয়েন্ট। সম্ভাব্য সর্বোচ্চ ২২৮ পয়েন্টের মধ্যে স্টোকসদের সংগ্রহ ৯৩। পয়েন্ট শতাংশ ৪০.৭৯। ইংল্যান্ডের বিরুদ্ধে সাফল্য সপ্তম স্থানে তুলে এনেছে পাকিস্তানকে। শান মাসুদের দল ১০টি টেস্ট খেলে চারটি ম্যাচ জিতেছে। তাঁরা হেরেছেন ছ’টি ম্যাচ। মন্থর বোলিংয়ের জন্য ৮ পয়েন্ট কাটা গিয়েছে পাকিস্তানের। সম্ভাব্য সর্বোচ্চ ১২০ পয়েন্টের মধ্যে পাকিস্তানের সংগ্রহ ৪০। তাদের পয়েন্ট শতাংশ ৩৩.৩৩।

পয়েন্ট তালিকায় অষ্টম স্থানে স্থানে বাংলাদেশ। নাজমুল হোসেন শান্তর দল ন’টি টেস্ট খেলে জিতেছে তিনটি। তাঁরা হেরেছেন ছ’টি ম্যাচ। মন্থর বোলিংয়ের জন্য তাঁদের কাটা গিয়েছে ৩ পয়েন্ট। সম্ভাব্য সর্বোচ্চ ১০৮ পয়েন্টের মধ্যে বাংলাদেশের ঝুলিতে রয়েছে ৩৩ পয়েন্ট। শান্তদের পয়েন্ট শতাংশ ৩০.৫৬। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকায় নবম স্থানে রয়েছে ওয়েস্ট ইন্ডিজ়। ক্যারিবিয়ানেরা খেলেছে ন’টি টেস্ট। তারা জয় পেয়েছে একটি ম্যাচে। দু’টি ম্যাচ ড্র করেছে। বাকি ছ’টি ম্যাচ হেরেছে ওয়েস্ট ইন্ডিজ়। সম্ভাব্য ১০৮ পয়েন্টের মধ্যে ওয়েস্ট ইন্ডিজ়ের সংগ্রহ ২০ পয়েন্ট। তাদের পয়েন্ট শতাংশ ১৮.৫২। পয়েন্ট শতাংশের ভিত্তিতে শীর্ষে থাকা দু’দল টেস্ট বিশ্বকাপ ফাইনাল খেলার সুযোগ পায়। সেই হিসাবে এখনও ভারতের ফাইনালে ওঠার সম্ভাবনা রয়েছে। কিন্তু জায়গা নিশ্চিত করার ক্ষেত্রে নিউ জ়িল্যান্ডের কাছে জোড়া কাজ বেশ কঠিন করে দিয়েছে রোহিতদের। তাঁরা পারলে টানা তিন বার টেস্ট বিশ্বকাপের ফাইনালে উঠবে ভারত। নিউ জ়িল্যান্ডের বিরুদ্ধে তৃতীয় টেস্ট শুরু হবে আগামী ১ নভেম্বর থেকে।

আরও পড়ুন     জেলার খবর     কলকাতা     দক্ষিণ ২৪ পরগনা    উত্তর ২৪ পরগনা    হাওড়া   নদিয়া    মুর্শিদাবাদ  পূর্ব বর্ধমান   পশ্চিম বর্ধমান  ঝাড়গ্রাম  পূর্ব মেদিনীপুর   পশ্চিম মেদিনীপুর    পুরুলিয়া   বাঁকুড়া  হুগলি    বীরভূম   মালদহ    উত্তর দিনাজপুর    দক্ষিণ   দিনাজপুর    জলপাইগুড়ি    শিলিগুড়ি    আলিপুরদুয়ার   কোচবিহার  

About the Author

Administrator

Visit Website View All Posts
Tags: Bengali News Breaking news aaj bangla ICC World ICC World Test Championship newsaajbangla

Post navigation

Previous: কলকাতা এবং মালদহ পুলিশের যৌথ উদ্যোগে উদ্ধার হলেন ব্যবসায়ী
Next: হুগলিতে ১৬ বছরের কিশোরীর ঘরে ঢুকে শ্লীলতাহানি

Related Stories

Virat Kohli
  • ক্রিকেট

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে খেলতে নামার আগে সতর্ক গম্ভীরেরা

Posted on 56 years ago
Yashvardhan Dalal
  • ক্রিকেট

Yashvardhan Dalal ভারতীয় ক্রিকেটে নজির গড়লেন যশবর্ধন দালাল

Posted on 56 years ago
Prithvi Shaw
  • ক্রিকেট

Prithvi Shaw সময়টা একেবারেই ভাল যাচ্ছে না পৃথ্বী শ-র

Posted on 56 years ago

সর্বশেষ সংবাদ

Udayanarayanpur
  • প্রথম পাতা

উদয়নারায়ণপুরে বৃদ্ধের বার্ধক্যজনিত অসুস্থতাতেই মৃত্যু!

Posted on 56 years ago
Hooghly
  • হুগলি খবর

হুগলির সিঙ্গুরে পথ দুর্ঘটনায় মৃত্যু হলো একই পরিবারের চার সদস্যের

Posted on 56 years ago
North Tripura
  • ত্রিপুরা

কদমতলা বাজারে ‘জয় জুয়েলারি’-তে দুঃসাহসিক চুরি

Posted on 56 years ago
newsaajbangla
  • পশ্চিমবঙ্গ

পুলিশের ভূমিকা নিয়ে অসন্তুষ্ট মমতা! প্রশংসায় দিলীপ

Posted on 56 years ago
  • প্রথম পাতা
  • কলকাতা
  • দক্ষিণবঙ্গ
  • উত্তরবঙ্গ
  • দেশ
  • বিশ্ব সংবাদ
  • খেলা
  • আবহাওয়া
  • রাশিফল
  • স্বাস্থ্য টিপস
Copyright © All rights reserved. newsaajbangla.com | MoreNews by AF themes.